ইসলাম ও বিশ্ব-সেবা ১৩ কাতর হইয়া একটা কূপের চারিদিকে ঘুরিতেছে। স্ত্রীলোকটা জুতা খুলিয়া তাহার দ্বারা পানি তুলিয়া কুকুরটাকে খাওয়াইল । এই জন্য আল্লাহ তা'আলা তাহাকে ক্ষমা করিলেন। (আবু হুরয়রাহ্ হইতে বর্ণিত: বুখারী)। ন্যায় ও সদয় ব্যবহারে হযরতের নিকট কখনও স্বধর্মী বিধর্মী বিচার ছিল না। তাহার পিতৃব্য আবু তালিব ইস্লাম গ্রহণ করেন নাই । কিন্তু হযরত সকল সময় তাহার সহিত পরম সদ্ভাবে জীবন যাত্রা নির্বাহ করিয়াছেন। একদিনের জন্যও উভয়েব মধ্যে কোন অপ্রীতির সঞ্চার হয় নাই । হযরত বিধর্মী অতিথির মল মূত্র স্বহস্তে ধৌত করিয়াছেন । ইস্লামের অতি বড় শত্রুর অস্তোষ্টি ক্রিয়ায় যোগ দিয়াছেন। ইয়াহুদী ও শীষ্টানের নিমন্ত্রণ গ্রহণ করিয়াছেন । অনেক সময় তাহার মধুর ব্যবহারে মুগ্ধ হইয়া বিধর্মী ইস্লাম গ্রহণ করিয়াছে। ইতর জন্তু পর্য্যন্ত হযরতের করুণা হইতে বঞ্চিত হইত না! তাহারাও যেন তাহাকে তাহাদের দয়ালু বন্ধু বলিয়া চিনিত । একদা হযুরত শিষ্যদের সঙ্গে কোনস্থানে যাইতেছিলেন। পথিমধ্যে এক উট হ্য্রতকে দেখিয়া মাটীতে মুখ দিয়া অব্যক্ত শব্দ করিতে লাগিল । তিনি থামিলেন। পরে্্ট্র-স্বামীকে ডাকিয়া বলিলেন,__ “এই উট আমার নিকট নালিশ করিতেছে যে, সে পেট ভরিয়া খাইতে পায় না অথচ অতিরিক্ত পরিশ্রম করিতে বাধ্য হইতেছে । দেখ, তুমি ইহার প্রতি সদ্ব্যবহার করিবে ।” (শরহু স্-সুন্নহ)। অন্য এক সময় হয্রত একটী বনের মধ্য দিয়া যাইতেছিলেন । একটা হরিণীর ডাকে তাহার মনোযোগ তত্প্রতি আকৃষ্ট হইল ৷ তিনি দেখিলেন হরিণীটী বাধা রহিয়াছে এবং নিকটে ব্যাধ শুইয়া আছে ৷ হরিণী তাহার শাবকের জন্য কাতরধ্বনি করিতেছে । তিনি হরিণীকে খুলিয়া দিলেন। কিছুক্ষণ পরে হরিণী বাচ্চাকে দুগ্ধ পান করাইয়া ফিরিয়া আসিল । শিকারী জাগ্রত হইলে হযরত তাহাকে হরিণীটিকে ছাড়িযা দিবার জন্য অনুরোধ করিলেন । সেও তাহাকে ছাড়িয়া দিল । হরিণী তাহার অব্যক্ত রবে হযরতকে অন্তরের কৃতজ্ঞতা জানাইয়া সানন্দ গতিতে চলিয়া গেল । (তিবরানী ও বয়হকী)। একদা তাহার এক শিষ্য জঙ্গল হইতে পাখীর বাচ্চা ধরিয়া আনিয়াছিলেন । ধাড়ী পাখিটী শাবকের মায়ায় সঙ্গে সঙ্গে উড়িয়া আসিয়াছিল। শিষ্য হযরতের সম্মুখে বাচ্চাগুলি রাখিয়া দিতেই পক্ষিণী শাবকগুলির উপর আসিয়া পড়িল। সে আর কিছুতেই সরে না। হয্রত এই দৃশ্য দেখিয়া বলিলেন, “পক্ষিমাতার শাবকের প্রতি যত স্নেহ, আল্লাহ্ তা'আলার জীবের প্রতি তাহার অধিক স্নেহ; যাও যেখান হইতে এগুলিকে আনিয়াছ রাখিয়া আইস, তাহাদের মাতা তাহাদের সঙ্গে থাকুক ।” শিষ্যটী তাহাই করিলেন । (আমির হইতে বর্ণিত; আবু দাউদ) । বৃক্ষলতার প্রতিও হযরতের সঙ্গেহ ব্যবহার ছিল। তিনি অকারণে জীবিত বৃক্ষছেদন করিতে নিষেধ করিতেন । মক্কাশরীফের হরমের মধ্যে গাছের পাতা ছেড়া পর্য্যন্ত নিষিদ্ধ হইয়াছে। হযরত পয়গম্বর সাহেব (দঃ) উপাসনা (ইবাদত) বলিতে কেবল নমায, রোযা প্রভৃতি অনুষ্ঠান বুঝিতেন না, যদিও এইগুলি তিনি অবশ্য কর্তব্য মনে করিতেন। মানুষ বিশ্বপতির প্রেমে আত্মপর ভুলিয়া বিশ্বের প্রতি প্রেমযুক্ত হইবে--ইহাই ছিল তাহার নিকট অনুষ্ঠানের মুখ্য উদ্দেশ্য । আল্লাহ্র বাণী__
— Page 11 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.