আমাদের শিক্ষা-সং পাক-ভারতে অতি প্রাচীন কাল থেকেই শিক্ষার ব্যবস্থা ছিল। এখনও সেই সাবেক শিক্ষা মুসলমানের মাদ্রাসায় ও হিন্দুর টোলে বিরাজমান । আধুনিক শিক্ষা-প্রাণালী ব্রিটিশের দান । তারা জনসাধারণকে শিক্ষিত ক'রে তুলবার জন্যই যে নিঃস্বার্থভাবে এই দেশে আধুনিক শিক্ষা-প্রণালী প্রচলিত করেন, তা বলা চলে না। একটু চিন্তা করলেই বুঝা "যায় যে, ঈষ্ট-ইপ্ডিয়া কোম্পানী তাদের বেনে বুদ্ধির কারণে এ দেশে সস্তা রাজকর্মচারী চেয়েছিলেন । বিলেত থেকে ছোট বড় সকল সরকারী চাকুরে আমদানী করতে গেলে, তারা দেউলিয়া হয়ে যেতেন। আরেকটি কারণ ছিল, সেটি ধৰ্মীয় । তারা চেয়েছিলেন এদেশবাসীকে ক্রমশঃ খ্রীষ্টান ধর্মে দীক্ষিত করতে । কেরী, মার্শম্যান প্রভৃতি খ্ৰীষ্টান মিশনারীদের শিক্ষা বিস্তারের এই ছিল একমাত্র উদ্দেশ্য । এই দুই উদ্দেশ্যপ্রণোদিত হয়ে পাক-ভারতে বিটিশ সরকার আধুনিক শিক্ষার প্রচলন করেছিলেন। এতে তারা অনেকটা কৃতকার্যও হয়েছিলেন । যারা স্কুল কলেজে পড়তো, তাদের লেখাপড়া শেখার মুখ্য উদ্দেশ্য হতো চাকুরী । বাঙ্গালীর কাছে ব্যবসা-বাণিজ্যের চেয়ে চাকুরী ছিল বড় কাম্য তাই প্রবাদ বাক্য হ'য়ে দীড়িয়েছিল__ “যেমন তেমন চাকুরী, ঘি-ভাত”। তখনকার শিক্ষিত সমাজের কাছে কৃষিকার্য অবজ্ঞার বিষয় হ'য়ে পড়েছিল । ‘চাষা’ কথাটা একরকম গালিতে পরিণত হয়েছিল । তারা প্রাচীন বিজ্ঞোক্তি ভুলে গিয়েছিল _ বাণিজ্যে বসতে লক্ষ্মীঃ, তদর্ধং কৃষিকর্মণি। তদর্ধং রাজসেবায়াং, ভিক্ষায়াং নৈবচ নৈবচ! অর্থাৎ বাণিজ্যে সৌভাগ্য বাস করে, তার অর্ধেক কৃষিকার্যে। তার অর্ধেক রাজসেবায়, ভিক্ষায় কিছু নেই কিছু নেই। স্কুল কলেজের ছাত্ররা ধর্ম-জ্ঞানের অভাবে মদ্যপায়ী ও উচ্ছংখল হয়ে উঠত । রাজনারায়ণ বসুর 'সেকাল ও একাল' প্রভৃতি বই পড়লে তখনকার ছাত্র-সমাজের দুৰ্গতি ও দুর্নীতির একটা জঘন্য চিত্র আমাদের চোখে পড়ে ৷ শিক্ষিত হিন্দু-সমাজের মধ্যে সাহেবিয়ানার প্রভাব এত বেশী পড়েছিল যে মাইকেল মধুসূদন দত্ত, রেভারেন্ড কৃষ্ণমোহন ব্যানাজী, রেভারেন্ড লালবিহারী দে প্রভৃতি প্রকাশ্যভাবে খ্ৰীষ্টান ধর্ম গ্রহণ করেছিলেন। অন্যেরা ধর্ম ত্যাগ না করলেও ্রীষ্টানী ভাবাপন্ন হ'য়ে পড়েছিল। মুসলমান সমাজে হিন্দু সমাজের ন্যায় ইংরেজী শিক্ষার প্রচলন ব্যাপকভাবে ছিল না।
— পৃষ্ঠা ৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।