ইসলাম প্রসঙ্গ ডক্টর মুহাম্মাদ শহীদুল্লাহ
/ ১১২
📝 লেখা 📖 পিডিএফ

ইস্লামের আদর্শ ও আমাদের আশা বর্তমান সময়ে যখন একে একে মোসলেম রাজ্যগুলি মুছিয়া যাইতেছে, অশ্রু ভারাক্রান্ত নেত্রে অতীতের দিকে চাহিয়া মহাকবির ভাষায় বলিয়া উঠিতে হয় £ = উজ্জ্বলিত নাট্যশালা সম রে আছিল এ মোর সুন্দর পুরী, কিন্তু একে একে শুকাইছে ফুল এবে, নিবিছে দেউটা, নীরব রবাব, বীণা, মুরজ, মুরলী। পশ্চাতে উজ্জ্বল গৌরবময় অতীত, সম্মুখে কুহেন্িকাচ্ছন্ন অনিশ্চিত ভবিষ্যৎ । এই উভয়ের সন্ধিস্থলে কঠোর বর্তমানের উপর দীড়াইয়া অতর্কিত ভাবে মুখ হইতে এই প্রশ্ন বাহির হইয়া পড়ে- পর্যন্ত খরবেগে উন্নতির দিকে ধাইয়া চলিল । কেবল কি মুসলমান, বিশেষ বাংলার মুসলমান, জড়ের ন্যায় অচল অটল থাকিবে? তাহার কি কিছু আশা ভরসা নাই? শুধু সে কি জাতীয়-জীবন যুদ্ধে পরাজিত, লাঞ্ছিত, দলিত মথিত হইয়া তিরোহিত হইবার প্রতীক্ষায় আছে? ভাবিবার কথা বটে! দেখা যাউক অন্যান্য ভাগ্যবান জাতিদিগের তুলনায় মুসলমানের স্থান কোথায় হইতে পারে । দেখা যাউক তাহার ধর্ম ও সমাজ, আকৃতি ও প্রকৃতি তাহার উন্নতির কত দূর সহায়ক বা নিবারক। ইস্লামের জাতীয় আদর্শ খ্ৰীষ্টান পাদ্রীগণ বিশ্বজনীন ভ্রাতৃভাব সম্বন্ধে যত উপদেশ দিউন না কেন, যুরোপীয় জাতিগণের সহানুভূতি জাতির (51101) ক্ষুদ্র গণ্ডীর মধ্যে আবদ্ধ । টিউটনে টিউটনে, শ্লাভে শ্লাভে, আংগ্লো সাকশনে আংগ্লো সাকশনে জাতীয় বন্ধন। তাহার মধ্যে আর কোন জাতির প্রবেশ অধিকার নাই, সে যতই খ্রীষ্টান হউক না কেন। ভৌগোলিক সীমা বা ভাষার মধ্যে যুরোপীয়ের জাতি (নেশন) ৷ কিন্তু আল্হামদু লিল্লাহ্‌ মুসলমানের জাতি কোন দেশের বা ভাষার বেষ্টনীর দ্বারা বেষ্টিত নহে, বিশ্বের

— পৃষ্ঠা ১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।