ইসলাম প্রসঙ্গ ডক্টর মুহাম্মাদ শহীদুল্লাহ
/ ১১২
📝 লেখা 📖 পিডিএফ

ইস্লাম £ মানবতার মুক্তিদূত ৫৯ তাকে সাহাযা করবে, কিংবা সরকারী তহবিল থেকে তাকে সাহায্য করতে হবে। আল্লাহ বলেন-__ “তোমাদের ভৃত্যদের মধ্যে যারা মুক্তিপত্র চায়, তাদেরকে মুক্তিপত্র লিখে দাও, যদি তোমরা তা তাদের মধ্যে ভাল জান, এবং আল্লাহের মাল থেকে যা তিনি তোমাদেরকে দিয়েছেন, তাদেরকে দাও ।” (সুরাঃ নূর, আয়ত ৩৩) রসূলুল্লাহ্‌ (সঃ) আল্লাহের উক্তি বর্ণনা করেছেন যে, “আমি (আল্লাহ্‌) শেষ বিচার (কেয়ামতের) দিনে তিন ব্যক্তির শত্রু হব, -- যে আমার নাম নিয়ে অঙ্গীকার ক'রে ভঙ্গ করে, যে স্বাধীন লোককে বিক্রি ক'রে তার মূল্য খায়, আর যে মজুরকে কাজে লাগিয়ে কাজ পুরো ক'রে তার মজুরি দেয় না।” (হদীস বুখারী) মহাজন ও খাতকের মধ্যে ইসলামের বিধান এই যে, মহাজন সুদ নিতে পারবে না। খাতককে তার সুবিধার জন্য সময় দিবে কিংবা অসমর্থ হ'লে তাকে মাফ ক'রে দেবে । খাতককে জেলে দেবার বিধান কুরআনে নাই । কুরআন বলে = “যদি সে (খাতক) কষ্টে পড়ে, তবে তার সুসার হওয়া পর্যন্ত তাকে অবসর দেওয়া চাই, আর যদি তোমরা দান ক'রে দাও, তবে তা’ তোমাদের জন্য ভাল, যদি তোমাদের জ্ঞান থাকে ।” (সূরা বকরঃ আয়ত ২৮০) রসূলুল্লাহ্‌ (সঃ) বলেন, “যেদিন আল্লাহের 'আর্শের (সিংহাসনের) ছায়া ভিন্ন কোনও ছায়া থাকবে না, সেদিন তিনি তাকে তার সিংহাসনের ছায়ায় স্থান দিবেন, যে তার অভাবপ্রস্ত খাতককে সময় দেয় কিংবা তাকে একেবারে রেহাই দেয় |” (হদীস মুস্লিম) ইসলাম পৌরোহিত্যকে একেবারে লোপ ক'রে দিয়েছে বান্দা খোদাকে ডাকলে খোদা তার জওয়াব দিবেন । আল্লাহৃতা“আলা বলেন-- এবং তোমাদের প্রভু বলেন যে আমাকে ডাক । আমি জওয়াব দিব।” (সূরাঃ মুমিন, আয়ত ৬০) পুনশ্চ = “যখন আমার বান্দাগণ তোমাকে আমার সম্বন্ধে জিজ্ঞাসা করে, তখন (ব'লো) যে, নিশ্চয় আমি কাছে আছি । আমাকে যে ডাকে আমি তার ডাকের জওয়াব দিই। (সুরা বকরঃ, আয়ত ১৮৬) বাস্তবিক য়িহুদী, খ্রীষ্টান, বৌদ্ধ হিন্দু প্রভৃতি সকল প্রাচীন ধর্মেই পৌরোহিত্যবাদ আছে। একমাত্র ইস্লামই এর থেকে মুক্ত। নারীজাতি সম্বন্ধে কোনও পুরাতন ধর্মমতে কোনও মঙ্গলজনক ব্যবস্থা দেখা যায় না। নারী ছিল দায়ভাগরহিত । বহুবিবাহ কোনও প্রাচীন শাস্ত্রে নিষিদ্ধ ছিল না। একমাত্র ইস্লাম নারীকে তার উপযুক্ত স্বত্ব দিয়েছে। আল্লাহ বলেন __ “তাদের উপর পুরুষের যে অধিকার আছে, তাদেরও পুরুষের উপর সেইরূপ ন্যায্যমত অধিকার আছে ।” (সূরা বকরঃ, আয়ত ২২৮) ইস্লাম যুদ্ধ ইত্যাদি অন্তে নারীব সংখ্যাধিক্য বশতঃ প্রয়োজন বিবেচনা ক'রে বহুবিবাহকে চারি বিবাহে সীমাবদ্ধ করেছে, কিন্তু সেখানেও বিধান আছে যে, “যদি,

— পৃষ্ঠা ৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।