ইসলাম প্রসঙ্গ ডক্টর মুহাম্মাদ শহীদুল্লাহ
/ ১১২
📝 লেখা 📖 পিডিএফ

জাতির উত্থান ও পতন সকলেই বলেন, জাতির উন্নতির জন্য চাই শিক্ষা, শিল্প, বাণিজ্য ও সামরিক শক্তি । কথাটা সত্য ; কিন্তু ইহা কি ষোল আনা সত্য ? প্রাচীন মিসর, আসিরিয়া, মোহেনজোদাড়ো, গ্রীস ও রোমে এই সবই ছিল । কিন্তু কোথায় আজ তাহারা? কেন তাহারা ধ্বংস হইল? আল্লাহৃতা'আলা বলিতেছেন __ “অনন্তর কত না নগরকে আমি ধ্বংস করিয়াছি । তাহারা ছিল অত্যাচারী । অনন্তর সে সমস্ত ছাদ সমেত ভূমিসাৎ হইয়াছে । কত ন! আছে পরিত্যক্ত কূপ আর কত না উচ্চ দুর্গ ।” (সুরাঃ EG সবা নগরের ধ্বংস বর্ণনা করিয়া কুরআন Ha SRN Ans IE SRT RASS SSM কাহিনী করিয়াছি এবং তাহাদিগকে একেবারে ছিন্ন ভিন্ন করিয়া দিয়াছি।” (সূরাঃ সবা, ১৯ আয়াত) উন্নতির সমস্ত জাগতিক (Material) কারণের সঙ্গে যদি আধ্যাত্মিক (Moral and spiritual) কারণ না থাকে, তবে সে উন্নতি কখনও স্থায়ী হইতে পারে না একটি নধর সবুজ গাছের যদি মূল শিকড় কাটিয়া দেওয়া যায়, গাছ কয়েক ঘণ্টা বা দিন বাচিয়া থাকিতে পারে । তারপর কিন্তু সে শুকাইয়া মাটিতে পড়িয়া যায় । জাগতিক উন্নতিও এইরূপ । “এবং আল্লাহ একটি নগরের দিতেছেন। সে ছিল নিরাপদ ও নিরুদ্বেগ, সকল স্থান হইতেই তাহার জন্য উ আসিত । অনন্তর নগরবাসিগণ আল্লাহের অনুগ্রহের প্রতি অকৃতজ্ঞ হইল । ফলতঃ তিনি তাহাদের কৃতকর্থের জন্য তাহাদিগকে ক্ষুধা ও ভয়ের পোষাক পরাইয়া মজা চাখাইলেন।” (সূরাঃ নহল, ১০২ আয়াত) নানাবিধ দুঙর্মের ফলে যে জাতির নানা দুঃখ কষ্ট ঘটে, তাহা নিম্নে উদ্ধৃত প্রামাণ্য হাদীস হইতে স্পষ্ট বুঝা যায় 'কোনও জাতির মধ্যে যখনই সরকারী মালের খেয়ানত হইতে থাকে, অবশ্যই তাহাদের অন্তরে শত্রুর ভয় ঢুকিয়া যায়। যখনই কোনও জাতির মধ্যে ব্যভিচার ছড়াইয়া পড়ে, অবশ্যই তাহাদের মধ্যে মৃত্যুসংখ্যা বাড়িয়া যায় । যখনই কোনও জাতি মাপ ও ওজন কম দিতে থাকে, তাহাদের জীবিকা কম হইয়া যায় । যখনই কোনও জাতি অন্যায় ভাবে বিচার করিতে থাকে, তাহাদের মধ্যে হত্যা কাণ্ড বাড়িয়া যায়। যখনই কোনও জাতি অঙ্গীকার ভঙ্গ করিতে থাকে, তাহাদের উপর শক্র প্রবল হয়।” (হযরত ইব্নে “আব্বাস হইতে বর্ণিত ইমাম মালিকের মুআত্তা)

— পৃষ্ঠা ২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।