ইস্লামী সমাজের রূপ বস্ওয়ার্থ স্মিথ তার 1116 011/0112111790'শগ্রন্থে বলেছেন, “মুহম্মদ (দঃ) এমন এক ভাগ্য নিয়ে জন্ুগ্রহণ করেন যাহা ইতিহাসে অপূর্ব । একাধারে তিনি ত্রিগুণবিশিষ্ট প্রতিষ্ঠাতা একটি জাতির, একটি সাম্রাজ্যের ও একটি ধর্মের ৷” কিন্তু প্রকৃতপক্ষে তিনি জাতীয়তা প্রতিষ্ঠা করেন নি, প্রতিষ্ঠা করেছেন ভ্রাতৃত্ব । আর সে ভ্রাতৃত্বের মধ্যে রয়েছে পূর্ণাঙ্গ মানবতা । তৌহীদ, আল্লাহের রবুবিয়াত এবং সাধারণ মানবীয় উৎপত্তিগত প্রকৃতির বুনিয়াদেই গণ্ড়ে উঠেছে এ আদর্শ । আল্লাহের রবুবিয়াত বলতে তার তিনটি বৈশিষ্ট্যের কথা বুঝায় ৪ তিনি স্রষ্টা, তিনি প্রতিপালক, তিনি বিবর্তক। অনেকে মনে ক'রে থাকেন, রবুবিয়াতের অর্থ প্রভুত্ব; কিন্তু এ অনুবাদ ক্রুটি পূর্ণ । নবীজী হজ্জাতুল্ বিদা'-এ (শেষ হজ্জে) যে ভাষণ দান করেন, তাতে সমগ্র মানবজাতির উদ্দেশ্যে এ মর্মেই ইঙ্গিত দিয়ে গেছেন ৪ “হে মানব জাতি, নিশ্চয় তোমাদের রব এক এবং তোমাদের পিতা এক । তোমাদের প্রত্যেকে আদম-সন্তান এবং আদম হচ্ছেন মৃত্তিকা হ'তে সৃষ্ট । তোমাদের মধ্যে আল্লাহকে যে সর্বাধিক ভয় করে, নিশ্চয়ই আল্লাহের কাছে সে-ই সর্বাধিক সম্মানিত । অন্-আরবগণের উপর আরবগণের শ্রেষ্ঠত্ব নাই; আরবগণের উপরও অন্-আরবগণের শ্রেষ্ঠত্ নাই। কেবলমাত্র ধর্মপরায়ণ ব্যক্তিই শ্রেষ্ঠ ।” (হদীস) নবীজী আরও বলেছেন; “মানুষ মানুষের ভাই” (হদীস)। তিনি এই বাণী আল্লাহের থেকে প্রেরণা লাভ করেছিলেন ঃ ৮১০০১ 17? pot? i ৯৮ ০৮৯০ ৫ ৩৫৪ রি I es এ ৮9 ৪ 555 9 2501 ৮2০ Lil CE TL TUNE ES FU “হে মানব জাতি, নিশ্চয়ই আমি তোমাদিগকে একটি পুরুষ ও একটি নারী থেকে সৃষ্টি করেছি; এবং যাতে তোমরা পরস্পরকে জানতে ও চিনতে পার, সে উদ্দেশ্যে তোমাদেরকে গোষ্ঠী ও পরিবার হিসেবে গ'ড়ে তুলেছি। তোমাদের মধ্যে যে আল্লাহকে সর্বাধিক ভয় করে, নিশ্চয়ই আল্লাহের কাছে সে-ই সর্বাধিক সম্মানিত । নিশ্চয়ই আল্লাহ্ সব কিছুই জানেন, তিনি সর্বজ্ঞ ।” (কুরআন £ ৪৯ ৪ ১৩)।
— পৃষ্ঠা ৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।