৫8 ইস্লাম প্রসঙ্গ তার একটি প্রমাণ এই যে, চবিবশ পরগণার বশিরহাট মহকুমা নানা বিষয়ে অগ্রগণ্য হলেও বর্তমান লেখক তার দ্বিতীয় গ্র্যাজুয়েট ও প্রথম এম. এ. ৷ তার উপর মুসলমান সমাজ অনেকটা রক্ষণশীল । এই জন্য শিক্ষিত মুসলমান সমাজের মধ্যে ধর্মত্যাগের কোনও সন্ধান পাওয়া যায় না। কিন্তু অন্য দিকে তারা ইংরেজী শিক্ষায় বিমুখ হয়ে পণড়েছিল। যে জাতির হাতে এককালে রাজ-শক্তি ছিল, তারা পরাধীন হ'য়েও পরাধীনতার জোয়াল সহজে ঘাড়ে নিতে পারে নি। তারপর যারা নিজেদের রাজভাষা ফারসীর ঝাণ্ডাবাহী ছিল, তারা বিদেশী ভাষা ইংরেজীর নিকট সহজে মাথা নত করতে পারে নি। তার উপর তারা চোখের সামনে হিন্দু সমাজে ইংরেজী শিক্ষার কুফল দেখতে পাচ্ছিল। ফলে আধুনিক শিক্ষায় মুসলমান হিন্দুর চেয়ে অনেক পিছনে পড়ে যায়। জাতীয় গৌরব এবং ধর্মের গৌরবের জন্যই মুসলমানের এই দুর্গতি হয়। এই জন্য আমি মুসলমানকে নিন্দা না ক'রে বরং প্রসংশাই করি । মুসলমানের এই সংকট-অবস্থা থেকে উদ্ধারের উদ্দেশ্যে শামসুল “উলামা আবু নসর ওহীদ আধুনিক শিক্ষা ও পুরাতন মাদ্রাসা শিক্ষার মধ্যবর্তী 'নিউস্বীম' মাদ্রাসা শিক্ষা প্রণালীর প্রস্তাব উত্থাপন করেন । নওয়াব সৈয়দ নবাব আলী চৌধুরী প্রমুখ মুসলিম নেতৃবৃন্দের চেষ্টায় সরকারী শিক্ষা বিভাগ এ প্রস্তাব গ্রহণ করেন। এতে মুসলমান সমাজে ইংরেজী শিক্ষার প্রতি বিরাগ অনেকটা চলে যায়। তারপর ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। এখন মুসলমান সমাজে আধুনিক শিক্ষা দ্রুতগতিতে অগ্রসর হ'তে থাকে । এতৎসত্ত্েও আধুনিক শিক্ষা প্রণালী ছাত্রদের ধর্ম ও চরিত্র গঠনে সম্পূর্ণ সফল হয়েছে বলা চলে না। ব্রিটিশ আমলের রং এই পাকিস্তানী যুগেও পুরাপুরি বজায় রয়েছে । তাই আল্লামা ইকবাল বলতে বাধ্য হয়েছিলেন ঃ শোর হায় হো গয়ে দুনয়াসে মুসলমান না বুদ্, হম য়িহ কহতে হায় কেহ্ থে ভী কহী মুসলিম মওজুদ? ওযা'মে তুম হো নাসারা তো তমনদ্দুন মে হনূদ, য়িহ্ মুসলমান হায় জিন্হে দেখুকে শর্মাএ যিহুদ । মুউ তো সৈযিদ ভী হো, মির্যা ভী হো আফগান ভী হো, তুম সভী কুছ হো, বতাও তো মুসলমানভী হো? অর্থাৎ = উঠছে আওয়াজ দুনিয়া মাঝে ধ্বংস হ'ল মুসলমান, বলব আমি, সত্যি কোথা মুসলিম ছিল বিদ্যমান ! মুসলমান এই, যারে দেখে য়িহুদ করে লজ্জাজ্ঞান । সৈয়দও বা মির্যা কিংবা হ'তে পার বা আফগানও, সবই তুমি হ'তে পার, বল তুমি মুসলমানও ?
— পৃষ্ঠা ৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।