ইস্লামের আদর্শ ও আমাদের আশা ২৯ সম্বন্ধের ফল মনে করা যায়। উপরে যাহা বলা হইল, তাহাতে প্রতিভা শক্তি ও মানসিক বলের অন্য কারণ অনুমান করা নিম্প্য়োজন, ইহাতে প্রচুবরূপে বুঝা যায় যে এজাতি ভারতবর্ষে উচ্চ স্থান অধিকার করিবেই । এই মিশ্রিত অবস্থা বঙ্গীয়গণের গৌরবজনক ভিন্ন কোন মতেই গৌরবের ক্ষতিকর নহে ।” ইহার পরের প্যারায় তিনি বলিতেছেন, “এক্ষণে এতদ্দেশীয় মুসলমান সমাজের কথা ভাবিতে গেলে প্রথমেই মনে উদয় হয় যে ইহারা কে? ইহারাত হিন্দুই। যে জাতি দ্রাবিড়ী, মঙ্গোলীয় ও আর্্যরক্ত সম্ভূত, ইহারাত সেই জাতিরই নানা বর্ণের মিশ্রণ । তাহার উপরিও কোন স্থলে আরবীয়গণের রক্ত মিশ্রিত হইয়াছে। ইহাদিগের প্রাধান্যও এই দিক্ হইতে দেখিলে দুর্বোধ্য হয় না। ইংলণ্ডীয় জনগণের শিরায় শিরা কত মিশ্র রক্ত প্রবাহিত হইতেছে, তাহা সকলেই জানেন । মানবসমাজের ইতিহাস ও লোকতত্ত্ব পর্যালোচনা করিলে উপরের লিখিত মতে বহির্বিবাহ যে জাতির শক্তি সঞ্চয়ের একটি প্রধান উপায়, ইহা হৃদয়ঙ্গম হওয়া কঠিন হয় না।” শশধর বাবু বাঙ্গালী মুসলমানের দেহে যে আরব শোণিত মিশ্রিত বলিযাছেন, তাহা অপেক্ষা পারসিক ও আফগান শোণিত অধিক পরিমাণে মিশ্রিত আছে এবং কিঞ্চিৎ পরিমাণে তুর্কি শোণিতেরও সংস্রব আছে। হিন্দু যতদিন পর্যন্ত স্থিতিস্থাপক হিন্দু থাকিবেন, কম্মিন্ কালে সুপ্রজনন বিদ্যার দ্বারা লাভবান্ হইতে পারিবেন কি না সন্দেহ। ইহা নিশ্চয় যে 2৪8191-এর আন্তর্জাতিক হিন্দুবিবাহ বিষয়ক বিল ভূপেন্দ্র বাবুর হিন্দুবিবাহ বিলের অদৃষ্টভাগী হইবে । বঙ্গবাসী মুসলমান ঈরাণী, আফগানী, পাঞ্জাবী, তুর্কী বা আরবী মুসলমানের সহিত বিবাহ বন্ধনে আবন্ধ হইতে পারে (কেবল মুসলমান নহে, খ্ৰীষ্টান বা য়িহুদীর সহিত বিবাহ ইস্লাম সঙ্গত । এইরূপ বহিজাতিক বিবাহ দ্বারা মুসলমানের আকৃতি প্রকৃতির যথেষ্ট উন্নতি হইবার আশা আছে। শশধর বাবু বাঙ্গালী হিন্দু সম্বন্ধে যাহা বলিয়াছেন, বাঙ্গালী মুসলমান সম্বন্ধে তাহা অধিক উপযুক্তরূপে প্রযুজ্য __“এ জাতি ভারতবর্ষে উচ্চ স্থান অধিকার করিবেই |” পৃথিবীর কোনও জাতি যদি ধর্মতঃ পানদোষবিহীন হইতে বাধ্য থাকে, তবে সে মুসলমান জাতি । এরূপ সর্বদা মাদকবর্জিত ধর্ম আর নাই । তান্ত্রিক হিন্দুর মদ্য ব্যতীত পূজা হইতেই পারে না। X'॥এ5-এর Eucharist উৎসবে প্রত্যেক খ্ৰীষ্টান খ্ৰীষ্টের রক্তের রূপকরূপে মদ্য পান করিতে বাধ্য । যুরোপ আমেরিকার শত সহস্র পানদোষনিবারণী সভা যে পানদোষ নিবারণ করিতে অক্ষম হইতেছে, ইস্লাম তাহা নিবারণ করিতেছে । যদি মুসলমান মাদকদ্রব্য ব্যবহার করে, সে তাহার ধর্মের বিরুদ্ধে করে এবং তাহার বিবেক তাহাকে দংশন করিবে । কিন্তু সুরাপায়ী স্রীষ্টানের বিবেক বলিয়া দিবে, Saint Pau! বলিয়াছেন "Drink a little wine for your health's sake." ' প্রথম মহাযুদ্ধের পব পবই লেখা সুচিন্তিত এই প্রবন্ধে ডকটব সাহেব যে সমাজ ও জাতিগত দুবদর্শী মনোভাবেব পরিচয় দিয়াছিলেন, আজ প্রায় তেতাল্লিশ বছর পর তাহাব ভবিষ্যদ্বাণী সত্য যাদের Slane LLL ad ais সচেতন ও সক্রিয় মনোভাবের যথেষ্ট পরিচয় দিতেছে । -_ প্রকাশক ।
— পৃষ্ঠা ২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।