মুসলিম পারিবারিক আইন ও নারী কল্যাণ ৩৫ ৫। ইদ্দত গণনা তালাক দানের তারিখ হইতে হইবে ৷ গর্ভবতী স্ত্রীর গর্ভমোচনের সঙ্গে ইদ্দত শেষ হইবে । অর্ডিনান্স অনুযায়ী এরূপ ক্ষেত্রে ৯০ দিন পর্যন্ত ইদ্দত পালন কুরআন শরীফের খেলাপ। (দ্রষ্টব্য সূরা £ আততলাক, ৪8 আয়াত)। আমার মনে হয় নারীদিগকে অন্যায় তালাক এবং সপত্বীর হাত হইতে রক্ষা করিবার জন্য কোনও অর্ডিন্যান্সের প্রয়োজন ছিল না। শরী'অতে তালাকে তফ্ভীযের ব্যবস্থা আছে। যদি স্বামী কাবিননামায় স্ত্রীকে তালাক দানের ক্ষমতা শর্তসহ সমর্পণ করেন, তবে প্রয়োজন হইলে স্ত্রী নিজের উপর তালাক লইতে পারেন কিংবা স্বামী দ্বিতীয় স্ত্রী গ্রহণ করিলে, তাহাকেও তালাক দিতে পারেন । তবে এই সকলের জন্য উপযুক্ত আদালতের রায় গ্রহণ প্রয়োজন হইবে । এই অর্ডিন্যান্সের অন্যান্য বিধান সম্বন্ধে আমার বক্তব্য অন্যত্র প্রকাশিত হইবে । যাহারা ইস্লামের দোহাই দিয়া নারীজাতির উপর পুরুষের স্বেচ্ছাচারমূলক অন্যায় অত্যাচারকে কায়েম রাখিতে চান, তাহাদিগকে আমি কেবল নারীজাতির শত্রু বলিব না, বলিব ইস্লামের শত্রু । কেহ কেহ বলেন, যখন ইসলামে বহুবিবাহ এবং তালাকের অধিকার পুরুষকে দেওয়া হইয়াছে, তখন ইহাদের জন্য রোক টোক সৃষ্ট করিবার কি প্রয়োজন ? আমাদের মনে রাখতে হইবে যে আমাদের অধিকারের লাপরোয়া ব্যবহার ইসলামের নীতি নয় ৷ তোমার অর্থ আছে, তুমি তাহা যথেচ্ছভাবে, যে কোনও কার্যে ব্যয় করিতে পার না। প্রয়োজনের অনুরোধে কুরআন মজীদে বহুবিবাহের (8 পর্যন্ত) অধিকার দেওয়া হইয়াছে । প্রয়োজনেব অনুরোধে প্রো্েষ্ট্যান্ট খ্ৰীষ্টান ধৰ্ম্মে ইসলামের তালাক প্রথা গৃহীত হইয়াছে। পাশ্চাত্য জাতিবা বহুবিবাহকে স্বীকৃতি না দেওয়ায় তাহাদের মধ্যে যৌন-অরাজকতা বিস্তৃত হইয়াছে। কিন্তু ইস্লামেব আদর্শ যে এক বিবাহ এবং তালাকের অবাঞ্থনীয়তা বা ঘৃণ্যতা, তাহা কুরআন ও হদীস হইতে স্পষ্ট বুঝা যায়। যেখানে কুরআনে (সূরাঃ নিসাঅ, আয়ত ৩) বলা হইয়াছে “এবং যদি তোমরা আশঙ্কা কর, যে অনাথদের প্রতি ন্যায় ব্যবহার করিতে পারিবে না, তবে তোমরা নারীদের মধ্যে তোমাদের যাহা ভাল লাগে দুই, তিন বা চারি বিবাহ কর,” তাহার সঙ্গে সঙ্গে ইহাও বলা হইয়াছে, “অনন্তর যদি তোমরা আশঙ্কা কর যে তোমরা সমান ব্যবহার করিতে পারিবে না, তবে এক (স্বাধীনা) নারীকে কিংবা যাহা তোমাদের দক্ষিণ হস্ত অধিকারী হইয়াছে, এমন (কৃতদাসীদিগকে) বিবাহ কর। ইহা অন্যায় আচরণ না করার অতি নিকটবর্তী ।” এই আয়ত উহুদ যুদ্ধের পরে যাহাতে ৭০ জন শহীদ হয়, মুসলমান সমাজে বিধবা ও অনাথার সমস্যা সমাধানের জন্য নাযিল হয়। সত্রীগণের প্রতি যে সমান ব্যবহার সম্ভবপর নয়, তাহা কুরআন শরীফ আমাদিগকে বলিয়া দিতেছেন -- “এবং কিছুতেই তোমরা স্ত্রীগণের মধ্যে সমান ব্যবহার করিতে পারিবে না, আর যদিও তোমরা তাহার জন্য লোলুপ হও।” (সূরাঃ নিসাঅ, আয়ত ১২৯)। বুখারী শরীফে আমরা দেখি, যখন বনী হিশাম বিন্ মুগায়রাঃ (রাঃ) নিজ কন্যাকে হয্রত “আলীর (রাঃ) সহিত বিবাহের অনুমতি রসূলুল্লাহের (দঃ) নিকট
— পৃষ্ঠা ৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।