৫৬ ইস্লাম প্রসঙ্গ ধর্মশিক্ষাকে কেবল পাঠ্য-তালিকাতুক্ত করলে যথেষ্ট হবে না। তাকে পরীক্ষার বিষয়ও করতে হবে। পূর্বে পঞ্চম শ্রেণী পর্যন্ত ধর্ম শিক্ষা পাঠ্য-তালিকাভুক্ত ছিল; কিন্তু পরীক্ষণীয় বিষয় না থাকায়, অধিকাংশ স্থলে তা কাযীর গরুর দশা পেয়েছিল। কাযীর গরু খাতাপত্রে থাকত, কিন্তু তা গোয়ালে খুঁজে পাওয়া যেত না। একটি বড় কথা হচ্ছে যে, শিক্ষার সঙ্গে সঙ্গে চরিত্র গঠনও শিক্ষা দিতে হ'লে, শিক্ষক ও ছাত্রদের শিক্ষা সম্বন্ধে বর্তমান মনোভাবের আমূল পরিবর্তন ঘটাতে হবে । এই কথা তাদের মনে গেঁথে দিতে হবে যে, শিক্ষার উদ্দেশ্য মনুষ্যত্বের বিকাশ করা, চাকরী বা শুধু জ্ঞান অর্জন নয়। জ্ঞান খুবই বড় জিনিস। যে জাতি যত জ্ঞানে উন্নত, তাদের সম্মান ও এশ্বর্যও তত উন্নত। বর্তমান জগতে কোনও জাতিকে টিকে থাকতে হ'লে তাকে জ্ঞান চর্চা ক'রতেই হবে । কিন্তু যে জ্ঞান মানুষকে মানুষ করে না, কেবল লাঙ্গুল-শৃঙ্গবিহীন পশু করে, সে জ্ঞান তুচ্ছ, সে জ্ঞান শয়তানী জ্ঞান। প্রকৃত মনুষ্যত্ব লাভ ক'রতে হ'লে ধর্মশিক্ষার প্রয়োজন । সৃষ্টিকর্তাকে ভালবাসা এবং তার ভালবাসার খাতিরে তার সমস্ত সৃষ্টিকে ভালবাসা ও সেবা করা __ এই হ'ল ধর্ম্মের প্রাণ । আমাদের রসুলুল্লাহ (দঃ) বলেছেন _ “আল্খল্কু “আয়ালুল্লাহি, ফআহাববুল্ খল্কি ইলাল্লাহি মন্ আহ্সনু ইলা ' আয়ালিহি” __ অর্থাৎ সমস্ত সৃষ্টি আল্লাহের পরিজন; সেই আল্লাহের অধিকতর প্রিয়, যে তার পরিজনের অধিক হিতকারী । তিনি আরও বলেছেন __- “খয়রুন্ নাসি ময়্যন্ফউন্ নাস” অর্থাৎ সেই লোক সকলের চেয়ে ভাল, যে লোকের সকলের চেয়ে বেশী উপকার করে। নমায, রোযা, হজ্জ প্রত্যেকেরই মধ্যে যেমন আল্লাহের স্মরণ ও উপাসনা আছে, সেইরূপ নৈতিকতা প্রিক্ষারও তাগিদ আছে। নৈতিকতাবিহীন ধর্মানুষ্ঠান কেবল ভণ্ডামি । রসুলুল্লাহ. (দঃ) বলেছেন = “ভণ্তের লক্ষণ তিনটি __- (১) যখন কথা বলে, মিথ্যা বলে; (২) যখন অঙ্গীকার করে, ভঙ্গ করে; (৩) যখন তার নিকট কিছু গচ্ছিত রাখা হয়, বিশ্বাসঘাতকতা করে।” (বুখারী ও মুসলিম), অধিকন্তু মুসলিম শরীফে আছে “যদিও সে রোযা করে, নমায পড়ে এবং ধারণা করে যে, নিশ্চয় সে মুসলমান ৷” রেডিও পাকিস্তান, ঢাকা থেকে প্রচারিত ।
— পৃষ্ঠা ৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।