ইসলামের আদর্শ ও আমাদের আশা ২৩ কি? বেদে কিংবা পূজা অর্নায় তাহার অধিকার নাই । ক্রীতদাসের ন্যায় সে যে কোন সম্পত্তি উপার্জন কবিবে, তাহা তাহার স্বামীর প্রাপ্য । সম্পত্তির উপর তাহার স্থায়ী স্বত্ব নাই ৷ স্বামীর মরণান্তে তাহাব বাচিবার অধিকার আছে কি না সন্দেহ । যখন মহাত্মা রামমোহন রায় আইন দ্বারা সতীদাহ প্রথা নিবারণের চেষ্টা করিতেছিলেন, তখন স্যাব রাধাকান্ত দেব প্রমুখ হিন্দু নেতৃগণ শাস্ত্রের দোহাই দিয়া রামমোহনের সাধু উদ্দেশ্যকে ব্যাহত করিবার বিপুল আয়োজন করিয়াছিলেন । “ন স্ত্রী স্বাতন্ত্র্য মর্হতি”__ স্ত্রী স্বাধীনতা পাইতে পারে না, ইহা আধুনিক হিন্দু সমাজের ও হিন্দু ধর্মের মান্য নীতি । চির দাসত্ব তাহার বিধাতৃদত্ত ভাগ্য । কবি হেমচন্দ্র “ভারতমহিলা” করিয়াছেন ইস্লামে বাল্যবিবাহ আছে। কিন্তু তাহা অবশ্য কর্তব্য নহে। শিক্ষা বিস্তারের সহিত এই কদর্য প্রথা বিলুপ্ত হইবে সন্দেহ নাই। কিন্তু হিন্দু তাহার ধর্মশাস্্র মানিয়া বাল্যবিবাহ উঠাইতে পারিবে কি? বিধবাবিবাহ হিন্দু শাস্ত্রসম্মত কিনা জোর করিয়া বলিতে পারিব না। কিন্তু হিন্দুসমাজে বিধবাবিবাহ প্রচলনের চেষ্টা ফলবতী হইবে না -_- ইহা একরূপ নিশ্চিত। হিন্দু সমাজ ক্রমশঃ ক্ষয়প্রাপ্ত হইবে বলিয়া বিশেষজ্ঞগণ মত প্রকাশ করিয়াছেন । কিন্তু মুসলমান সমাজে সেইরূপ আশঙ্কার কারণ নাই । ১৮৭০ সালে বাঙ্গালার মুসলমান বঙ্গবাসী হিন্দু অপেক্ষা জনসংখ্যায় অল্প ছিল। এক্ষণে বঙ্গবাসী মুসলমান বঙ্গবাসী হিন্দু অপেক্ষা সংখ্যায় প্রায় সিকি কোটি বেশী । মুসলমানের সংখ্যা বৃদ্ধির একটি কাৰণ তাহাদের মধ্যে প্রচলিত বিধবাবিবাহ। বিবাহ যদি কর্তব্য বলিয়া পরিগণিত হয়, তবে দেশ কাল পাত্র বিবেচনায বহুবিবাহও কর্তব্য হইয়া পড়ে । কবি ও দার্শনিকগণ বিবাহের যে অর্থই প্রদান করুন না, সাধারণ জ্ঞান ও বিজ্ঞানের চক্ষে কিন্তু বিবাহ বংশ বৃদ্ধির জন্য। বহুবিবাহ দ্বারা বিবাহের এই উদ্দেশ্য যে পরিমাণে সফল হইতে পারে, এক বিবাহ দ্বারা তাহা কিছুতেই হইতে পারে না। বর্তমানে যুরোপীয় সমরের ফলে ইংলণ্ড, ফ্রান্স প্রভৃতি দেশের স্ত্রীজাতির সংখ্যাধিক্য ও তদ্ধেতু নানাবিধ পাপের প্রাচ্য দেখিযা চিন্তাশীল ব্যক্তিগণ বহুবিবাহের প্রতি এখন আর নাসিকা কুঞ্তন করিতে পারেন না। যাহারা দেশাচারের দাস নন, এমন উন্নতমনাঃ দূরদর্শী রাজনীতিকগণ ইংলণ্ড, ফ্রাস প্রভৃতি দেশে বহুবিবাহ প্রচলন বিষয়ে মস্তিষ্ক আলোড়ন করিতেছেন । বহুবিবাহ যে অনেক সময়ে সাংসারিক সুখশান্তি বিনাশকারী, তাহাতে কোন সন্দেহ নাই । ইস্লাম চারিটি পর্য্যন্ত বিবাহ সিদ্ধ রাখিলেও এক বিবাহকেই প্রশস্ত বলিয়া খ্যাপন করিয়া দূরদর্শিতাব পরিচয় প্রদান করিয়াছেন । “যদি তোমরা আশঙ্কা কর যে ন্যায়াচরণ করিতে পারিবে না, তবে এক বিবাহ কর,” কুরআনের এই উক্তি যেমন এক বিবাহের সাহায্য করিয়াছে, তেমনি আবশ্যক হইলে চারিটি পর্য্যন্ত বিবাহ সিদ্ধ রাখিয়া ব্যভিচারের পথ রুদ্ধ করিয়াছে, স্ত্রী সংখ্যাধিক্য স্থানেও স্বামী লাভ সহজসাধ্য করিয়াছে এবং জনসংখ্যা বৃদ্ধির প্রশস্ত পথ প্রদর্শন করিয়াছে । ইসলামরাষ্ট্রে অবিবাহিতা মাতা, বিবাহযোগ্যা অনুঢ়া নারী কিংবা নিঃসন্তান পিতা কদাচিৎ দৃষ্ট হয়। বহুবিবাহ থাকিলে নেপোলিয়ানকে জোসেফাইন পরিত্যাগ রূপ পাপে পতিত হইতে
— পৃষ্ঠা ২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।