ইসলাম প্রসঙ্গ ডক্টর মুহাম্মাদ শহীদুল্লাহ
/ ১১২
📝 লেখা 📖 পিডিএফ

ইস্লামের আদর্শ ও আমাদের আশা ২৭ Socialism-এর ফলে যুরোপ আমেরিকায় যে Dem০c০r৮ac০)y-র আবির্ভাব হইয়াছে, সেই 08109018,০%-র মূলনীতি ইসলামেরই । খাদিমুল কওমি রঈসুহুম-_ জাতিব ভৃত্য জাতির নেতা, ইহা ইস্লামের গৃহীত মত। প্রজাগণের মনোনীত ব্যক্তিই রাজা হইবেন, ইহা কুবআন ঘোষণা করিয়াছে এবং খুলাফায়ে রাশিদীনের (খলীফাঃ চতুষ্টয়ের) দ্বারা সেই আদর্শ বাস্তব জীবনে উদাহত. হইয়াছে । রাজা রাজ্যের অধিপতি নহেন, কেবলমাত্র রাজ্যের জননায়ক, রাজ্যে রাজার অধিকার নাই, তিনি সাধারণের বেতনতুস্ত কর্মচাবী, আধুনিক [09110018০-এর এই মতগুলি অবিকল ইসলামের মত । অমুসলমান জাতির সংস্ববে আসিয়া ইস্লামের এই মহান্‌ আদর্শ মুসলমানগণ হারাইযা ফেলিয়াছেন। সেদিন আসিবেই যে দিন ইস্লামের এই মহান্‌ আদর্শ কেবল মুসলমান নহে, পৃথিবীর সকল জাতিই গ্রহণ করিতে বাধ্য হইবে । বর্তমানে তাহার সুচনা আরম্ভ হইয়াছে । দাসত্ব প্রথা ইস্লামের অন্তর্গত নহে, তাহা ইস্লামের বহির্ভূত প্রাচীন জগতের প্রথা, যাহা ইস্লাম সমাজে এখনও অল্লাধিক প্রচলিত রহিয়াছে । ক্ষমতাপ্রিয়তা ও বিলাসিতা এই অমুসলমানী প্রথার সাহায্যকাবী হইয়া ইহাকে বাচাইয়া রাখিয়াছে। ইস্লামের সাম্যবাদের আদর্শের সম্মুখে, আশা করি, দাসত্ব প্রথা বিলুপ্ত হইবে । যদি যুরোপ আমেরিকায় Let Ham be thy slave এই Bible উক্তির দ্বারা অনুমোদিত দাসত্ব প্রথা দূরীভূত হইতে পারে, তবে “মানুষ ও জিন কেবলমাত্র আমারই দাসত্ব করিবে এই উদ্দেশ্য ব্যতীত তাহাদিগকে সৃষ্টি করি নাই” এই আল্লাহের বাণী কেন না মানুষকে মানুষের দাসত্ব হইতে স্বাধীন করিয়া আল্লাহের দাসতে কায়মনোবাক্যে আত্মসমর্পণেব সুবিধা দিবে? যে ইস্লাম আরব জাতির দাসত্ব দূরীভূত করিয়াছে, দাসত্বের কঠোরতা মোচন করিয়া তাহাকে পরিবারভুক্ত স্ত্রী-পুত্র স্থানীয় করিয়াছে, সেই ইসলাম ভবিষ্যতে ওধু দাসত্ব প্রথা কেন, সবর্ববিধ দাসত্বকে যে দূর করিবে, তাহা স্যার সৈয়দ আহমদ মবহুম, সৈয়দ আমীর আলী প্রমুখ নব্য মুসলমানের গ্রন্থে সূচনা করিয়াছে । ইস্লামের রাষ্ট্রীয় আদর্শ ইস্লামের Foreign Policy বা পররাষ্ট্র সম্বন্ধীয় নীতি আলোচনা করিলে ইস্লামের ভবিষ্যৎ সম্বন্ধে অনেক আশার সঞ্চাব হয় । শ্ীষ্টান ধর্মে বা বৌদ্ধ ধর্মে যুদ্ধ নীতির সম্পূর্ণ অভাব। যদি তোমার বাম গণ্ডে চপেটাঘাত করে, তবে তোমার দক্ষিণগণ্ড তাহার দিকে ফিরাইয়া দাও, কোন খ্ৰীষ্টান সাধু এই নীতির অনুসরণ করিলেও কোন খ্রীষ্টান জাতি এই নীতির অনুসরণ করিতে পারে নাই এবং পারিবেও না। যুরোপের এই মহাযুদ্ধের পরে কোন খ্রীষ্টান খ্ৰীষ্টীয় ধর্মের পূর্ণতা সম্বন্ধে আর গলাবাজি করিতে সাহস করিবেন কি? যুদ্ধ দেশকালপাত্র বিবেচনায় অতি মহৎ কর্তব্য হইয়া পড়ে। ইস্লাম যেরূপ সুন্দর এবং সৃম্মমভাবে যুদ্ধ নীতির ব্যবস্থা করিয়াছে, আধুনিক International Law তদপেক্ষা বেশী কিছু করিতে পারে নাই ।

— পৃষ্ঠা ২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।