ইসলাম প্রসঙ্গ ডক্টর মুহাম্মাদ শহীদুল্লাহ
/ ১১২
📝 লেখা 📖 পিডিএফ

২৪ ইস্লাম প্রসঙ্গ হইত না। কত অজ্ঞাতনামা নিঃসন্তান স্বামীকে যে খ্ৰীষ্টান ধৰ্ম্ম পাশে আবদ্ধ থাকিয়া নেপোলিয়ানের ন্যায় পত্নী ত্যাগরূপ পাপ বা সন্তানহীনতার বিষম মনঃকষ্ট ভোগ করিতে হইতেছে, তাহা কে বলিবে? দুইটি আত্মা পরস্পর মিলিত হইয়া জগতের, তথা নিজেদের কল্যাণ সাধন করিবে এবং তদ্বারা কল্যাণময়ের তুষ্টি সম্পাদন করিয়া চির মিলন ভোগ করিবে । ইহাই ইস্লামের বিবাহের আদর্শ । এই কল্যাণ সাধন বিষয়ে স্ত্রী পুরুষের ভেদ নাই । পুরুষের যেমন কল্যাণ সাধন প্রয়োজন, তদ্রুপ নারীরও! এই কল্যাণ সাধন বিষয়ে নারী পুরুষের সাহায্যকারিণী এবং পুরুষ নারীর সাহায্যকারী । কুরআন শরীফ বলিতেছেন, “নারীগণ তোমাদের পুরুষগণের জন্য বসন স্বরূপ এবং তোমরা পুরুষগণ নারীগণের জন্য বসন স্বরূপ ৷” (সুরাহ বকরাঃ)। নারী পুরুষের ভোগের জিনিস নহে, তাহাব আদরের পুতুল নহে, পুরুষকায়ার ছায়া নহে। জীবন যুদ্ধে নারী পুরুষের সহযোগিনী, জীবনের লক্ষ্যপথে নারী পুরুষের সহ্যাত্রিণী । নারী যদি র দাসী হয়, তবে পুরুষও নারীর দাস, ইস্লামে স্বামী স্ত্রীর সম্পর্ক __ এইরূপ স্বীকার করে । পুরুষের আত্মগ্রাসিনী নীতির ফলে নারীর স্বত্ব খব্বাকৃত হইয়াছে। কিন্তু সেদিন আসিবেই যেদিন মুসলিম মহিলা কুরআনের দোহাই দিয়া, হদীসের দৃষ্টান্ত দিয়া তাহার ন্যায্য স্বত্ব অধিকার করিবে । যে ইস্লাম হযরত আইশাঃ, হযরত ফাতিমাঃ, খাওলা, আস্মা, রাবিয়াঃ, সুলতানা রাযিয়াঃ, চাদ সুলতানা, গুলবদন বেগম, যেবুন্লিসা প্রভৃতি বীর, ধীর, কবি, রাজনীতিক, এতিহাসিক নারীগণকে জন্ম দিতে পারে, তাহার ভবিষ্যৎ আশাহীন হইতে পারে না। অন্যদিকে খ্ৰীষ্টান ধর্মে নারীর স্থান কোথায়? সে সেই ঈভের বংশীয়া যে ঈভ আদমের পতনের কারণ হইয়া সমুদয় মানব জাতির আদি পাপের কারণ হইয়াছে । নারী তাহার পাপের প্রায়শ্চিত্তরূপে আজও গর্ভধারণরূপ দুঃখ ভোগ করিতেছে । মাতৃত্বের কি সুন্দর বৈজ্ঞানিক ব্যাখ্যা! মধ্যযুগে যাহাকে Age of chivalry বীর যুগ বলা হয়, তাহার নারীর পুজার অন্তস্তলে আমরা কি দেখিতে পাই ? "We find the mediaeval ideal of women curiously deficient and self-contradictory. With all the ceremonial deference and with all the healthy consolations of a nominal precedense, there existed a tacit acceptance of woman's mental inferiority which degraded her to the level of a child, while it professed to exalt her as an angel. Women were treated with gallantry but not with respect. It is well known that on more than one occasion in the middle ages divines gravely discussed the questions whether woman had a soul." (The Underlying Principle of Modern Legislation by M. J. Brown. 3rd. Ed. P. 62). অথচ একজন প্রথিতনামা ইংরাজ কবি ইস্লাম রাজ্যকে লক্ষ্য করিয়া বলিয়াছেন, "Oh! to be a woman in a land where a woman has no soul." এবং ইংরেজের ভ একজন বাঙ্গালী লেখক তীহার কোন ইতিহাসে মুসলমান ধর্মে নারীর আত্মা নাই, এই মত প্রকাশ করিয়া তাহারা অজ্ঞতা ও পরধর্মদেষিতার পরিচয় প্রদান করিয়াছেন।

— পৃষ্ঠা ২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।