ইসলাম প্রসঙ্গ ডক্টর মুহাম্মাদ শহীদুল্লাহ
/ ১১২
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামের আদর্শ ও আমাদের আশা ২১ Class Mission প্রভৃতি আধুনিক বিশ্বমানবতার ভাবে অনুপ্রাণিত সমাজের চেষ্টাতেও অনায়াসসাধ্য হইয়া উঠিতেছে না। যদি একদিন হিন্দুর জাতীয় আদর্শ নূতন করিয়া গঠিত হয়, তবে এই পতিত জাতিদিগের উদ্ধারের আশা করা যাইতে পারে। নচেৎ সবর্ববিধ উন্নতির দ্বার তাহাদের জন্য রুদ্ধ । হিন্দু ধর্ম্ম ত্যাগ ব্যতীত তাহাদের মুক্তির আর পথ নাই । ইহারাই একদিন ভারতের ইসলামের দল পুষ্টি করিয়াছিল । আজ ইহারা স্রীষ্টানের দল বৃদ্ধি করিতেছে। লা ইলাহা ইল্লাল্লাহু __ এক আল্লাহ্‌ ব্যতীত আর কোনও উপাস্য নাই __ এই তৌহিদ বাণীর সঙ্গে সঙ্গে ইস্লাম গুরু মুসলমানকে যে মহাজাতীয় ভাবে অনুপ্রাণিত করিয়াছিলেন, নানা উত্থান পতনের ভিতর দিয়া নানা ঘাতপ্রতিঘাত সহিয়া মুসলমানের সেই জাতীয় আদর্শ আজ পর্য্যন্ত তাহার অস্তিত্ব বজায় রাখিয়াছে। যে মন্ত্রের প্রভাবে ইস্লাম-কেশরী হয্রত “উমর কুরায়শী আভিজাত্য অভিমান ভুলিয়া হাবশী দাস হযরত বিলালের পশ্চাৎ পশ্চাৎ “য়া সয়্যাদী য়া সয়্যাদী”__ হে প্রভো! হে প্রভো! বলিয়া ফিরিতেন, সেই মহামন্ত্র দীর্ঘ চতুর্দশ শত বৎসরেও তাহার প্রভাব একেবারে হারাইয়া ফেলে নাই। জাতীয় আদর্শের সাধকরূপে ইস্লাম কয়েকটি বাহ্যিক ব্যাপারকে ইস্লামের অন্তর্ভুক্ত করিয়াছে। ধর্মের নিম্নেই জাতীয়তার প্রধান সাধক ভাষা । এইজন্য ইস্লাম দেশীয় ভাষার অতিরিক্তরূপে, তাহার জাতীয় ভাষা করিয়াছে তাহার আল্লাহ্‌ ও রসূলের বাণী আরবীকে । ইস্লাম জানে খোদার নিকট যে ভাষা আদৃত হয়, তাহা হৃদয়ের ভাষা । কিন্তু ইস্লাম ধর্মকর্ম্মে আরবী ব্যতীত আর কোন ভাষার দখল দিবে না। ইহা ইস্লামের গৌড়ামি নয় । ইহা তাহার জাতীয় আদর্শের সাধনা । মুসলমানের নাম পর্যন্ত এই জাতীয় ভাষায় । অন্য জাতির নাম শ্রবণে তাহাকে কোন দেশের অধিবাসী, তাহা জানিতে পারিবে । কিন্তু মুসলমানের নাম শুনিয়া সেটি পারিবার যো নাই । মুসলমান যে দেশের বাসী হউক বা যে ভাষার ভাষী হউক, তাহার নাম আরবী । ইংরাজ প্রোটেষ্টান্ট জার্মান প্রো্েষ্টান্ট গির্জার উপাসনায় যোগ দিতে পারে না। ফরাসী প্রোটেষ্টাণ্ট ইংরাজ প্রোটেষ্টাণ্ট গির্জায় যায় না। কারণ যুরোপের জাতি ভেদের ন্যায় গির্জারও জাতি ভেদ আছে । একজন চীনা বৌদ্ধ সিংহলের বৌদ্ধ মন্দিরের ভাষা বুঝিবে না। একজন ব্ৰহ্মদেশীয় বৌদ্ধ জাপানী মন্দিরে আসিয়া কিংকর্তব্যবিমুঢ় হইবে । এমন কি সৃষ্টিকর্তার নাম পর্য্যন্ত এক ধর্মাবলম্বী ভিন্ন জাতির ভিন্ন ভিন্ন। God, Gott, Diu, Deus, Theos প্রভৃতি । কিন্তু মুসলমান যে দেশেরই হউন, মসজিদ কখনও তাহার বিদেশী হয় না। মসজিদের মিনারা হইতে মুয়াধ্যিন যখন আল্লাহু আক্বার আল্লাহু আক্বার ধ্বনিতে নমাযের জন্য উচ্চ কণ্ঠে আহ্বান করে, তখন বিদেশী মুসলমানের বিরহতপ্ত হৃদয়ে জন্মভূমির সুখস্মৃতি স্বতঃই ভাসিয়া উঠিয়া তাহাকে সাগর, পব্বত, মরুকান্তারের পরপারে আপনা জন্মভূমিতে যেন ফিরাইয়া লইয়া আসে । পৃথিবীর এক প্রান্ত হইতে অপর প্রান্ত পর্য্যন্ত আবালবৃদ্ধ, স্ত্রী পুরুষ সকলের মুখে একই কলেমা শুনিবে । একই প্রীতি সম্ভাষণ শুনিবে, জাতীয়ত্বের এমন বাধা /2101 ০৷d আর কোথাও পাইবে না।

— পৃষ্ঠা ১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।