৩৪ ইস্লাম প্রসঙ্গ সামাজিক জীবন রক্ষার জন্য বিবাহবিচ্ছেদ । এই কারণে রোমান ক্যাথলিক খ্ৰীষ্টান সমাজে তালাক প্রথা না থাকিলেও প্রোটেষ্টাণ্ট সমাজে (বোধ হয় ইসলামের দৃষ্টাত্তে) . ইহার বৈধতা স্বীকৃত হইয়াছে। বর্তমান ভারতীয় হিন্দু আইনে তালাক স্থান পাইয়াছে। বাস্তবিক তালাক অনেক স্থুলে স্ত্রীর অপরাধের জন্য শাস্তিস্বরূপ । এইজন্য তাহা স্বামীর খামখেয়ালীর উপর ছাড়িয়া না দিয়া আদালতের উপর ছাড়িয়া দেওয়া অন্যায় বা ইস্লাম বহির্ভূত নহে। কুরআন শরীফে চোর ও ব্যভিচারের শাস্তি নির্দিষ্ট হইয়াছে; কিন্তু আদালতের উল্লেখ নাই। অথচ এই সকল ক্ষেত্রে আদালত কর্তৃকই শাস্তি প্রযুক্ত হইয়া থাকে । অর্ডিন্যান্সে বহুবিবাহের পূর্বে সালিসী পরিষদের রায় গ্রহণ বাধ্যতামূলক করা হইয়াছে; কিন্তু তালাকের জন্য সেরূপ করা হয় নাই। স্বামী নিজের মরজী মত তালাক দিতে পারে: কিন্তু সেই তালাক সালিসী পরিষদের আপস মিল চেষ্টা ব্যর্থ হইলে তাহা কার্যকর হইবে । অন্যথায় স্বামীস্ত্রীর মিলনে পর্যবসিত হইবে । কিন্তু ইহা এক তালাক বা দুই তালাক সম্বন্ধে শরী'অত সঙ্গত হইলেও তিন তালাক সম্বন্ধে শরী'অত বিরোধী হইবে । মোট কথা দৃশ্যতঃ অর্ডিন্যান্সে তিন তালাক বা তালাকে মুগাল্লাযাঃ স্বীকার করা হয় নাই । শরী'অত মতে ইহা তালাকুল্ বিদ'আত এবং এইরূপ তালাক প্রদাণকারী পাপী ও শাস্তির যোগ্য । তৎসত্তেও হানাফী এবং অপর তিন ময্হব ইহার বৈধতা স্বীকার করিয়াছেন । ইহার আবশ্যকতাও আছে; যেমন, স্ত্রীর ব্যভিচার যেখানে প্রমাণিত কিংবা যেখানে স্ত্রী স্বামীকে হত্যা করিবার চেষ্টা বা ষড়যন্ত্র করে, সেখানে একেবারে তিন তালাকই কর্তব্য । যাহা হউক অর্ডিন্যান্স ইহা স্বীকার না করায় কেবল যে শরী“অতের উপর হস্তক্ষেপ করা হইয়াছে, তাহা নহে, স্বামী ও স্ত্রীকে হারামি কার্যে রত হইতে বাধ্য করা হইয়াছে। আমাব মনে হয় স্ত্রীকে স্বামীর খামখেয়ালী অন্যায় তালাক হইতে রক্ষা করিবার জন্য এইরূপ আইনের প্রয়োজন, যথা ১। যদি কোনও স্বামী আপন স্ত্রীকে তালাক দিতে চায়, তবে কারণ নির্দেশ ২। অর্ডিন্যান্সের বহুবিবাহ সম্বন্ধে ৬ (৩) ধারা এবং তালাক সম্বন্ধে ৭ (৪) ধারা অনুযায়ী গঠিত সালিসী পরিষদূ বিচার করিয়া অনুমতি দিলে স্বামী তিন তালাক কিংবা এক বা দুই তালাক দিতে পারিবে । ৩। যদি স্বামী সালিসী পরিষদের রায় ব্যতীত পূর্বেই স্ত্রীকে তিন তালাক দিয়া থাকে, তবে সে স্ত্রীর নালিশ ক্রমে তালাকের ৭(২) ধারা অনুযায়ী এক বৎসর বিনাশ্রমে কারাদণ্ড কিংবা এক হাজার টাকা অর্থ দণ্ড কিংবা উভয় শাস্তি ভোগ করিবে, কিন্তু তালাক বলবৎ হইবে। যদি সালিসী পরিষদ্ বিবেচনা করে যে স্বামী স্ত্রীকে ব্যভিচার বা স্বামীর হত্যা চেষ্টা বা অন্য ন্যায়সঙ্গত কারণে তিন তালাক দিয়াছে, তবে তালাক বলবৎ হইবে এবং স্বামী শাস্তি হইতে মুক্ত হইবে। ৪ যদি স্বামী পূর্বেই স্ত্রীকে এক তালাক বা দুই তালাক দিয়া থাকে, তবে তালাকের ৭(৪) ধারার সালিসী পরিষদ্ স্বামী ও স্ত্রীর মধ্যে মিলনের জন্য যথাসাধ্য চেষ্টা করিবে । তাহাতে অক্ষম হইলে, এ তালাক বলবৎ হইবে।
— পৃষ্ঠা ৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।