ইসলাম প্রসঙ্গ ডক্টর মুহাম্মাদ শহীদুল্লাহ
/ ১১২
📝 লেখা 📖 পিডিএফ

৬২ ইস্লাম প্রসঙ্গ জগতে অনেক মহামানব আবির্ভাব হয়েছেন । তাদের কৃতিত্ব এক এক ক্ষেত্রে সীমাবদ্ধ । কেউ ধর্মে, কেউ যুদ্ধে, কেউ বাগ্নিতায়, কেউ সাহিত্যে, কেউ রাজনীতিতে মহত্ব লাভ করেছেন; কিন্তু মহত্বের সবক্ষেত্রে কৃতিত্ব লাভ করেছেন কেবল একজন । তিনি মুহম্মদ রসূলুল্লাহ (দঃ) ৷ এটা আমি ভক্তির উচ্ছ্বাসে বলছি না। একজন ফরাসী লেখক Alfred de 18117811176 তার তুর্কীর ইতিহাসেব প্রথম খণ্ডে বলেছেন __ “দার্শনিক, বক্তা, ধর্ম-প্রচারক, যোদ্ধা, আইন-রচয়িতা, ভাবেব বিজয়কর্তা, ধর্মমতের ও প্রতিমাবিহীন ধর্মপদ্ধতির সংস্থাপক, কুড়িটি পার্থিব রাজ্যের এবং একটি ধর্মরাজ্যের প্রতিষ্ঠাতা দেখ সেই মুহম্মদকে (দঃ) ৷ মানুষের মহত্বের যতগুলি মাপকাঠি আছে তা দিয়ে মাপলে, কোন লোক তার চেয়ে মহত্তব হ'তে পারে?" ' আমরা এই জন্য তাকে বলি অতিমহামানব “খয়রুল বশর” । কবি অন্যায় বলেন নি _ ইয়া সাহিবল্‌ জমালি ইয়া সয়্যাদল্‌ বশর । মিন্‌ ওজ হিকাল মুনীরি লকদ্‌ নওওরাল্‌ কমর । লা ইয়ুমৃকিনুস্‌ সানাউ কমা কানা হকুহু। বা'দ আয খুদা বুযুর্গ তুঈ কিস্সাঃ মুখতসর । হে মোর সুন্দরতম! হে নব রতন! চাদেরে দিয়েছে জ্যোতি তোমারই আনন। অসম্ভব যথাযোগ্য প্রশংসা তোমার, সংক্ষেপে, খোদার নীচে তোমারি আসন । হযরত মুহম্মদ (দঃ) মানবতার গৌরবের জয়ভেরী বাজিয়েছেন। খোদা মানুষের মুক্তির জন্য পৃথিবীতে এলেন কিংবা তার পুত্রকে সংসারে পাঠিয়ে দিলেন; তার পর এরা অলৌকিক বড় বড় কাজ করলেন । এইরূপ বিশ্বাসে মানুষকে বড় করা হয় না, রং খোদাকে খাটো করা হয । পক্ষান্তবে ইসলামের শিক্ষা অনুসারে হযরত মুহম্মদ (দঃ) আমাদের মতই রক্তমাংসের মানুষ ছিলেন। তবু তিনি যে এত বড় হ'তে পেরেছিলেন, এটা মানবতার পরম চরিতার্থতা, মানবতার মহাবিজয় হযরতকে বলতে হয় জগতের আশ্চর্যতম মানুষ __09 most wonderful man of the world. সেকালের সভ্য জগৎ থেকে বহুদূরে এক মরুব দেশে এক শিশু ৫৭১ খ্রীষ্টাব্দের ২০শে এপ্রিল, আরবী রবিউল আউয়াল মাসের ৮ই তারিখে, সোমবারের ভোরে জন্মেছিলেন । জন্মাবার পূর্বেই তিনি হয়েছিলেন বাপহাবা এতিম । তার মা তাকে ছেড়ে গেলেন যখন তার বয়স ছ'বৎসর । তখন তার বুড়ো দাদা তাকে “ “Phllosophe, orateur, apotre, 16015181901, 00171917191, 00104181911 এ 10885, restaureteur de dogmes, 0 un ০0109 sans images, 10102818017 de vingt empires terrestres et d' un empire spirituel ৬০119 Mahomet A toutes les echelles on |' on measure la grandeur humaine, quel homme fut plus grand ?

— পৃষ্ঠা ৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।