ইসলাম প্রসঙ্গ ডক্টর মুহাম্মাদ শহীদুল্লাহ
/ ১১২
📝 লেখা 📖 পিডিএফ

১৮ ইস্লাম প্রসঙ্গ সম্বন্ধে বলিতেন, তখন এইরূপ বলিতেন। আমি তাহাকে (হয্রতকে) বলিতে শুনিয়াছি “যুবতী অন্তঃপুরবাসিনী এবং রজস্বলা স্ত্রীলোক যেন (“ঈদের দিনে) বাহিরে বেরোয় এবং পুণ্যে ও মুসলমানদের মঙ্গল প্রার্থনায় উপস্থিত থাকে । রজস্বলা স্ত্রীলোক নমাধের স্থান হইতে আলাহিদা থাকিবে ।' হাফসাঃ বলেন, “আমি জিজ্ঞাসা করিলাম, কি রজস্বলা স্ত্রীলোক! তিনি (উম্ম “আতিয়্যাঃ) বলিলেন, ‘কেন রজস্বলা সত্রীলোকেরা কি (হজ্জের সময়) আরাফাতে এবং অমুক অমুক কার্যে উপস্থিত থাকে না?” অবশ্য আ হয্রত স্ত্রীলোকদের বেশভৃষার ও গন্ধ তৈলের জাকজমক দেখাইবার জন্য নমাযের জমাতে যাওয়া পছন্দ করেন নাই । তাই তিনি বলিয়াছেন, “হে লোক সকল, তোমরা তোমাদের স্ত্রীদিগকে বেশভূষা দেখাইবার জন্য মসজিদে যাইতে নিষেধ করিও; কেন না ইহুদী জাতি, যে পর্যন্ত না তাহাদের স্ত্রীলোক লোক দেখাইবার জন্য মসজিদে যাওয়া আরম্ভ করিল, অভিশপ্ত হয় নাই ।”১৭ এরূপ বেশভৃষাপ্রিয় নারীদিগকে লক্ষ্য করিয়া হযরত “আইশাঃ বলিয়াছেন ৷ “তাহার (হযরতের) পরে নারীরা যাহা আরম্ভ করিয়াছে, তাহা যদি আল্লাহের রসূল দেখিতেন, তবে অবশ্য তাহাদিগকে মসজিদে যাইতে নিষেধ করিতেন, যেমন ইহুদী জাতির স্ত্রীলোকদিগকে নিষেধ করা হইয়াছিল।”১৮ যাহারা বর্তমান ইউরোপ ও আমেরিকার ফ্যাসানপরায়ণা করিবেন । কিন্তু কতকগুলি বিলাসিনীর জন্য সমস্ত নারীজাতিকে ধর্মের অধিকার হইতে বঞ্চিত করা ইস্লাম কখনই সমর্থন করিতে পারে না। হযরতের বহু পরে আবান ইব্‌ন “উসমানের এবং (খলীফাঃ) ‘উমর ইব্‌ন “আবদিল “আবীযের সময়েও করিতেন ।১৯ বর্তমান যুগের উলেমা যাহাই বলুন না কেন, এখনও মুসলিম রাজ্যসমূহে নারীরা পুরুষদের সহিত ইস্লামের বিধান অনুযায়ী “ঈদের ময়দানে ও মসিজদে নমাযে যোগদান করিয়া থাকেন । বাঙ্গালার প্রাচীন রাজধানী গৌড় ও পাণ্ডুয়ার মসজিদে এখনও নারীদের জন্য পৃথক্‌ গ্যালারী দৃষ্ট হয়। আজ ইসলামের নব জাগরণের দিনে হযরতের এই লুপ্ত সুন্নত পুনরায় প্রচলিত দস» ‘যে আমার সুন্নতের কোন এক সুন্নতকে, হয়, পুনজীবিত করিবে, সেও সেই সুন্নতের রিয়ার , তাহাদের পুণ্য হইতে কিছুই কম করা হইবে না।”২০ তিনি আরও বলিয়াছেন-__ ' ‘যে সময় আমার উম্মত আমার সুন্নতকে নষ্ট করিয়া দিবে, সেই সময়ে যে কেহ আমার সুন্নতকে দৃঢ়রূপে ধরিবে, তাহার শত শহীদের পুণ্য লাভ হইবে ।”২১ ১৭. ইবন আবদিল বর তহমীদ পুস্তকে “আইশাঃ হইতে বর্ণিত । ১৮. বুখারী । ১৯. বুখাবী কিতাবুল “ঈদায়ন। ২০. মিশ্‌কাতে উদ্ধৃত তিরমিধীতে বিলাল ইবনে হারিস মুষনী হইতে বর্ণিত, নিসাঈতে টি Lo dg LLG বায়হকী হইতে মিশ্কাতে উদ্ধৃত আবু হুবায়রাঃ হইতে | ** এই প্রবন্ধ ঢাকায় যখন নারীদের 'ঈদেব নমাযের জমাত নিয়ে মত বিরোধ হচ্ছে, তখন লিখিত । সর্ব প্রথম এই জমাতে ডক্টর সাহেব ইমামতি করেন । প্রবন্ধটির প্রথম প্রকাশ £ ॥ সলিমুল্লাহ মুসলিম হল বার্ষিকী, ১২শ বর্ষ, ১৩৪৬ ॥ __ প্রকাশক ।

— পৃষ্ঠা ১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।