ইসলাম প্রসঙ্গ ডক্টর মুহাম্মাদ শহীদুল্লাহ
/ ১১২
📝 লেখা 📖 পিডিএফ

১১০ ইসলাম প্রসঙ্গ (দঃ) স্বীয় সাহাবী হয্রত যয়দ্‌ ইবন সাবিতকে (রাঃ) প্রয়োজনের খাতিরে হিকু ভাষা শিক্ষা করিতে আদেশ দিয়াছিলেন। তাহাতে তিনি অল্প দিনের মধ্যে সেই ভাষা শিখিয়া রসূলুল্লাহ (দঃ)-এর তরফ হইতে য়িহুদীদিগকে হিক্রুভাষায় পত্রাদি লিখিতেন। তিনি রাজনীতিক ছিলেন না। কিন্তু আবশ্যক বোধে রাজনীতিতেও যোগ দিতেন। তিনি মুসলিম লীগের এক সভা উপলক্ষে একবার ঢাকায় তশ্রীফ আনিয়া আমার তদানীন্তন গরীবখানায় (বর্তমান মেডিকেল কলেজের উত্তর গেট হাউসে) অবস্থান করেন। এই সভা শাহবাগে অনুষ্ঠিত হইয়াছিল । তিনি সভায় ইসলাম বহির্ভুত বলিয়া হাততালি দিতে জোরের সহিত নিষেধ করেন। তিনি বলেন, “তোমরা হাত তালির পরিবর্তে “মর্হবা' বলিবে ।” তাঁহার উপদেশ সকলে শিরোধার্য করিয়া লয়। মসজিদের সম্মুখে বাজনা লইয়া কলিকাতায় যে সাম্প্রদায়িক দাঙ্গা হয়, তাহাতে তিনি মসজিদ মাত্রেরই নিকটে যাহাতে বাদ্য বাজান না হয়, তজ্জন্য কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানান। এই উপলক্ষে তিনি তদানীন্তন গভর্ণরের আহুত সভায় যাহা বলিয়াছিলেন, তাহা আজও পাকিস্তান ও ভারত সরকারের বিবেচনার উপযুক্ত । তিনি শয়খ সা‘দীর কবিতা রা'য়ত চু" বেখ-ন্দ সুলতা দরখৃত । দরখৃত আয় পিসর বাশদ আয বেখ সখত £ (রায়ত যেমন শিকড় এবং বাদশাহ গাছ। হে পুত্র, বৃক্ষ শিকড়ের জোরেই শক্ত থাকে |) = আবৃত্তি করিয়া বলিয়াছিলেন, “ইংরেজ রাজত্ব একটি বৃক্ষস্বরূপ ৷ সেই বৃক্ষের তিনটি শিকড় । যথা-__ হিন্দু, মুসলমান, খ্ৰীষ্টান । বৃক্ষটিকে রক্ষা করিতে হইলে এই তিন জাতিরই ন্যায্য দাবীসমূহ সমান অংশে পূরণ করিয়া শিকড় তিনটি মজবুত রাখিতে হইবে । অন্যথায় বৃক্ষ স্থায়ীভাবে দণ্ডায়মান থাকিতে পারে না ।” ফলে ছোট বড় সকল মস্জিদের সামনে বাদ্য বাজান সরকার হইতে নিষিদ্ধ হয়। তিনি ইস্লাম বিরোধী বলিয়া সারদা বিল এবং ওয়াক্ফ বিল সম্বন্ধেও ঘোর প্রতিবাদ করিয়াছিলেন। তিনি বলিতেন, “শরী“অত বিরুদ্ধ যাহাই হউক না কেন, আমি নিশ্চয়ই তাহার প্রতিবাদ করিতে কখনও পশ্চাৎপদ হইব না । আবূ বকর আল্লাহ ব্যতীত কাহাকেও ভয় করে না৷” ১৯২০ সালের অসহযোগ আন্দোলন মুসলমান সমাজের জন্য ক্ষতিকর হইবে বিবেচনা করিয়া তিনি তাহার বিরোধিতা করেন মিঃ সি. আর. দাস, গান্ধীজী এবং মৌলানা মুহম্মদ আলী প্রভৃতি তাহাকে বিশেষ অনুরোধ করিলেও তিনি এই আন্দোলনে যোগদান করেন নাই । তিনি মৌলানা সাহেবকে বলিয়াছিলেন, “আমাদের মনে রাখা উচিত, আমরা প্রথমে মুসলমান, তারপর আমরা ভারতবাসী ৷” তিনি বলকান যুদ্ধকালে তুরস্কের দুঃস্থদের সাহায্যার্থে অনুমান ৬০ হাজার টাকা চাদা তুলিয়া যথাস্থানে প্রেরণ করেন। ১৩২৬ সালে আশ্বিনের ঝড়ে বাঙ্গালাদেশের বিপন্নদের সাহায্যের জন্য তিনি অনুমান ৫০ হাজার টাকা চাদা সংগ্রহ করিয়া

— পৃষ্ঠা ১০৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।