ইসলাম প্রসঙ্গ ডক্টর মুহাম্মাদ শহীদুল্লাহ
/ ১১২
📝 লেখা 📖 পিডিএফ

২৮ ইস্লাম প্রসঙ্গ যিহাদ সম্বন্ধে সাধারণের মধ্যে এরূপ ভ্রান্ত প্রচার হইয়াছে, যে, তৎসম্বন্ধে এস্থলে কিছু আলোচনা করা বোধ হয় অপ্রাসঙ্গিক হইবে না। পর ধর্ঘমাবলম্বীকে বলপূর্বক মুসলমান ধৰ্ম্মে দীক্ষিত করিবার জন্য যিহাদ নহে, যেস্থুলে ধর্ম বা জাতির স্বাধীনতা অন্য জাতি কর্তৃক বিলুপ্ত হইবার উপক্রম হয়, তখনই ধর্ম ও জাতির আত্মরক্ষার জন্য যে যুদ্ধ তাহাই যিহাদ । আক্রমণকারী যুদ্ধে নিরস্ত হইলে কিংবা সন্ধি প্রার্থনা করিলে, তাহার সহিত যুদ্ধ অবৈধ । বালক, স্ত্রীলোক ও বৃদ্ধ অবধ্য । কর প্রদান করিলে বিজিত অমুসলমান সর্বস্বত্ব বিষয়ে মুসলমানের তুল্য । কুরআন শরীফে যিহাদের এই নীতি নির্দিষ্ট হইয়াছে। ইস্লামে আচার ব্যবহার এক্ষণে মুসলমানের আচার ব্যবহার দ্বারা তাহাদের কোন আশা আছে কি না দেখা যাউক। এক্ষণে সুপ্রজনন বিদ্যার প্রতি যুরোপ আমেরিকার দৃষ্টি আকৃষ্ট হইয়াছে। কিরূপে জাতির আকৃতি প্রকৃতি ক্রমশঃ উন্নত হইতে পারে কিরূপে কোন জাতি জীবন যুদ্ধের জন্য উপযোগী হইতে পারে তাহাই সুপ্রজনন বিদ্যার আলোচ্য । সুপ্রজনন বিদ্যার সিদ্ধান্ত এই যে সামাজিক উন্নতির জন্য অন্তর্বিবাহ ও বহির্বিবাহ উভয়ের আবশ্যক । বঙ্গদেশে সুপ্রজনন বিদ্যার আলোচনার প্রবর্তক শ্রদ্ধেয় শশধর রায় মহাশয় তাহার “মানবসমাজ' নামক পুস্তকের ৪৩ পৃষ্ঠায় বলিতেছেন “অন্তর্বিবাহ এবং বহির্বিবাহ এই বিবিধ বিবাহ পদ্ধতিই সকল সময় অবলম্বিত হওয়া আবশ্যক, নচেৎ সমাজের উন্নতির বিশেষ আশা করা যায় না, অন্তর্বিবাহ অর্থে এক জাতীয় জীবগণের মধ্যেই যৌন সম্বন্ধ স্থাপন, ইহাতে জাতি চরিত্রকে স্থায়িত্ব প্রদান করে। আর বহির্বিবাহ অর্থে বিভিন্ন জাতীয় জনগণের যৌন সম্বন্ধ স্থাপন; ইহাতে সমাজ মধ্যে নবজীবনের সঞ্চার করে।” শশধর বাবু তাহার উক্তির পরিপোষকতায় টমূসনের 11911011/ নামক পুস্তকের ৫৩৭ পৃষ্ঠা হইতে নিঙ্নলিখিত অংশ উদ্ধৃত করিয়াছেন-_ “The establishment of successful race or stock requires the alternation of periods of inbreeding in which characters are fixed and periods of outbreeding in which by the introduction of fresh blood, new variations are promoted.” এই উভয়বিধ বিবাহের মিশ্রিত ফলের দৃষ্টান্ত স্বরূপ শশধর বাবু বাঙ্গালী হিন্দু ও মুসলমান সমাজের আলোচনা করিয়াছেন । (মানবসমাজ, 8৪ পৃঃ হইতে ৪৬ পৃঃ) । হইয়াছে কেন? ইহার অন্য যত প্রকার কারণই থাকুক জীব বিজ্ঞানানুমোদিত কারণই প্রধান ৷” তৎপরে বঙ্গের ব্রাহ্মণ এবং কায়স্থগণের দেহে দ্রাবিড়ী ও মঙ্গোলীয় রক্ত আছে, ইতিহাস ও লোক তত্ত্বের আলোচনা দ্বারা এই সিদ্ধান্তে উপনীত হইয়া তিনি বলেন, “তাহা হইলেই দেখা যাইতেছে যে বঙ্গীয়গণের দেহে দ্রাবিড়ী, মঙ্গোলীয় ও আৰ্য্য শোণিত মিশ্রিত হইয়াছে । তাই বঙ্গীয় সমাজ কিছু বিশেষ ভাবে বহির্জাতীয়

— পৃষ্ঠা ২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।