১৬ ইসলাম প্রসঙ্গ নারীদের পুক্ষদেব সহিত সমকক্ষতা অনেক পুরুষের মনে বিস্ময বা বিদ্বেষ উৎপাদন করে । হযবতের পর একবার ইবনে হিশাম ইহা নিষেধ কবিয়া দিয়াছিলেন। তাহাতে আতাঅ তাহাকে এই বলিয়া নিবৃত্ত করেন যে, যখন রসূলুল্লাহের স্ত্রীরা পুরুষদের সঙ্গে কা'বা প্রদক্ষিণ করিযাছেন, তখন তিনি কিরূপে ইহা নিষেধ করিতে পারেন ?৩ ইহার পরে আর কেহই এই বিষয়ে কোন উচ্চবাচ্য করিতে সাহসী হয় নাই। হযরত নারীদিগকে রজস্বলা অবস্থায় ও প্রসবান্তে কয়েক দিন ভিন্ন সর্ব অবস্থায় পুরুষদের ন্যায় কুর'আন ও নমায পড়িবার বিধান দিয়াছেন । তাহার সময়ে সাধারণতঃ উষাকালীন উপাসনায় নারীরা গাত্রাবরণে আবৃতা হইয়া পুরুষদেব সহিত মসজিদে নমাযে যোগদান করিতেন ।8 কতক স্ত্রীলোক নৈশ-উপাসনাতেও মসজিদে যাইতেন। চায়, তবে অনুমতি দিবে |”? অন্যান্য সময়েও মসজিদে উপস্থিত হইতে নারীদের প্রতি কোনও নিষেধ ছিল না। হযরত বলিয়াছিলেন, “স্ত্রী (মসজিদে আসিবার) অনুমতি চাহিলে, স্বামী যেন নিষেধ না করে ।”৬ হযরত “উমরের স্ত্রী রাত্রির ও ভোরের নমাযে মসজিদে যাইতেন । তাহার স্বামী ইহা পছন্দ না করিলেও কখনও নিষেধ করিতে সাহসী হন নাই : কেননা হযরত বলিয়াছিলেন, “আল্লাহের দাসীদিগকে আল্লাহের মসজিদে যাইতে নিষেধ করিও না।”৭ নারীরা পুরুষদের পশ্চাতে থাকিয়া নমাযে যোগ দিতেন । শান্তিবচন (সালাম) উচ্চারণের সঙ্গে সঙ্গে তাহারা মসজিদ হইতে সত্বর চলিয়া যাইতেন। হযরত ও তাহার শিষ্যেরা সালাম উচ্চারণের পর কিছুক্ষণ বসিয়া অপেক্ষা করিতেন, পরে অন্য নমায পড়িতেন।৮ হয্রত বলিয়াছিলেন, “আমি যখন নমাযের জন্য দণ্ডায়মান হই, নমায দীর্ঘ করিতে আমার ইচ্ছা হয়; কিন্তু ছোট ছেলে-মেয়েদের কান্না শুনিয়া আমি নমায সংক্ষেপ করি, কারণ তাহাদের মাতাদিগকে কষ্ট দেওয়া আমার ভাল লাগে না ।৯ পাচ ওয়াক্তের নমাযে ও জুমু'আর নমাযে নারীদের যোগদান ইচ্ছাধীন ছিল । কিন্তু দুই ‘ঈদের নমায সম্বন্ধে হযূরত আদেশ দিয়াছিলেন যে, “সকল নারী এমন কি রজস্বলা ও অন্তঃপুরবাসিনী যুবতীরা পর্যন্ত যেন ‘ঈদের ময়দানে যায় এবং মুসলমানদের জমাত ও দো"আয় যোগদান করে, তবে রজস্বলা স্ত্রীলোকেরা নমাযের স্থান হইতে আলাহিদা থাকিবে ।” একটি স্ত্রীলোক বলিল, “হে আল্লাহের রসূল, যদি কোন স্ত্রীলোকের চাদর না থাকে?” তিনি উত্তর দিলেন, “তাহার সঙ্গিনী তাহাকে চাদর দিবে ।”১০ আ হযরত ঈদ ও বকরা "ঈদের দিন ময়দানে “ঈদের নমায পড়িতেন। নমাযের পর তিনি দণ্ডায়মান হইয়া বক্তৃতা (খুতবাঃ) করিতেন । পরে নারীদিগের নিকটে আসিয়া উপদেশ দিতেন । তিনি বিশেষ করিয়া সকলকে দান করিতে বলিতেন। 5. বুখারী কিতাবুল হজ্জ্ব । ৪ ধুখাবী হযবত 'আইশাঃ হইতে বর্ণিত হদীস। ৫. বুখারী ইবন “উমব হইতে বর্ণিত । ৬. বুখাবী ইবন 'উমব হইতে বর্ণিত । ৭. বুখারী ইবন 'উমর হইতে বর্ণিত । ৮ বুখারী হয্বত উম্ম সালমাঃ হইতে বর্ণিত । ৯. বুখারী আবু কতাদাঃ হইতে বর্ণিত । ১০ বুখারী ও মুসলিম হইতে মিশকাতে উদ্ধৃত উম্ম 'আতিষ্যাঃ হইতে বর্ণিত।
— পৃষ্ঠা ১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।