১০৮ ইসলাম প্রসঙ্গ হযরত পীর সাহেব কেবলা (রঃ) সম্বন্ধে স্বপ্রযোগে হযরত নবী করীমের (দঃ) বহু উক্তি এবং তাহার বহু কারামতের বৃত্তান্ত তাহার জীবনীতে লিখিত আছে । আমি এখানে আমার জানা তাহার দুইটি কারামতের বিষয় উল্লেখ করিব । ঢাকার ইন্টারমিডিয়েট ্যান্ড সেকেন্ডারী এডুকেশন বোর্ডের ভূতপূর্ব কর্মচারী মৌলভী 'আবদুস্ সামাদ সাহেব আমাকে বলেন যে, তিনি এক সময়ে পেটের ক্ষত (gastric ulcer) রোগে আক্রান্ত হইয়া অত্যন্ত কষ্ট পান। ঢাকার চিকিৎসকগণ তাহাকে কলিকাতা মেডিক্যাল কলেজে গিয়া অস্ত্র উপচার করিতে পরামর্শ দেন। তিনি কলিকাতায় গিয়া হযরত পীর সাহেবের (রঃ) সাক্ষাৎ করেন । পীর সাহেব তাহাকে তেল পড়িয়া দিয়া পেটের বেদনার স্থলে লাগাইতে বলেন । তাহাতে তিনি কয়েকদিনের মধ্যে সম্পূর্ণ আরোগ্য লাভ করেন। ঢাকায় ফিরিয়া আসিলে তাহার বন্ধুবান্ধব তাহার অস্ত্র উপচারের কথা জিজ্ঞাসা করেন। তিনি সমস্ত খুলিয়া বলিলেন, বিনা অস্ত্র চিকিৎসায় যে তিনি নীরোগ হইয়াছেন, ইহাতে তাহারা আশ্চর্য হইয়া যান। তাহারা ইহা প্রথমে বিশ্বাস করিতেই চাহেন নাই। আর একটি ঘটনা এই । আমাকে একজন ধুবড়ীবাসী মুসলমান এই বৃত্তান্ত বলেন। ধুবড়ী শহরে নদীর ভাঙ্গনে তীরস্থিত ঘড়বাড়ী, দোকানপাট ধ্বংস হইবার আশঙ্কা হয়। তখন তিনি এই বিপদ হইতে উদ্ধারের জন্য পীর সাহেবের শরণাপন্ন হন। পীর সাহেব কয়েকট বড় বড় শিকের উপর দোআ পড়িয়া নদীর কিনারায় পুৃতিয়া দিতে বলেন। সেইরূপ করা হইলে নদী সরিয়া যায় এবং ভাঙ্গন বন্ধ হইয়া যায়। পীর সাহেব কেবলা দুইবার হজ্জ সম্পাদন করেন __ সন ১৩১০ এবং ১৩৩০ সালে। এই দ্বিতীয় হজ্জের সময় তাহার প্রায় তেরশত মুরীদ ও ভক্ত সঙ্গে গিয়াছিলেন। প্রথম হজ্জের সময় স্বপ্নে রসূলে মকবুলের (দঃ) দীদার হাসিল করেন। রসূল রাখুন । আঁ হয্রত (দঃ) ঈষৎ হাস্য করিয়া ফরমাইলেন, “না, আমি তোমার নাম ‘আবদুল্লাহ রাখিলাম।” সেই হইতে পীর সাহেব নিজের নামের পূর্বে অনেক সময় ‘আবদুল্লাহ্ লিখিতেন। দ্বিতীয়বাব মক্কা মু'আয্যমার হজ্জ সম্পাদন করিয়া তিনি মদীনা শরীফে কয়েক মাস অবস্থান করিয়া বিভিন্ন মুহাদ্দিসগণের নিকট হদীস শরীফ অধ্যয়ন করিয়া সনদ লাভ করেন। এই সময়ে তিনি কলিকাতা বেলিয়াঘাটার জমিদার বিবি সওলতুন্নিসার প্রতিষ্ঠিত মন্বাস্থিত মাদ্রাসাএ সওলাতিয়া পরিদর্শন করিয়া এক হাজার টাকা দান করেন । এই বিবি সাহেবা তাহার আত্মীয়া ছিলেন। তিনি আমার ওয়ালিদারও সাক্ষাৎ খালা ছিলেন। আমি তাহাকে দর্শন করিয়াছি । লোকদিগকে আল্লাহর ওয়াস্তে হিদায়ত করা ত্বাহার জীবনের ব্রত ছিল। এই জন্য তিনি জমী 'অতে ওলামাএ বাঙ্গালা ও আসাম নামে একটি ‘উলামা সমিতি এবং আঞ্জুমনে ওয়াএযিনে বাঙ্গালা নামে একটি ইস্লাম প্রচার সমিতি স্থাপন করেন এবং আস্ত্রমনে ওলামাএ বাঙ্গালার সভাপতিত্ব গ্রহণ করেন। এই শেষোক্ত সমিতির মুখপত্র
— পৃষ্ঠা ১০৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।