ইসলাম প্রসঙ্গ ডক্টর মুহাম্মাদ শহীদুল্লাহ
/ ১১২
📝 লেখা 📖 পিডিএফ

৩২ ইস্লাম প্রসঙ্গ কমিউনিষ্টদিগের ন্যায় নাস্তিক ও পাপাচারী জাতিদের সাময়িক উন্নতি দেখিয়া কেহ কেহ হয়ত মনে করে যে, ধর্মের আবার প্রয়োজন কি? যদি আল্লাহ্‌ থাকেন, তবে ইহাদেব শাস্তি হয় না কেন? ইহার উত্তর স্বরূপে আল্লাহ্‌ তা'আলা বলিতেছেন “যখন কোন জনপদে আমি ধর্মেব সংবাদবাহক (নবী) পাঠাই, তখন তাহার (পাপী) অধিবাসিগণকে দুঃখ ও কষ্ট দ্বারা আক্রান্ত করি, যেন তাহারা বিনত হয়। তঃপর (তাহাদের অবাধ্যতা সত্তেও) আমি অকল্যাণেব পরিবর্তে কল্যাণ দান করি, এমন কি তাহারা সমৃদ্ধি লাভ করে। তখন তাহারা বলে, আমাদের বাপদাদাদিগকেও তো কষ্ট ও সুখ স্পর্শ করিয়াছিল। তখন আমি হঠাৎ তাহাদিগকে এমন ভাবে পাকড়াও করি যে, তাহারা জানিতেও পারে না। আহা! যদি জনপদের অধিবাসিগণ ধর্ম্মবিশ্বাসী হইত এবং ধর্মভীরু হইত, তবে নিশ্চয় আমি তাহাদের জন্য আসমান জমীনের সমস্ত মঙ্গল (বরকত) উন্মুক্ত করিয়া দিতাম ৷ কিন্তু তাহারা (ধর্মকে) মিথ্যা বলিয়াছিল। ফলতঃ, তাহাদের অর্জিত কর্মের জন্য আমি তাহাদিগকে আক্রমণ করিয়াছিলাম।” (সূরাঃ ‘আরাফ, ৯৪-__৯৬ আয়াত) এই সমস্ত সত্যতা-গর্বিত উদ্ধত পাপাচারী জাতিকে আল্লাহৃতা'আলা খবরদার করিয়া বলিতেছেন “কি! জনপদবাসিগণ নির্ভয় হইয়াছে যে আমার শাস্তি রাত্রিকালে, যখন তাহারা নিদ্রিত, তাহাদিগকে পৌঁছিবে না? কি! জনপদবাসিগণ নির্ভয় হইয়াছে যে আমার শাস্তি প্রাতঃকালে, যখন তাহারা খেলাধুলায় রত, তাহাদিগকে পৌছিবে না? কি! তাহারা আল্লাহের চক্রান্ত হইতে নির্ভয় হইয়াছে? অনন্তর যে জাতি বিনাশ পাইবে, তাহারা ভিন্ন কেহই আল্লাহের চক্রান্ত হইতে নির্ভয় হয় না।” (এ ৯৭__৯৯ আয়াত) গত মহাযুদ্ধে জর্মানি, ইতালি ও জাপানের আকম্মিক পতন মহাকুরআনের বাণীর সত্যতা অক্ষরে অক্ষরে প্রতিপন্ন করিয়াছে । নূতন পাকিস্তানী জাতির ইহাতে শিখিবার ও ভাবিবার অনেক কথা আছে। আল্লাহৃতা'আলা মুসলমান জাতিকে ১৮০০৬ বং নিশ্চয় তোমাদের পূর্বেব বহু যুগের লোককে আমি ধ্বংস করিয়াছি, যখন তাহারা ত্াচারী হইয়াছিল, এবং তাহাদের প্রেরিতপুরষ-(রসূল)গণ স্পষ্ট প্রমাণ সহ তাহাদের নিকট আসিয়াছিল, কিন্তু তাহারা বিশ্বাসী হইবার পাত্র ছিল না । অতঃপর তাহাদের অন্তে আমি তোমাদিগকে পৃথিবীতে তাহাদের স্থলাভিষিক্ত করিয়াছি, যেন আমি দেখি তোমরা কেমন আচরণ কর ।” (সূরাঃ যুনুস, ১৩-১৪ আয়াত) প্রথম প্রকাশ ॥ মাহে নও. ২য় বর্ষ, ৫ম সংখ্যা. ভাদ্র, ১৩৫৭ ॥

— পৃষ্ঠা ৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।