৩৮ ইস্লাম প্রসঙ্গ “আমি (আল্লাহ) তাহাদের অন্তরে যে কিছু ঘৃণা বিদ্বেষ থাকিবে, তাহা দূর করিয়া দিব। তাহারা ভাই ভাই হইয়া উচ্চাসনে মু হইয়া বসিবে।” (সূরাঃ হিজর) স্ব্গোদ্যানের এই সকল বর্ণনার অর্থ এই যে আল্লাহের প্রতিনিধিরা পৃথিবীতে এই স্বর্গরাজ্য স্থাপন করিবে এবং সেই শিক্ষা দানের জন্যই মানবের আদি পিতামাতা আদম ও হাওয়াকে স্বর্োদ্যানে রাখা হইয়াছিল । শাসনকর্তারা যুগে যুগে স্বেচ্ছাচারী হইয়া কিংবা মানুষের গড়া আইনের জোরে পৃথিবীতে কত না অশান্তি, কত না নরক সৃষ্টি করিয়াছে! জগতের শাসনতন্ত্র ইতিহাস তাহার জ্বলন্ত সাক্ষী হইয়া রহিয়াছে । এই জন্য প্রয়োজন যে আল্লাহের আইনের দ্বারা আল্লাহের প্রতিনিধিরা পৃথিবী শাসন করিবে । “হে দাউদ, আমি তোমাকে পৃথিবীতে প্রতিনিধি (খলীফাঃ) করিয়াছি । অতএব ন্যায্যভাবে মনুষ্যের মধ্যে বিচার কর।। প্রবৃত্তির অনুসরণ করিও না । তাহা হইলে ইহা তোমাকে আল্লাহের পথ হইতে বিচ্যুত করিবে । অনন্তর যাহারা আল্লাহের পথ হইতে বিচ্যুত হয়, তাহারা কঠিন শাস্তি ভোগ করে, যেহেতু তাহারা হিসাব নিকাশের দিনকে ভুলিয়া যায়।” (সূরাঃ সাদ) “আল্লাহ যাহা অবতীর্ণ করিয়াছেন, যাহারা তাহাদ্বারা বিচার করে না, তাহারাই অত্যাচারী ৷” ( সুরাঃ মাইদাঃ) “তাহারা কি অজ্ঞানতার যুগের বিচার চায়? নিশ্চয় যাহারা বিশ্বাসী, সেই জাতির জন্য আল্লাহ অপেক্ষা উত্তম বিচারক কে আছে?” (এ) যেহেতু আল্লাহ “রব্বুল “আলামীন” (বিশ্বজগতের প্রভু), বিশেষ কোনও দেশ, জাতি, সম্প্রদায়, গোষ্ঠী বা বর্ণের প্রভু ন'ন, কেবল মানুষেরই প্রভু ন'ন, এই জন্য আল্লাহের প্রতিনিধিরা সমস্ত সৃষ্ট পদার্থের হিত সাধন করিবেন, বিচারে কোনও পক্ষপাত করিতে পারিবেন না। আ হয্রত (দঃ) বলিয়াছেন__ “আন্ নাসু সওয়াসিয়াঃ” মানুষ সব সমান । পুনশ্চ “সকল সৃষ্টি আল্লাহের পরিজন, যে তাহার পরিজনের অধিক হিতকারী সে-ই তাহার সৃষ্টির মধ্যে আল্লাহের অধিক প্রিয় ।” “উৎপীড়িতের আর্তনাদ হইতে সাবধান হও, যদিও সে কাফির হয়।” “যে ব্যক্তি কোনও যিম্মীকে (মুসলমান রাজ্যের অমুসলমান প্রজাকে) কষ্ট দেয়, সে আমাকে (রসূলুল্লাহকে) কষ্ট দেয় ।” যে আল্লাহের বাণী ঘোষিত হইয়া আসিতেছে, তাহা যেমন সার্বজনীন, তেমনই ব্যাপক-_ “নিশ্চয় আল্লাহ্ আদেশ করেন ন্যায় বিচারের, পরোপকারের, এবং আত্মীয়গণের প্রতি দানের, এবং নিষেধ করেন কুকর্ম, ঘৃণিত কার্য এবং অত্যাচার (বা বিদ্রোহিতা)। তিনি তোমাদিগকে উপদেশ দিতেছেন যেন তোমরা মনোযোগ দাও।” (সুরাঃ নহল) দুই শতাব্দীর গোলামীর পরে আমরা আযাদ পাকিস্তান পাইয়াছি। আল্লাহ আমাদিগকে বলিতেছেন “নিশ্চয় তোমাদের পূর্বের বহু যুগের লোকদিগকে, যখন
— পৃষ্ঠা ৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।