ইসলাম প্রসঙ্গ ডক্টর মুহাম্মাদ শহীদুল্লাহ
/ ১১২
📝 লেখা 📖 পিডিএফ

৩০ ইস্লাম প্রসঙ্গ যদি খাদোর দিকে লক্ষ্য করা যায়, দেখা যায় মুসলমান মিশ্রিত খাদ্য গ্রহণ করেন। ইহাই যে মনুষ্যের পক্ষে সর্ব্বোৎকৃষ্ট খাদ্য, এ বিষয়ে ডাক্তারগণ একমত । কিন্তু খাটী বৌদ্ধ মাংস ভোজন করিতে পারে না। হিন্দুর খাদ্যের মধ্যে গো ও কুক্কুট মাংসের ন্যায় পুষ্টিকর খাদ্য না থাকায়, সামান্য পীড়া কিংবা বিদেশ গমন উপলক্ষে তাহারা ধর্মের বিধান ভঙ্গ করিয়া পতিত হইতে বাধ্য হন৷ মুসলমানকে বাধ্য হইয়া অখাদ্য ভোজন করিতে হয় না। পরিশেষে আমার বক্তব্য জাতীয় আদর্শ, সামাজিক আদর্শ, রাষ্ট্রীয় আদর্শ কিংবা ব্যক্তিগত আচার ব্যবহার বিষয়ে মুসলমানকে হিন্দু, বৌদ্ধ বা খ্ৰীষ্টানের সহিত তুলনা করিলে, মুসলমানের ভবিষ্যৎ যে অন্ধকারাচ্ছান্ন কে বলিবে? কুরআন জলদ গণ্তীর হইও না। এস. হৃদয় বাধ, সাহস করিয়া অগ্রসর হও, ভবিষ্যতে তোমরাই জয়ী হইবে । “ফীকা দাউকা ওয়া দাওয়াউকা"__ তোমারই মধ্যে রোগ ও তোমাদের মধ্যে ওষধ। তোমাকে প্রথমে তোমার কুরআনকে অবলম্বন করিতে হইবে _-ওয়াতাসিমু বিহ্বৃলিল্লাহি জমী'আ'-_ তোমরা সকলে একত্রে আল্লাহের রশিকে দৃঢ়রূপে অবলম্বন কর। তৎপরে “ওয়া লা তফরঁক্‌ __ এবং তোমরা বিচ্ছিন্ন হইও না এবং অবশেষে “ওয়া লা তমৃতুন্া ইল্লা ওয়া আন্তুম্‌ মুস্লিমূন”-__ মুসলমান অবস্থার ভিন্ন মৃত্যুগবস্ত হইও না। “ওয়া লা তহিনূ ওয়া লা তহ্যনূ ওয়া আনৃতুমুল্‌ 'আলাওনা ইন্‌ কুন্তুম্‌ মু'মিনীন”__ তোমরা হীন হইও না, শোক করিও না, তোমরাই উন্নত হইবে, যদি তোমরা বিশ্বাসী হও। প্রবন্ধটির প্রথম প্রকাশ ঃ আল্‌ এস্লাম __ ৪র্থ বর্ষ, ৯ম সংখ্যা. ১৩২৫ ॥

— পৃষ্ঠা ২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।