ইস্লামী সমাজের রূপ ৪১ সুতরাং ইস্লামী নীতি অনুসারে মানব জাতির ভ্রাতৃত্বের এই আদর্শই হচ্ছে সমাজ-কাঠামোর ভিত্তি স্বরূপ ভ্রাতৃত্বের এ আদর্শ বর্ণ, জাতি, শ্রেণী, ভাষা ও পরিবারের সংকীর্ণ গণ্ডি অতিক্রম ক'রে গেছে। ইসলামী ভ্রাতৃত্বের ভিত্তি হচ্ছে এই মানবতাবাদ । শীরাজের মহাকবি সা'দী বলেছেন $ “বনী আদম 'আযা-ই-য়ক দিগরন্দ, কে দর্ আফ্রীনশ যে য়ক জওহরন্দ | চু উযুএ ব-দর্দ আওরদ রোযগার, দিগর “উযুহারা ন-মানদ করার । তু কয মিহনত-ই-দিগরা বে-গমী । ন শায়দ নামত নিহন্দ আদমী ৷” “মানব সন্তান অঙ্গ-প্রত্যঙ্গ সমান, একই বস্তু তাদের হয় উপাদান । কালক্রমে এক অঙ্গে যদি হয় ব্যথা, সকল অঙ্গেতে হয় ঘোর অস্থিরতা । তুমি যদি পর-দুঃখে না হও দুঃখিত, মানব তোমার নাম না হয় উচিত ৷” এ ভ্রাতৃত্বে ছোট-বড় নেই, রাজা-প্রজা নেই । নবীজী বলেছেন £ “যাকে সবাই রাজার রাজা ব'লে অভিহিত করত, শেষ বিচারের দিন সে-ই হবে আল্লাহ্র সর্বাধিক রোষের পাত্র ; আল্লাহ্র কাছে সে-ই হবে সর্বাধিক দুষ্ট ব্যক্তি ।” (হদীস £ মুসলিম) পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মগুলোর মধ্যে একমাত্র ইসলামেই পৌরোহিত্যবাদ নেই। প্রাচীন বিশ্বে ক্রীতদাস-প্রথা ছিল, দাস-শ্রমিক প্রথাও ছিল । ইসলামের গণতান্ত্রিক নীতি এ-সব কু-প্রথার বিরুদ্ধে প্রতিবাদমুখর । নবীজী বলেছেন ঃ “শেষ বিচারের দিন তিন প্রকার লোকের প্রতি আমি বৈরভাব পোষণ করব । তারা হচ্ছে, যে-ব্যক্তি আমার নাম নিয়ে মিথ্যে হলফ করে, যে-ব্যক্তি একজন স্বাধীন মানুষকে অন্যের কাছে বিক্রি ক'রে বিক্রির টাকা খায়, আর যে শ্রমিক নিযুক্ত ক'রে কাজ করিয়ে নিয়ে তাকে মজুরী দেয় না।” (হদীস £ বুখারী) যে-দিন নবীজী বলেছিলেন, ‘আমার ক্রীতদাস’ অথবা “আমার ক্রীতদাসী' একথা কারুর বলা অনুচিত; বরং বলা উচিত যে, “আমার যুবক’ বা “আমার যুবতী'_ প্রকৃতপক্ষে, সে-দিন থেকেই ইসলামে ক্রীতদাস-প্রথা উঠে গেছে। (হদীস £ বুখারী) । পবিত্র কুরআনে ক্রীতদাসদেরকে মুক্তি অর্জনের জন্যে টাকা দিয়ে সাহায্য করার নির্দেশ রয়েছে $ 12৮৫ ৫5 তা চট 5 0৮ ০815 f i 52761585215 Tose ine / রর
— পৃষ্ঠা ৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।