ইসলাম প্রসঙ্গ ডক্টর মুহাম্মাদ শহীদুল্লাহ
/ ১১২
📝 লেখা 📖 পিডিএফ

হযরত মৌলানা শাহ সুফী মুহম্মদ আবৃবকব সিদ্দিকী (রঃ) ১১১ পাঠাইয়া-ছিলেন। হুযুর কেবলার সহিত আমার সাক্ষাৎ পরিচয়ের সৌভাগ্য ১৯০৬-৮ সালে হুগলী মুহসিনিয়া বোর্ডিঙে আমার অবস্থিতির সময় ঘটে । তখন আমি হুগলী কলেজের বি-এ ক্লাসের ছাত্র । বোর্ডিঙে তাঁহার এক আত্মীয় থাকিতেন। তিনি মধ্যে মধ্যে তাহাকে দেখিবার জন্য বোর্ডিঙে আসিতেন । আমরা ছাত্রেরা তাহাকে ঘিরিয়া ধর্ম সম্বন্ধে নানা প্রশ্ন করিতাম, তিনি তাহার সদুত্তর দিতেন । নিতান্ত বেয়াড়া প্রশ্রেও তিনি কখনও বিরক্ত হইতেন না। পাটনায় ৬ষ্ঠ সর্বভারতীয় প্রাচ্য বিদ্যা সম্মেলনে (All-India Oriental Conference) যোগ দিয়া যখন আমার কর্মস্থল ঢাকায় ফিরিবার পথে কলিকাতায় অবস্থান করিতেছিলাম (বোধ হয় ১৯৩১ সালে কিংবা ১৯৩২ জানুয়ারী), তখন চাদনি চকের টিকিয়াটুলির মস্জিদে মগ্রিবের নমায অন্তে অপ্রত্যাশিত ভাবে হুযুরে কিবলার সহিত মোলাকাত হয় এবং আমি তাহার দস্ত-মুবারকে বয“অত হই । এই প্রসঙ্গে ইহা উল্লেখযোগ্য যে আমার ওয়ালিদ মরহুম মুনশী মফীযুদ্দীন আহমদ সাহেব তাহার নিকট তাল্কীন ছিলেন । হুযুরের সেই সময় খুবই কম সংখ্যক মুরীদান ছিলেন । এই কারণে তিনি আমাকে সবিশেষ স্ত্রেহে করিতেন। ১৯২৮ সালে ফরীদপুর শহরের এক বিরাট ধর্মসভায় হুযুর কেবলা সহসা আমাকে কুরআন মজীদের বাংলা অনুবাদ করিতে আদেশ দেন । ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা এবং অন্যান্য নানা কার্যে ব্যাপৃত থাকায় হুযুরের আদেশ স্মরণ থাকিলেও বহু দিন তাহা পালন করিতে পারি নাই । খোদার মরযী আমি ৪/৯/৪০ইং তারিখ হইতে প্রায প্রত্যহ বা-ওযু অল্প অল্প তরজমা করিতে করিতে ২৪/৭/৪৯ ইং তারিখে বগুড়ার জামে মসজিদে 'ইতিকাফের অবস্থায় ২৭শে রমযানে তাহা শেষ করি । কলিকাতার জাগরণ মাসিক পত্রিকা এবং ঢাকার যুববাণী মাসিক পত্রিকায় তাহার কিয়দংশ প্রকাশিত হইয়াছিল । আশা করি শীঘ্রই তাহা সম্পূর্ণ প্রকাশিত হইবে। (ইন্শাআল্লাহ্‌)। হুযুর কেবলা প্রত্যেক বৎসর ফুর্ফুরা শরীফে ফাল্গুন মাসের ২১, ২২, ২৩ তারিখে ঈসালে সওয়াবের নিয়ম করিয়াছেন । তাহাতে কয়েক সহস্র লোকের খাওয়া পেওয়া ও থাকার বন্দোবস্ত করা হয় এবং ওয়ায, খত্মে কুরআন প্রভৃতি ধর্মীয় অনুষ্ঠান পালন করা হয়। এই ঈসালে সওয়াব উপলক্ষে অসংখ্য লোক তাহার প্রাণম্পর্শী ভাষণ শুনিয়া মুগ্ধ হইত । অনেকেই তাহার নিকট মুরীদ হইত । বিভিন্ন স্থানে তাহার ধর্মীয় বক্তৃতার ফলে কয়েকজন হিন্দু তাহার নিকট ইস্লাম গ্রহণ করিয়াছিল। তন্মধ্যে চট্টগ্রাম জিলার নওয়াপাড়া নিবাসী বাবু প্রতাপচন্দ্র সেন একজন । তিনি ইস্লাম গ্রহণ করিয়া আবদুল মু'মিন নাম ধারণ করেন। তিনি পরে একজন ওলীএ কামিল হন। হুযুর কেবলার আদেশে আমাকে অনেক সভায় বক্তৃতা করিতে হইয়াছে । তিনি আমার বক্তৃতা পছন্দ করিতেন ও আমার জন্য দো'আ করিতেন এবং উপস্থিত সকলকে আমার জন্য দো'আ করিতে বলিতেন। একটি সভার কথা বিশেষ স্মরণীয় ।

— পৃষ্ঠা ১০৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।