ইসলাম প্রসঙ্গ ডক্টর মুহাম্মাদ শহীদুল্লাহ
/ ১১২
📝 লেখা 📖 পিডিএফ

হযবত মৌলানা শাহ সুফী মুহম্মদ আবুবকর সিদ্দিকী (রঃ) ১০৯ ছিল আল এছলাম । ইহাতে বহু মনীষী ইসলাম সম্বন্ধে বহু প্রবন্ধ লিখিয়াছিলেন। এই অধম লেখকেরও কয়েকটি প্রবন্ধ ও কবিতা তাহাতে প্রকাশিত হয়। এই পত্রিকা সম্বন্ধে মাহে নও পত্রিকায় আমার প্রবন্ধ প্রকাশিত হইয়াছে তিনি ইস্লাম প্রচারের জন্য বিবিধ মাসিক পত্রিকার পৃষ্ঠপোষকতা করিতেন। পীর সাহেব কেবলা তাহার এন্তেকালের পূর্ব পর্যন্ত প্রত্যেক বছর প্রধানতঃ বাঙ্গলা ও আসামের বহু স্থানে ধর্মসভায় মর্মস্পর্শী ওয়ায নসীহত করিয়াছেন । তাহাতে বহু লোক ধর্মজীবন লাভ করিয়াছে এবং মুরীদ হইয়াছে । ১৩৪১ সালের ২৬শে আশ্বিন, ১৯৩৪ ইং সনের ১৩ই অক্টোবর তিনি হিন্দুস্তান সফরে যান। প্রায় একশত মুরীদ ও ভক্ত তাহার সহযাত্রী ছিল। তন্মধ্যে এই অধম লেখকও ছিল৷ তাহার জন্য রিজার্ভ কামরা থাকা সত্ত্বেও তিনি আমাদের সঙ্গে থার্ড ক্লাসের আরোহী ছিলেন। আমাদের প্রথম গন্তব্য ছিল দিল্লী । তিনি সমস্ত পথ বিন্দ্র থাকিয়া আমাদিগকে নানা নসীহত করিতেছিলেন, অথচ আমরা ঘুমে কাতর হইয়া পড়িতেছিলাম। আমরা হুযুর কেবলার সহিত দিল্লী পৌছিয়া হযরত মুজাদ্দিদ আল্ফসানী (রঃ) সাহেবের পীর হযূরত বাকীবিল্লাহ (রঃ) হযূরত কুতুবুদ্দীন বখ্তিয়ার কাকী (রঃ), হযরত নিযামুদ্দীন আউলিয়া (রঃ) সাহেবানের এবং অন্যান্য বোযর্গানের মাযার যিয়ারত করি। চারিদিন পরে আমরা হুযুর কেবলার সহিত আজমীর শরীফে যাত্রা করি । সেখানে দুই দিন থাকিয়া হুযুর কেবলা খাজা সাহেবের দরগাহে যে সমস্ত শির্ক ও বিদআত কাজ হয়, তাহার বিরুদ্ধে ওয়ায করেন এবং দান খয়রাত করেন। আজমীর শরীফ হইতে আমরা হুযুর কেবলার সহিত সারহিন্দ শরীফে রওয়ানা হই। সেখানে ১০/১২ দিন তিনি ওয়ায নসীহত করিয়া কাটান এবং দান খয়রাত করেন। বিদায় দিনে সেখানকার মুতাওল্লী সাহেব তাহাকে কিছু উপহার দিয়া বলেন, আমি হযূরত মুজাদ্দিদ সাহেবের তরফ হইতে এই সমুদয় তোহফা হুযুরকে দিতে আদিষ্ট হইয়াছি। আরও ইহা জানিতে পারিয়াছি যে আপনি এই যমানার মুজাদ্দিদ । এই বলিয়া তিনি উল্লাসের সহিত হুযুরের মাথায় মুজাদ্দিদী টুপী পরাইয়া দিলেন। সারহিন্দ শরীফ হইতে আমরা কলিকাতায় চলিয়া আসি। এই সফরের বৃত্তান্ত হুযুর কেবলার জীবনীতে বিস্তারিতরূপে লিখিত হইয়াছে। এই সফরের স্থৃতি চিহস্বরূপ আমার একটি গেরুয়া রঙ্গের লম্বা কুর্তা এবং তারাগড়ের হাদিয়া একটি পাগড়ী বর্তমান আছে। হুযুর কেবলা কেবল লোকদিগকে হিদায়ত করিয়া ক্ষান্ত হন নাই। তাহার উৎসাহ ও উদ্যোগে অনেক স্থানে অনেক মাদ্রাসা স্থাপিত হইয়াছে। ফুর্ফুরা শরীফেও একটি ওন্ডস্কীম মাদ্রাসা* এবং একটি নিউস্বীম হাই মাদ্রাসা স্থাপিত হইয়াছে। তিনি যে ইংরেজী শিক্ষার বিরোধী ছিলেন না, এই নিউস্কীম মাদ্রাসা তাহার হাতে কলমে প্রমাণ দিতেছে । আমি তাহাকে অনেক ধর্ম সভায় বলিতে শুনিয়াছি যে ইংরেজী বিদ্যা একটি হুনর। তাহা শিখিতে কোনও দোষ নাই । কিন্তু খবরদার! তোমরা দীনী ইলম ছাড়িয়া তাহা শিখিবে না। তিনি আরও বলিতেন যে আঁ হযরত

— পৃষ্ঠা ১০৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।