ইসলাম প্রসঙ্গ ডক্টর মুহাম্মাদ শহীদুল্লাহ
/ ১১২
📝 লেখা 📖 পিডিএফ

ইস্লামে নারীর ধর্ম সম্বন্ধীয় অধিকার অনন্ত জীবন লইয়াই ধর্ম । কাজেই ধর্মের অধিকার মানুষের শ্রেষ্ঠ অধিকার । এই অধিকার হইতে যে চ্যুত, তাহার মত শোচনীয় হতভাগ্য জীব জগতে আর কে আছে? খোদার আলোয়, জলে ও বাতাসে সকল মানুষের, সকল স্ত্রী-পুরুষের সমান অধিকার । তেমনি ধর্ম যদি খোদার হয়, তবে তাহাতেও সকলের সমান অধিকার থাকিবে । কিন্তু আশ্চর্যের বিষয়, সকল দেশে সকল সময় এ অধিকার স্বীকৃত হয় নাই । পুরুষরা কেবল পার্থিব ব্যাপারেই তাহাদের একচেটিয়া অধিকার দাবী করিয়া ক্ষান্ত হয় নাই, ধর্মকেও তাহাদের একচেটিয়া ব্যবসায়ে পরিণত করিয়াছিল । ভারতে বৈদিক যুগের পরে নারীগণ ধর্মের অনেক অধিকার হইতে বঞ্চিত হয়। স্মৃতিকারেরা বলিলেন, নারী ও শূদ্রের বেদ শোনার পর্যন্ত অধিকার নাই । ইউরোপে মধ্যযুগে নারীর আত্মা আছে কি না এই লইয়া প্রবল মতভেদ ও কলহের সৃষ্টি হয়। ইসলাম অন্যান্য করিয়াছিল । ইস্লাম জলদ গন্তীর রবে ঘোষণা করিয়াছিল-_ “পুরুষ হউক বা স্ত্রী হউক, যে কেহ সৎকার্ধ করে ও ঈমানদার হয়, পরে তাহাকে আমি নিশ্চয় নিশ্চয় পবিত্র জীবনে জীবিত করিব এবং তাহারা যে উত্তম কার্য করিতেছিল, তাহার বিনিময়ে নিশ্চয় নিশ্চয় আমি তাহাদিগকে তাহাদের পুরস্কার দিব ।”১ “নিশ্চয় (আল্লাহ্র উপর) আত্মসমর্পণকারী ও আত্মসমর্পণকারিণীগণ, ধর্মবিশ্বাসী ও ধর্মবিশ্বাসিনীগণ, (খোদাতা'লার) অনুগত ও অনুগতাগণ, সত্যবাদী ও সত্যবাদিনীগণ, ধৈর্যশীল ও ধৈর্যশীলাগণ, বিনয়ী ও বিনয়িনীগণ, দাতা ও দাত্রীগণ, রোযাব্রত পালক ও রোযাব্রতা পালিকাগণ, স্বীয় ইন্দ্রিয় রক্ষাকারী ও রক্ষাকারিণীগণ, আল্লাহকে প্রচুর স্মরণকারী ও স্মরণকারিণীগণ তাহাদের জন্য আল্লাহ্‌ ক্ষমা ও মহাপুরক্কার প্রস্তুত রাখিয়াছেন।”২ হয্রত রসূলুল্লাহ (দঃ) কলেমা, নমায, যকাত, হজ্জ ও রোযাকে ইসলামের পাচটী স্তম্ভ (আরকান) বলিয়াছেন। ইহার প্রত্যেকটীতে নরবারীর সমান অধিকার তিনি ঘোষণা করিয়াছেন হজ্বের সময় যখন লক্ষ লক্ষ পুরুষের মধ্যে নারীরা অনাবৃত মুখে হজ্জব্রত সম্পাদন করে, তখন হ্য্রতেব সামাবাদের শিক্ষা জাজ্ল্যমানরূপে চোখের সামনে ভাসিয়া উঠে । কা'বা প্রদক্ষিণ সমযে পর্দানশীন ১ কুর'আন. সূরাহ্‌ £ নহল । ২. কুব' আন. সূরা £ আহযাব ।

— পৃষ্ঠা ১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।