ইসলাম প্রসঙ্গ ডক্টর মুহাম্মাদ শহীদুল্লাহ
/ ১১২
📝 লেখা 📖 পিডিএফ

আমাদের শিক্ষা সংস্কার ৫৫ Stanly Hall ধর্ম-শিক্ষার আবশ্যকতা সম্বন্ধে বলেছেন If you teach your children the three Rs (of reading, writing and Arithmetic) and leave the fourth R (of religion) you will get a fifth R (of rescality)— অর্থাৎ যদি তুমি তোমার ছেলেকে তিনটি 7 অর্থাৎ readin (পড়া), r৷iti৷৷G (লেখা) এবং Arithmetic (অঙ্ক) শেখাও আর চতুর্থ নী (relii০৷ ধর্ম)-কে বাদ দাও, তবে তুমি পাবে পঞ্চম ৪ (rascality অর্থাৎ বদমায়েশি)। জাতীয় শিক্ষা-কমিশন শিক্ষা-প্রণালীতে ধর্মের আবশ্যকতা সম্বন্ধে বলেছেন, “মানব জাতির ইতিহাসে ধর্ম হচ্ছে সভ্যতাসৃষ্টিকারিণী সর্বাপেক্ষা তেজস্বিনী শক্তি এবং ধর্মবিশ্বাস মানব-জীবনকে সাধৃতা ও ধার্মিকতার পথনির্দেশ করেছে । সর্বশক্তিমানের প্রতি ভক্তি অহমিকা ও বৃথা গর্বকে দমন করে এবং ধীরতা ও ১৬৬৬ ন চপ ধ অজানার সন্ধানে প্রেরণা দেয় এবং সেটি যাবতীয় বৈজ্ঞানিক জ্ঞানের মূল । ধর্মীয় আদেশ মানব জাতিকে সুগঠিত করেছে আর মানুষকে যৎপরোনাস্তি আত্মত্যাগ ও সাহসের কাজে উদ্বুদ্ধ করেছে। এশ্বরিক প্রেম মানবপ্রবৃত্তিকে মহীয়ান্‌ করেছে, সৌন্দর্যবোধ সৃষ্টি করেছে । আর তার সৌন্দর্যবোধকে সন্তুষ্ট করবার জন্য শিল্পকলা সৃষ্টিতে উদ্বুদ্ধ করেছে। ধর্মীয় এক্য ব্যক্তিসমূহকে একতাযুক্ত দলে দৃঢ়রূপে আবদ্ধ করেছে এবং ভ্রাতৃভাবকে ক্রমশঃ প্রসারিত ক'রে পরিশেষে বিশ্বমানবীয় ভ্রাতৃত্ববোধে পরিণত করেছে। এরূপে ধর্ম মানুষকে মহত্তম আদর্শবাদে এবং আকাক্তায় উদ্বুদ্ধ করেছে । এ তাব জীবনের সকল দিকৃকে বাহুপাশে আবদ্ধ করেছে। এ সেই শক্তি যা সমাজকে এক এক্যতানবদ্ধ গোটা সামগ্রীতে গড়ে পিটে নিতে পারে ।”* এই রিপোর্টের উপর যে সরকারী প্রস্তাব গৃহীত হয়, তাতে ধর্ম শিক্ষাকে শিক্ষা প্রণালীর এক অখণ্ড অংশ বলা হয়েছে। ধর্ম শিক্ষাকে তিনটি সুনির্দিষ্ট স্তরে ভাগ করা হয়েছে। (১) বাধ্যতামূলক স্তরে __ প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত । (২) ইচ্ছাধীন স্তরে নবম ও দশম শ্রেণীতে । একাদশ ও দ্বাদশ শ্রেণীতে ধর্মশিক্ষা ইসলামী শিক্ষার (15121110 Studies) অন্তর্ভুক্ত হবে, তা ছাত্রেরা ইচ্ছাধীনরূপে নিতে পারবে । (৩) গবেষণামূলক স্তর । বিশ্ববিদ্যালয়ের শ্রেণীতে ইসলামী শিক্ষা ইচ্ছাধীন থাকবে । কিন্তু সেখানে ছাত্র ও শিক্ষকগণ ইসলাম সম্বন্ধে গবেষণা ক'রে তাকে আধুনিক জগৎ ও জীবনের উপযোগী ব'লে প্রতিপন্ন করবেন । কুরআন ও হাদীসের পূর্ণ জ্ঞান শিক্ষা দেওয়া হবে। ইসলামী আইনের মূলনীতি, মুসলিম ইতিহাস এবং মুসলিম দর্শন ইসলামী পাঠ্য বিষয়ের এক অখণ্ড অংশ হবে। প্রথম স্তরে ধর্ম শিক্ষাকে ফলপ্রসূ করতে হ'লে শিক্ষক ও মাতাপিতাকে আদর্শচরিত্র হ'তে হবে, ব'লে রিপোর্ট যে মন্তব্য করেছেন, তা অতি মূল্যবান্‌। বলা হয় example is better than precept. বাস্তবিক শত উপদেশ অপেক্ষা, এক উদাহরণ অধিকতর কার্যকর । এইরূপে ধর্মশিক্ষার সঙ্গে সঙ্গে চরিত্রও গঠিত হবে। ধর্মশিক্ষাকে কেবল বই-কিতাবে সীমাবদ্ধ ক'রে রাখলে চলবে না। শিক্ষক ও ছাত্রগণকে সমবেতভাবে নিত্য তার অনুষ্ঠান করতে হবে । * Report of the Commission on National Education, পৃঃ ২০৯।

— পৃষ্ঠা ৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।