ইসলাম প্রসঙ্গ ডক্টর মুহাম্মাদ শহীদুল্লাহ
/ ১১২
📝 লেখা 📖 পিডিএফ

৩৬ ইসলাম প্রসঙ্গ প্রার্থনা কবেন, তখন তিনি বলেন, “আমি অনুমতি দেই না, আমি অনুমতি দেই না, আমি অনুমতি দেই না ; হা, তবে যদি আবু তালিবেব বেটা আমার বেটাকে তালাক দেয়, আর তোমার বেটীকে শাদী করে । কেননা ফাতিমাঃ আমার কলেজার টুকরা ; তাহাতে যে মন্দ পৌছে, তাহা আমাতে পৌছে, আর তাহাতে যে কষ্ট হয়, সে কষ্ট আমাতে হয়।” (কিতাবুন নিকাহ)। অন্য স্থলে আমরা পাই যে যখন হযরত “আলী (বাঃ) আবু জহলের কন্যার সহিত বিবাহের প্রস্তাব করেন, তাহা শুনিয়া হযরত ফাতিমাঃ রসূলুল্লাহের (দঃ) নিকট এই বিষয়ে অভিযোগ করেন । তখন আ হযরত বলেন, “ফাতিমাঃ নিশ্চয় আমার গোশৃতের এক টুকরা । আমি কিছুতেই তাহা সহ্য করিব না, যাহাতে তাহার কষ্ট হয়। আল্লাহের কসম, রসূলের বেটা এবং তাহার শত্রুর বেটী একই লোকেব কাছে থাকিতে পারে না৷” ইহাতে হযরত “আলী বিবাহ প্রস্তাব ত্যাগ করেন । (কিতাবুল্‌ মুনাকিব)। উপরি উদ্ধৃত দুইটি সহীহ্‌ হদীস হইতে আমরা বুঝিতে পারি যে কন্যার মনঃকষ্টের জন্য আ হযরত হয্রত “আলীকে দ্বিতীয় বিবাহ নিষেধ করিয়াছিলেন। প্রত্যেক মুসলিম নারী কি রসূলুল্লাহের নিকট তাহার কন্যার ন্যায় নয়? তালাক সম্বন্ধে তো রসূলুল্লাহের (দঃ) বিখ্যাত হদীস আছে “সমস্ত বৈধ কার্য্যের মধ্যে যাহা আল্লাহের নিকট অত্যন্ত ঘৃণিত তাহা তালাক” (আবু দাউদ, ইব্‌ন মাজাঃ এবং হাকিম, ইব্‌ন ‘উমর হইতে বর্ণিত)। সুতরাং বহুবিবাহ ও তালাক সম্বন্ধে নিয়ন্ত্রণ রচনা ইস্লাম নীতি-বহির্ভত হইবে কেন? প্রত্যেক সন্ধ্যায় এক নূতন বিবাহ এবং প্রত্যেক সকালে তাহাকে তালাক দিয়া “তাযাহ্‌ ব-তাযাহ্‌ নও বনও” ইন্দ্রিয় তৃপ্তিতে রত হওয়া বা তাহার ফতোয়া দেওয়া আরব্য উপন্যাসের শাহরিয়ার বাদ্‌শাহের প্রত্যেক রাত্রিতে নৃতন বিবাহ এবং সকালে সেই স্ত্রীর প্রাণদণ্ডের ন্যায় কি ধর্মের এক অদ্ভুত নিষ্ঠুর উপহাস বোধ হইবে না? নারীজাতির যে একটি মন আছে, তাহা কি ভুলিবার বিষয় ? প্রথম প্রকাশ 1 মহিলা, ১ম বর্ষ, ১৩৬৯, ২১ সংখ্যা ২৪-৯-১৯৬২

— পৃষ্ঠা ৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।