জগতের আদর্শ মহামানব মানুষের প্রাণ ধারণের জন্য চাই বায়ু । দানাপানির অভাবে না হয় মানুষ কয়েকদিন বাচতে পারে, কিন্তু বাতাসের অভাবে কয়েক মিনিটের মধ্যে মানুষের জীবনলীলা সাঙ্গ হয়। তেমনই মানুষের আত্মার জন্য চাই ধর্ম; তাই মানুষ যত পুরানো, ধর্ম তত পুরানো । ধর্ম সত্য ও সনাতন । যদি স্বীকার করি বিশ্বজগতের এক সর্বশক্তিমান সর্বজ্ঞ প্রভু “রব্বুল 'আলামীন” আছেন, তবে স্বীকার ক'রতে হয় যে তিনি মানুষকে জানিয়ে দিতে সক্ষম কোন্ কাজ তার প্রিয়, কোন্ কাজ তার অপ্রিয় । রাজা ব্রডকাষ্ট করছেন, বৈদ্যুতিক শক্তি সেই ভাষণ ব'য়ে নিয়ে যাচ্ছে, যার রেডিও আছে সেই সে বাণী শুনতে পাচ্ছে; কিন্তু কেবল শুনলে হবে না, রাজার ভাষা বোঝা চাই । যার রেডিও আছে এবং যে রাজভাষা বোঝে, সেই বলতে পারে, “শোন মানুষ ভাই, আমি রাজার এই বাণী শুনেছি।” এমনই ক'রে বিশ্বের রাজা তার বাণী তার বিশেষ শক্তির মাধ্যমে তার বিশেষ বিশেষ দাসের অন্তরে নিক্ষেপ করেছেন মানুষের আদিযুগ থেকে । আল্লাহের এই দাস হচ্ছেন নবী বা ধর্মপ্রবর্তক, আল্লাহের বাণীই কালামুল্লাহ বা ধর্মশান্ত্র, আল্লাহের প্রেরিত সেই বিশেষ শক্তি স্বগীয় দূত জিব্বীল আর এই অন্তবে নিক্ষেপই “ওহী” বা প্রত্যাদেশ। নূহ, ইব্রাহীম, মুসা, ঈসা (আঃ) প্রভৃতি অসংখ্য নবী দুনিয়ায় হ'য়ে গেছেন। হযরত মুহম্মদ (দঃ) তাদের মধ্যে একজন এবং শেষ। তিনিও ছিলেন আমাদেরই মত মানুষ; কিন্তু তার বিশেষত্ব এই ছিল যে তিনি ছিলেন “ওহী” বা প্রত্যাদেশপ্রাপ্ত মানুষ । আল্লাহের আদেশে তিনি ঘোষণা করেছেন “ইন্নামা আনা বশরুম্ মিস্লুকুম মুহা ইলাইয়্যা”__ অর্থাৎ আমি তোমাদের মত মানুষ ভিন্ন আর কিছু নই, তবে আমার প্রতি প্রত্যাদেশ হয় । জগতের সমস্ত নিরপেক্ষ জীবনী সমালোচক তাকে মহামানব ব'লে মেনেছেন। (2৭84144818৮ উদ ৯০5৮4 মানতেই হ'বে। তিনি জগতের ইতিহাসে, কেবল রাজনৈতিক ইতিহাসে নয়, কৃষ্টির ইতিহাসেও, এমন বিপ্রব সৃষ্টি ক'রেছিলেন যে, ee রচিত হ'তে পারে না। আলেকযাপ্তার, জুলিয়াস সীযার, নেপোলিয়ন প্রভৃতি যে বিপ্লব করেছিলেন, তা" জলবুদ্বুদের মত মিটে গেছে। কার্ল মার্কস্, লেনিন প্রভৃতি যে চার ক'রেছেন, তা হাজার বছরের পরেও যে থাকবে, সে কথা কে ব'লতে রসূলুল্লাহের নবসৃষ্টি জগতে আজ ১৩৮২ হিজরী পর্যন্ত তো টিকে UE SLR STL UL তাকে বলতে পারি সব চেয়ে বড় বিপ্রবী ও বড় শিল্পী ।
— পৃষ্ঠা ৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।