ইস্লামে রাষ্ট্রের স্বরূপ ৩৯ তাহারা অত্যাচারী হইয়াছিল, আমি ধ্বংস কবিয়াছিলাম ৷ * * * অনন্তর তাহাদের পরে আমি তোমাদিগকে পৃথিবীতে প্রতিনিধি করিয়াছি । এই জন্য যে আমি দেখিতে চাই তোমরা কেমন কার্য্য কর।” (সূরাঃ যুনুস)। “তিনিই যিনি তোমাদিগকে পৃথিবীতে প্রতিনিধি করিয়াছেন এবং তোমাদের মধ্যে কাহাকে কাহাকে অন্যের উপর পদমর্যাদা দিয়াছেন, এইজন্য যেন তিনি (সূরাঃ আন্ আম) । পৃথিবীতে শয়তানের রাজত্ব ঘুচাইয়া আল্লাহের রাজত্ব স্থাপন, পৃথিবীতে স্বর্গের শান্তি, আনন্দ ও এশ্বর্য আনয়ন; সংক্ষেপে ইহাই ইস্লামে রাষ্ট্রের স্বরূপ । এই প্রসঙ্গে আমরা নেপোলিওঁর কথা স্মরণ করিতে পারি --“আমি আশা কবি সে দিন দূরবর্তী নয়, যখন আমি সকল দেশের সকল জ্ঞানী ও শিক্ষিত লোকদিগকে সম্মিলিত করিয়া কুরআনের মতবাদের উপর-_ যাহা একমাত্র সত্য এবং যাহা একমাত্র মনুষ্যজাতিকে সৌভাগ্য দান করিতে পারে, এক সর্বতোভাবে সমান শাসন প্রণালী স্থাপন করিতে পারিব।”* যাহা নেপোলিও পারেন নাই, ইন্শাআল্লাহ আমরা আযাদ পাকিস্তানে তাহা পারিব। । "J'espere que le moment ne tardera pas ou je pourra! reunir tous les hommes sages et instruits du pays, et etablir un regime uniforme fonde sur les principes de | Alcoran, qui sont les seuls vrais et 00 peuvent seuls faire le bonbeur des hommes" (Bonaparte et L' Islam par Christian Chertils) প্রথম প্রকাশ ॥ মাহে-নও, শ্রাবণ, ১৩৫৬, আগষ্ট, ১৯৪৯ ৷
— পৃষ্ঠা ৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।