হযূরত মৌলানা শাহ সুফী মুহম্মদ আবুবকর সিদ্দিকী (রঃ) ১০৭ করিতে করিতে সমস্ত গলি ঘুরিয়া বেড়াইতেন। তিনি বলিয়াছেন যে সেই সময় একটি নূর তাহার মাথা হইতে পা পর্যন্ত ঘিরিয়া রাখিত। তখন তিনি যিকরে মত্ত হইয়া যাইতেন এবং জয্বার দশায় পতিত হইতেন। মোট কথা ছাত্র-জীবনেই তাহাতে ওলীর লক্ষণ প্রকাশিত হইয়াছিল। সেই সময়ে তিনি লোকদিগকে রোগ মুক্তির জন্য তেল পানি দম করিয়া দিতেন, তাহাতে অনেকেই ফায়দা পাইত। তিনি মাদ্রাসার সর্বোচ্চ পরীক্ষা জমা'আতে “উলা পাশ করিয়া মাদ্রাসা ত্যাগ করেন। অতঃপর কলিকাতায় যাইয়া তিনি হযরত মৌলানা হাফিয জামালুদ্দীন সাহেবের (রঃ) নিকট সিন্দুরিয়া পন্টির এক মসজিদে হাদীস, তফসীর এবং ফিক্হ অধ্যয়ন করেন। ইনি বিখ্যাত হযরত সৈয়িদ আহমদ শহীদ বেরলভীর (রঃ) এক প্রধান খলীফা ছিলেন। অতঃপর তিনি সিন্দুরিয়া পত্রির না-খোদা মস্জিদে হযরত মৌলানা বেলায়তি (রঃ) সাহেবের নিকট মন্তিক, হিক্মত ইত্যাদি বিষয়ে শিক্ষালাভ করেন । এই রূপে তিনি ২৩/২৪ বৎসর বয়সেই বিবিধ ধর্মবিদ্যায় পারদর্শিতা লাভ করেন৷ ইহার পর তিনি কিছুদিন মদীনা শরীফে পড়িয়া চলিশটি হদীসের কিতাবের সনদ লাভ করেন। তাহার জীবনীতে এ সমস্ত কেতাবের তালিকা দেয়া হইয়াছে । বাহ্য বিদ্যায় পারদর্শিতা লাভ করিয়া তিনি সন্তুষ্ট থাকিতে পারেন নাই । তিনি আধ্যাত্মিক বিদ্যা লাভের জন্য ব্যাকুল হইয়া উঠিলেন। সৌভাগ্যক্রমে তখন কলিকাতায় হযরত শাহ সূফী ফৎহ ‘আলী সাহেব (রঃ) বিদ্যমান ছিলেন। তিনি তাহার নিকট বয়'অত হইয়া পরে তাহার একজন প্রধান খলীফা হন । ইল্মে যাহিরী ব্যতীত আল্লাহ তা'আলা তাহাকে ইল্মে লদুনীও প্রদান করিয়াছিলেন । এক দিবস হয্রত পীর সাহেব কিবৃলা (রঃ) স্বপ্নে দেখেন যে, হয্রত নবীএ করীম (দঃ) আগে আগে যাইতেছেন আর তিনি তাহার পিছনে পিছনে মস্আলাসমূহ জিজ্ঞাসা করিতে করিতে যাইতেছেন এবং তা হযরত তাহার উত্তর প্রদান করিতেছেন। হযূরত পীর সাহেব কিবৃলার (রাঃ) আধ্যাত্মিকতা সম্বন্ধে আমি এখানে একজন নিরপেক্ষ “আলিমের বর্ণনা পেশ করিতেছি । হযূরত মৌলানা আশ্রফ ‘আলী থানবী (রাঃ) সাহেবের জীবনী আশরাফুস সওয়ানিহ্ পুস্তকে (৩য় খণ্ড ৯৪ পৃঃ) লিখিত আছে যে, মৌলানা আমীর হোসেন (মাদ্রাসা সাহারানপুরী) বলেন, (উদ্দু হইতে অনুবাদ) “একদা আমি স্বপ্নে দেখি একটা জলসা অনুষ্ঠিত হইয়াছে, তাহার সভাপতি হযরত নবী করীম (দঃ) হইয়াছেন। সভা শেষে লোকেরা বিভিন্ন প্রকারের মস্আলা জিজ্ঞাসা করিতে লাগিল। এ গোলামও সুযোগ বুঝিয়া হয্রতকে (দঃ) জিজ্ঞাসা করিল যে হযূরত হকীমুল উম্মত মৌলানা থানভী সাহেব এবং মৌলানা আবু বকর ফুরফুরাভী সাহেব ইহারা কেমন লোক এবং ইহারা যাহা কিছু বলেন তাহা শরী'অত অনুযায়ী কি না। তদুত্তরে হয্রত নধী করীম (দঃ) ফরমাইলেন, উভয়ই নেক ব্যক্তি এবং ইহারা যাহা কিছু বলেন এবং লিখেন, সে সমস্ত বিলকুল হক।”
— পৃষ্ঠা ১০৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।