মুসলিম পারিবারিক আইন ও নারী কল্যাণ মানবদেহে যেমন দুই চোখ, দুই হাত, দুই পা; সমাজদেহে তেমনি নর ও নারী । যে দেহে এক চোখ কানা, এক হাত নুলা, এক পা খোঁড়া সে দেহ বিকলাঙ্গ । নারী জাতির সুষ্ঠু উন্নতি ব্যতীত সমাজকে সমুন্নত বলা যায় না। ইহা অত্যন্ত আশাপ্রদ যে, আমাদের সদাশয় জাতীয় সরকার এই নারী কল্যাণের প্রতি অবহিত হইয়াছেন । মুস্লিম পারিবারিক আইন অর্ডিন্যান্সে মুস্লিম নারীকে অহেতুক তালাকরূপ বিনা মেঘে বজ্রাঘাত এবং সতিনীরূপ ঘরের বাঘিনীর কবল হইতে রক্ষার জন্য বিধান করা হইয়াছে । যদি জমি-জমা কেনা বেচার জন্য দলিল ও রেজিষ্টারির প্রয়োজন হয়, তবে বিবাহের বেলা তাহাতে দোষ হইবে কেন? ইহাতে বিবাহ বিভ্রাট বন্ধ হইবে। সমাজ জীবনের জন্য যেমন বিবাহের প্রয়োজন, সেইরূপ কোনও কোনও অবস্থায় একাধিক (ইস্লাম অনুযায়ী ৪ পর্য্যন্ত) বিবাহেরও প্রয়োজন হইতে পারে । কিন্তু তাহা খামখেয়ালী হইলে অনেক অকল্যাণ হইতে পারে । সেই জন্য বহুবিবাহ সম্বন্ধে যে বিধান কবা হইয়াছে, তাহাকে অন্যায় বলা চলে না। কিন্তু যদি কেহ বিবাহের ঝঞ্াটে না গিয়া উপপত্বী রাখে, তবে তাহার প্রতিবিধান কি? দুঃখের বিষয় একটি বিঘোষিত ইস্লামী রাষ্ট্রে এই প্রশ্ন করিতে হইতেছে। ইস্লামের সব্ববাদিসম্মত আইন এই যে ব্যভিচারের জন্য অবিবাহিত পুরুষ ও স্ত্রীলোকের জন্য শাস্তি ১০০ কশাঘাত এবং বিবাহিতদের জন্য প্রাণদণ্ড। আমাদের সরকার কি অবিলম্বে এই আইন প্রচলিত করিবেন ? যাহারা অর্ভিন্যান্স বহাল রাখিবার জন্য আন্দোলন করিতেছেন, তাহারা কি এই ইস্লাম বিধান প্রবর্তনের জন্য আওয়াজ উঠাইবেন নাঃ তারপর হয়ত শরী“অতের দোহাই দিয়া কোনও প্রাচীনপন্থী অগণিত বাদী (দাসীপত্রী) রাখিবার জন্য ফতোয়া দিবেন । সেই জন্য এই বাদী প্রথাকেও বেআইনী ও দণ্ডনীয় বলিয়া বিধান করিতে হইবে । স্ত্রী বর্তমান আইনে বড় জোর তিন সতীনের হাত হইতে রক্ষা পাইল বটে; কিন্তু অগণিত উপপত্বী ও বাদী (দাসীপত্বী) যে তাহার বুকে পিঠে শূল হানিতে লাগিল, ইহা কি তাহারা মৌনমুখে সহ্য করিবেন? এখন তালাক সম্বন্ধে অর্ডিন্যান্স পরীক্ষা করা যাউক! ইহা স্বতঃসিদ্ধ যে বহুবিবাহ অপেক্ষা তালাক নারী জীবনে সাংঘাতিক বিষময় পরিণাম আনে । আমি ইহাকে কেবল প্রাণদণ্ড অপেক্ষা কিছু কম মনে করি। এইজন্য হদীসে ইহাকে “আব্গযুল্ মুবাহাত” অর্থাৎ সমস্ত বৈধ কার্যের মধ্যে সর্ব্বাপেক্ষা ঘৃণিত বলা হইয়াছে । যেমন প্রাণরক্ষার জন্য অঙ্গচ্ছেদের প্রয়োজন হইতে পারে, সেইরূপ ইস্লাম প্রসঙ্গ ৩
— পৃষ্ঠা ৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।