জগতে আদর্শ মহামানব ৬৩ লালন-পালনের ভার নিলেন তিনিও গেলেন তাকে ফেলে, যখন তার বয়স মাত্র ন' বৎসর । তখন তার ভার পড়ল তার এক চাচার উপর । গরীব চাচা তাকে লেখাপড়া শেখাতে পারলেন না। তাকে তিনি ছোট বেলায় ভেড়া-ছাগল চরানোর কাজে লাগালেন, আর একটু বড় হ'লে তিনি তাকে নিজের ব্যবসা-বাণিজ্যের কাজে লাগিয়ে দিলেন। এই সচ্চরিত্র বণিক ২৫ বৎসর বয়সে ৪০ বৎসর বয়সের তার ধনবতী বিধবা মনিবকে বিবাহ ক'রলেন। এর পর তিনি সংসারী হ'য়েও বিরাগী জীবন যাপন করতে লাগলেন । তখন অনেক সময় তিনি পাহাড়ের গুহায় ব'সে তার পরম প্রভুর ধ্যানধারণায় দিন-কি-দিন রাত-কি-রাত কাটিয়ে দিতে লাগলেন, এই হ'ল তার প্রিয় কাজ। যখন তার বয়স ৪০ বৎসর, তখন তার কাছে দীন্ দুনিয়ার মালিকের কাছ থেকে দূত এসে জানিয়ে দিলেন যে, তিনি আল্লাহের প্রেরিত রসূল ও সংবাদবাহক নবীকপে নিযুক্ত হয়েছেন । এখন থেকে তার একমাত্র কাজ হ'ল আল্লাহের কথা জগতে প্রচার করা । তিনি ছিলেন অতি প্রিয়দর্শন, মধুর স্বভাব, সর্বজনপ্রিয় মানুষটি । কিন্তু যখন তিনি প্রচার করতে শুরু করলেন “লা-ইলাহা ইল্লাল্লাহু, মুহম্মদুর রসূলুল্লাহ”-_ আল্লাহ ছাড়া আর অন্য উপাস্য দেবতা নাই, আর মুহম্মদ আল্লাহের প্রেরিত সংবাদবাহক -__ তার দেশবাসী তার পরম শক্র হ'যে দাড়াল । কত প্রলোভন! কত ধিক্কার! কত যন্ত্রণা তারা তাকে দিল। কিন্তু তিনি তার প্রভুর কাজ হাসিমুখে অবিচলিত ভাবে ক'রতে লাগলেন; তাতে তিলমাত্র শৈথিল্য করলেন না। অবশেষে তারা তাকে হত্যা করতে চেষ্টা করলে । তিনি প্রিয় জন্মভূমি ছাড়লেন; কিন্তু প্রভুর কাজ ছাড়লেন না । ধর্মের জন্য তার পবিভ্রদেহের রক্তপাত হ'ল । তার ভক্তরা জান কুরবানী করলেন । পরে ধর্মের জয় হ'ল। ২৩ বৎসরের মধ্যে সমস্ত দেশ তার মত মেনে নিলে । মরণ কালে তিনি বললেন “আল্লাহুম্মা রফীকল “আলা”__হে আল্লাহ, হে মহান সখা । তারপর তার আত্মা অমরধাম জান্নাতুল ফিরদৌসে মহাপ্রয়াণ করলে । ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি বাজি'উন । ইনি মুহম্মদ রসূলুল্লাহ্ (দঃ)। ইনি যে ধর্মপ্রবর্তক হবেন তাতে বিস্ময়ের কোনও কথা ছিল না। কিন্তু তিনি _ এক আজন্ম অনাথ, নিরক্ষর, সহায়সম্পদবিহীন দরিদ্র তিনি -- কিরূপে অতিমহামানব হলেন, সেটা কি পরম আশ্চর্য্যের বিষয় নয়? টমাস কারলাইল বিস্মিত হয়ে বলতে বাধ্য হয়েছেন = “এই আরবেরা. মানুষ মুহম্মদ আর সেই একটি শতাব্দী __ এ কি এমনটি নয় যেন কোনও স্ফুলিঙ্গ, একটি মাত্র স্ফুলিঙ্গ, পৃথিবীর উপর পড়ল, এমন পৃথিবীর উপর যাকে মনে হয়েছিল সামান্য কালো বালি মাত্র; কিন্তু দেখ তো, সেই বালি হ'য়ে দাড়াচ্ছে একেবারে বারুদ, আকাশ প্রমাণ হ'য়ে জৃ'লে উঠছে দিল্লী থেকে গ্রানাডা পর্যন্ত ।” ধর্মপ্রবর্তক অনেক হয়েছেন । কিন্তু কেউ চিরকুমার, কেউ সংসারত্যাগী, কেউ নিরীহ ধর্মগুরু । আমাদের মত অসংখ্য সংসারিক জীব তাদিগে ভক্তি-বিমুগ্ধ চক্ষে দেখবে মাত্র । সাধ্য কি তাদের কাছে যাওয়া । আমরা তাদের মধ্যে আমাদের জীবনপথের আদর্শ সাথী পাই না। কিন্তু হয্রত মুহম্মদ (দঃ) আমাদের সকলেরই
— পৃষ্ঠা ৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।