৪৮ ইস্লাম প্রসঙ্গ এবং তুমি তাহাদের জন্য বিনয়ের বাহু সদযভাবে অবনত করিবে এবং বলিবে, হে প্রতিপালন করিয়াছেন । “তোমাদের প্রতিপালক প্রভু খুব জ্ঞাত আছেন, যাহা তোমাদের মনে আছে । যদি তোমরা ধার্মিক হও, নিশ্চয় তিনি (তাহার প্রতি) উনুখীনদিগের জন্য ক্ষমাশীল । “এবং নিকট আত্মীয়কে তাহার হক দাও এবং অভাবপ্রস্ত ও পথিককেও দাও। কিন্তু অপব্যয় সহকারে অপব্যয় করিও না। নিশ্চয় অপব্যয়িগণ শয়তানের ভাই আর শয়তান হইতেছে তাহার প্রতিপালক প্রভুর প্রতি সদা অকৃতজ্ঞ । এবং যদি তুমি যে দয়া তোমার প্রতিপালক প্রভুর নিকট আশা কর, তাহার সন্ধানে তাহাদের হইতে মুখ ফিরাও, তবে তাহাদিগকে ভদ্র বাক্য বলিবে। এবং তোমার হাতকে তোমার গলার দিকে শিকলে বাধিয়া রাখিও না কিংবা তাহা সম্পূর্ণ ভাবে লম্বা করিও না। তাহা হইলে তুমি নিন্দিত ও সর্বস্বান্তভাবে বসিয়া পড়িবে । নিশ্চয় তোমার প্রতিপালক প্রভু যাহাকে চান, তাহার রুজি বাড়াইয়া দেন কিংবা খাট করেন । নিশ্চয় তিনি তাহার বান্দাগণের সম্বন্ধে খবর রাখেন এবং নজর রাখেন । “এবং তোমাদের সন্তানদিগকে দারিদ্র্যের ভয়ে হত্যা করিও না । আমি তাহাদের রুজি দেই এবং তোমাদিগকেও । নিশ্চয় তাহাদের হত্যা গুরুতর অপরাধ । “এবং তোমরা ব্যভিচারের নিকট যাইও না । নিশ্চয় তাহা নির্লজ্জতা এবং মন্দ পন্থা। “এবং তোমরা ন্যায় কারণ ব্যতীত সেই প্রাণকে হত্যা করিও না, যাহা আল্লাহ্ হারাম করিয়াছেন। যে ব্যক্তি অত্যাচারিত ভাবে হত হয়, তাকে নিশ্চয় আমি তাহার উত্তরাধিকারীকে ক্ষমতা দিয়াছি। অনন্তর যেন হত্যায় বাড়াবাড়ি না কর। নিশ্চয় সে সাহায্য পাইবে। “এবং তোমরা অত্যুত্তমভাবে ভিন্ন অনাথের ধনের নিকট যাইবে না, যে পর্য্যন্ত টি লাকা রা রানার রানা রানা | চট “এবং যখন তোমরা মাপ, মাপ পূরা করিবে এবং ঠিক দাড়িপাল্লায় ওজন করিবে । ইহা উত্তম এবং পরিণাম হিসাবে অতি সুন্দর । “এবং যে বিষয়ে তোমার জ্ঞান নাই, তাহার পিছে পড়িও না । নিশ্চয় শ্রবণ, দর্শন এবং হৃদয় = ইহাদের সকলের সম্বন্ধে জিজ্ঞাসিত হইতে হইবে । “এবং তুমি পৃথিবীতে দেমাগের সঙ্গে চলাফেরা করিও না। নিশ্চয় তুমি মাটি ফাটাইতে পারিবে না কিংবা উঁচুতে পাহাড়ের সমান হইতে পারিবে না। “এই সমস্ত তোমার প্রতিপালক প্রভুর নিকট ঘৃণিত মন্দ কাজ। ইহা যে জ্ঞান তোমার প্রতিপালক প্রভু তোমার প্রতি (হে মুহম্মদ,) অবতীর্ণ করিয়াছেন, তাহার অন্তর্গত। এবং আল্লাহের সহিত অন্যকে অংশী করিও না। তাহা হইলে তিরস্কৃত ও বিতাড়িত হইয়া জাহান্নামে পতিত হইবে ।” (বনী ইস্রাঈল, ২৩--৩৯)। মুমিনের (ধর্মবিশ্বাীসীর) ফরয বা অবশ্য কর্তব্য কার্যগুলি কুরআনের আদ্যন্ত বহু স্থানে বর্ণিত হইয়াছে । এগুলি সম্বন্ধে ইসলাম জগতের কোনও সম্প্রদায়ের মতভেদ
— পৃষ্ঠা ৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।