ইসলাম প্রসঙ্গ ডক্টর মুহাম্মাদ শহীদুল্লাহ
/ ১১২
📝 লেখা 📖 পিডিএফ

ইস্লামে রাষ্ট্রের স্বরূপ ইসলাম কেবল স্বর্ণের পথ দেখায় নাই । ইসলাম মানুষকে সর্ববিধ পার্থিব উন্নতিব পথও দেখাইয়াছে । মুসলমানের প্রার্থনা কেবল ইহা নয় যে মরণেব পরে পরলোকে সে মঙ্গল লাভ করুক, তাহার প্রার্থনা “ফিদ্দারয়নি খযবান”-__ ইহ-পরলোকে মঙ্গল, “রব্বানা আতিনা ফি-দ্দুনিয়া হসনতাউ ওযা ফিল-আখিরতি হসনঃ”__ হে আমাদের রব্ব (প্রভু), তুমি আমাদিগকে পৃথিবীতে কল্যাণ এবং পবলোকে কল্যাণ দান কর (কুরআন) ৷ রসুলুল্লাহ (দঃ) কেবল একটি ধর্মস্থাপন কবেন নাই, তিনি একটি রাষ্ট্র ও একটি জাতিরও ভিত্তি স্থাপন কবেন। "By a fortune absolutely unique in history Muhammad is the threefold founder of a religion, a state and a nation." (Bosworth Smith, Life of Muhammed). যখন সমস্ত দুনিয়ায রাজপূজা ও রাজভক্তিব স্রোত বহিতেছিল, তখন সহসা আল্লাহের নবী বজ্রগস্তীরস্বরে ঘোষণা করেন __ “পরলোকে আল্লাহের নিকট লোকদের মধ্যে সর্বাপেক্ষা অধিক ক্রোধগ্রস্ত ও সর্বাপেক্ষা নিকৃষ্ট সেই ব্যক্তি যাহার রাজাধিরাজ নাম রাখা হয়। আল্লাহ ভিন্ন কোনও রাজা নাই ।” - (মুসলিমের হদীস) এই “লা মালিক ইল্লাল্লাহ”__ আল্লাহ্‌ ভিন্ন কোনও বাজা নাই-_ বাণী এক নিমেষে রাজতন্ত্রকে ধূলিসাৎ করিয়া গণতন্ত্রের ভিত্তি স্থাপন করিল । আল্লাহের রাজত্ব অর্থে পুরোহিততন্ত্র নয় । তাহার অর্থ দেশ, বংশ ও বর্ণ নিরপেক্ষ মানুষেরই রাজত্ব । শেষ হজ্জের শুভ শুক্রবার দিন আরফাতের পবিত্র ভূমিতে রসূলুল্লাহের ঘোষণায় ইহা স্পষ্ট ব্যাখ্যাত হইয়াছে __ “হে লোক সকল, তোমাদের প্রভু এক (আল্লাহ)। তোমাদের পিতা এক। তোমরা সকলে আদমের সন্তান আর আদম মাটি হইতে সৃষ্ট । তোমাদের মধ্যে সেই অধিক সম্মানিত, যে অধিক ধার্মিক । না কোনও আরবের অন-আরবের উপর শ্রেষ্ঠত্‌ আর না কোনও অন্-আরবের আরবের উপর শ্রেষ্ঠত্ব । শ্রেষ্ঠত্ব কেবল ধার্মিকতায়।” কুরআনে আদমকে পৃথিবীতে আল্লাহের খলীফাঃ বা প্রতিনিধি বলা হইয়াছে (সুরাঃ বকরাঃ)। আল্লাহ আদমকে সেই স্বর্োদ্যানে রাখিয়াছিলেন যেখানে __“নিশ্চয় তোমার জন্য সেখানে না আছে ক্ষুধা আর না আছে নগ্নতা । আর এই যে সেখানে না তুমি তৃষ্ঠার্ত হইবে আর না তুমি রৌদ্রতাপ ভোগ করিবে ।” (সুরাঃ তাহা) “শান্তি! শান্তি! (সলাম) বাণী ব্যতীত তাহারা সেখানে কোনও বৃথা বাক্য বা পাপ বাক্য শুনিবে না।” (সুরাঃ ওয়াকিআঃ)

— পৃষ্ঠা ৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।