৫৮ ইস্লাম প্রসঙ্গ নিয়মতান্ত্রিক ইংলগ্ডের আইনে এখনও বলে _ The king can do no wrong. কিন্তু ইসলাম শিক্ষা দিচ্ছে, “খাদিমূল কওমি রঙঈসুহুম" __ অর্থাৎ জাতির সেবক হবেন জাতির নেতা । প্রজারা যাকে নির্বাচিত করবে, তিনি হবেন আমীরুল মুমিনীন __ মুসলমানদের আজ্ঞাদাতা বা নেতা । বংশানুক্ৰমিক রাজা প্রথা ইসলাম-বিরোধী । রাজা, মহারাজ শব্দগুলি ইসলামে ঘৃণিত । রসুলুল্লাহ (সঃ) বলেন “শেষ বিচার (কেয়ামতের) দিনে আল্লাহৃতা“আলার নিকট মানুষের মধ্যে সকলের চেয়ে ক্রোধগ্রস্ত আর মানুষের মধ্যে সকলের চেয়ে ঘৃণিত সেই ব্যক্তি, যাকে বলা হ'ত রাজাধিরাজ ৷ আল্লাহ্ ছাড়া কোনও রাজা নেই ।” (হদীস মুসলিম)। কুরআনেরও শিক্ষা যে, আল্লাহ্ একমাত্র রাজা (মালিক) এবং রাজ্যাধিকারী, তিনি যাকে চান রাজ্য দান করেন। রাষ্ট্রপতি আল্লাহের প্রতিনিধি (খলীফাঃ) মাত্র । “বল, হে আল্লাহ্! হে রাজ্যের মালিক! তুমি যাকে চাও রাজ্য দান কর, আর যাকে চাও তার থেকে রাজ্য কেড়ে নেও; তুমি যাকে চাও সম্মানী কর, আর যাকে চাও হীন কর। তোমারই হাতে মঙ্গল, নিশ্চয় তুমি সর্ববিষয়ে শক্তিশালী ।” (সূরাঃ আল“ইমরান, আয়ত ২৬) এই সর্বশক্তিমানের কার্য স্বেচ্ছাচারিতা নয় । তিনি যা করেন মঙ্গলের জনেই করেন। ্ হযরত দাউদকে (আঃ) আল্লাহৃতা“আলা উপদেশ দিয়েছিলেন = “হে দাউদ! নিশ্চয় আমি তোমাকে পৃথিবীতে প্রতিনিধি (খলীফাঃ) করেছি। অতএব হকভাবে লোকের মধ্যে বিচার কর, প্রবৃত্তির অনুসরণ ক'রো না, সেটা তোমাকে আল্লাহের পথ থেকে বিচ্যুত করবে । নিশ্চয় যারা আল্লাহের পথ থেকে বিচ্যুত হয়, তাদের জন্যে আছে কঠিন শাস্তি। কেন না তারা হিসাবের দিনকে ভুলেছিল।” (সূরাঃ সদ, আয়ত ২৬) হয্রত রসূলুল্লাহ (সঃ) এবং খলীফাঃ চতুষ্টয়ের (রাঃ) জীবনী দেখুন। তারা রাজ্যপতি ছিলেন, কিন্তু রাজা ছিলেন না। সাধারণ লোকের জীবন-যাত্রা থেকে তাদের জীবন-যাত্রার কোনও তফাৎ ছিল না। এখন প্রভু-ভৃত্যের কথা । হয্রত মুসা (আঃ), হযরত ঈসা (আঃ), শ্রীকৃষ্ণ, গৌতম বুদ্ধ প্রভৃতি মহান ধর্মপ্রবর্তকদের কেউ-ই দাসত্ব প্রথাকে রহিত করেন নি। এ ছিল প্রাচীন জগতের একটা অর্থনৈতিক সামাজিক বিধান । ইস্লাম এই প্রথাকে এমন চতুরতার সঙ্গে রহিত করেছে যে, পুরাতন প্রথার লোপ লোকে সহজে বুঝতেই পারেনি । প্রথমে রসূলুল্লাহ (সঃ) নির্দেশ দিলেন যে, মানুষ মানুষের ভাই £ “আল্ ইন্সানু আখুল্ ইন্সান্ ৷” কেউ যেন কোনও পুরুষকে দাস এবং কোনও মেয়েকে দাসী না বলে । খাওয়া-পরায়, পোষাকে-পরিচ্ছদে মনিব চাকরের কোন ভেদ থাকবে না। চাকর যখন মনিবকে ছেড়ে যেতে চাইবে, তার জন্যে সেটা ভাল হবে জানলে, তাকে ছেড়ে দিতে হবে । যদি কিছু মুক্তি মূল্য দিতে হয়, তবে অন্যে
— পৃষ্ঠা ৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।