ইসলাম প্রসঙ্গ ডক্টর মুহাম্মাদ শহীদুল্লাহ
/ ১১২
📝 লেখা 📖 পিডিএফ

ইস্লাম £ মানবতার মুক্তিদূত আজ থেকে সাড়ে তেরশ' বৎসর পূর্বে পৃথিবীতে মানুষ ছিল নানা বাধনে বাধা জীব । জনসাধারণ ছিল স্বেচ্ছাচারী রাজার অধীন প্রজা । রাজাই ছিলেন তাদের দণুমুণ্ডের কর্তা । রাজা ছিলেন আইন-কানুনের উর্ধ্বে । রাজা ছাড়াও আরও অনেক ক্ষুদে কর্তারা ছিলেন। মনিব ছিল ক্রীতদাসদের জানের মালের মালিক । মহাজনেরা ছিল খাতকদের প্রচণ্ড প্রভু । পুরোহিতেরা ছিলেন খোদা আর তার বান্দাদের মধ্যবর্তী উকিল । খোদার কাছে আবেদন নিবেদন করতে গেলে এই উকিল ছাড়া গতি ছিল না। স্বামী ছিল স্ত্রীর সর্বময় প্রভু । স্ত্রী ছিল স্বামীর ক্রীতদাসী । মানবতা যখন এইরূপ নানা শৃংখলে বদ্ধ হয়ে মুক্তির জন্য ত্রাহি ত্রাহি ডাক ছাড়ছিল, তখন পরমকরুণাময় খোদাতা “আলা তাদের মুক্তিদাতা স্বরূপে পাঠালেন হযরত মুহম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলায়হি ও সাল্লামকে । আল্লাহৃতা“'আলার বাণী বিশ্বভুবনে বিঘোষিত হ'ল £ (য়িহদীদের ধর্মশান্ত্রে) এবং ইন্জীলে (শ্বীষ্টানদের ধর্মশান্ত্রে) লিখিত পায়, যে তাদেরকে সৎকার্যে আদেশ করে, ঘৃণিত কার্যে নিষেধ করে, তাদের জন্যে পবিত্র বস্তুকে হালাল (বৈধ) করে, অপবিত্র বস্তুকে হারাম (অবৈধ) করে, আর তাদের (পায়ে) যে বেড়ি এবং (গলায়) যে শিকলি আছে, তা’ খুলে দেয় । অনন্তর যারা তাকে বিশ্বাস করে, সম্মান করে ও সাহায্য করে, আর তার সঙ্গে যে নূর (জ্যোতি) অবতীর্ণ হয়েছে, তার অনুসরণ করে, তারাই সফলকাম । (হে মুহম্মদ!) তুমি ব'লে দাও, “হে মনুষ্যজাতি, নিশ্চয় আমি তোমাদের সকলের নিকট সেই আল্লাহের রসূল (দূত), স্বর্মর্ত্যের রাজত্ব যার, যিনি ছাড়া আর কোনও দেবতা (ইলাহ্‌) নেই, যিনি বাচান ও যিনি মারেন ।” সুরাঃ আ'রাফ, আয়াত ১৫৭, ১৫৮)। ইসলাম কিরূপে মানবতার বেড়ি ও শিকলি কেটে দিয়ে তাকে মুক্তি দিয়েছিল, তা’ এখন বলছি। মনু বলেছিলেন অষ্টাভিশ্চ সুরেন্দ্রাণাং মাত্রাভিনির্মিতোনৃপঃ। তস্মাদভিভবত্যেষ সর্বভূতানি তেজসা । অর্থাৎ ইন্দ্র, বরুণ, যম ইত্যাদি আট্টি দেবতার অংশ দিয়ে রাজা গড়া । সেজন্যে তিনি সকল প্রাণীকে নিজের তেজে অভিভূত করেন।

— পৃষ্ঠা ৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।