হযরত মৌলানা শাহ সুফী মুহম্মদ আবৃবকর সিদ্দীকী (রঃ) রসূলুল্লাহের (দঃ) শ্রেষ্ঠ সাহাবী এবং প্রথম খলীফা হযরত আবু বকর সিদ্দীকের (রাঃ) পবিত্র বংশে হযরত মৌলানা শাহ সূফী আবূ বকর সিদ্দিকী (রঃ) ১২৬৫ সালের ফাল্গুন মাসে হুগলি জিলার অন্তর্গত ফুর্ফুরা শরীফে জন্গ্রহণ করেন? তাহা হইতে হযরত আবু বকর সিদ্দীক (রাঃ) ৩০তম উর্ধ্ব পুরুষ । তাহার ১৬শ অধস্তন পুরুষ হয্রত মন্সূর বাগদাদী (রঃ) ৭৪১ হিজরীতে ভারত-সম্রাট খিল্জীর রাজত্ব কালে বাগদাদ শরীফ হইতে ইসলাম প্রচারের জন্য বাংলাদেশে আসিয়া হুগলি জিলার অন্তর্গত মোল্লাপাড়া নামক গ্রামে বাস করেন । তাহার অধস্তন ৮ম পুরুষ হযরত মৌলানা হাজী মুস্তফা মদনী হযরত মুজদ্দিদ আল্ফসানীর (রঃ) তৃতীয় সাহেবযাদা হযরত মাসুম রববানীর (রঃ) নিকট দিল্লীর জামে মসজিদে বয়'অত হ'ন। এ সঙ্গে বাদ্শাহ আওরঙ্গযেবও বয়'অত হন। হযরত মা'সূম রব্বানী (রঃ) কর্তৃক মৌলানা মুস্তফা মদনীকে (রঃ) লিখিত দুইখানি পত্র সারহিন্দ শরীফে সুরক্ষিত হস্তলিখিত মক্তুবাতে মাসূমিয়ায় লিখিত আছে। মৌলভী “আবদুল হালীম আরামবাগী প্রণীত ফুর্ফুরার আ'লা হযরত পীর সাহেব কেবলার জীবনীতে এই দুইখানি পত্র (পৃঃ ১১ -_ ২৬) উদ্ধৃত হইয়াছে। মৌলানা মুস্তফা মদনীকে (রঃ) সম্রাট আওরঙ্গযেব বর্তমান মেদিনীপুর শহরে একটি মস্জিদ সমবিত মহল ও বহু লাখেরাজ সম্পত্তি দান করেন। এই মৌলানা মদনী নাম হইতে মদনীপুর নাম হয়, পরে তাহার অপত্রংশে মেদিনীপুর হইয়াছে । বাদশাহী সনদের তারিখ ১০৭৭ হিঃ। ইহা ফুর্ফুরা শরীফের কেবলাহগাহ সাহেবের খান্দানে রক্ষিত আছে। নবীএ করীম (দঃ) মাতৃগর্ভে এতীম হন, আর আমাদের কেবলা গাহ্ পীর ১২৬৬ সালে কার্তিক মাসে এন্তেকাল করেন। অতঃপর তাহার স্নেহময়ী জননী মুসাম্মাত মুহব্বতুন্নিসা বিবি সাহেবা তাহাকে অতিশয় যত্বসহকারে লালন পালন করেন । পীর সাহেব কিবলা প্রথমে সীতাপুর মাদ্রাসায়, তৎপরে হুগলি মুহসিনিয়া মাদ্রাসায় অধ্যয়ন করেন । তিনি পাঠ্যাবস্থায় সকল পরীক্ষাতেই উচ্চস্থান অধিকার করিয়া অসাধারণ কৃতিত্বের পরিচয় প্রদান করিতে সক্ষম হইয়াছিলেন। ছাত্রাবস্থায় হুগলী মুহসিনিয়া বোর্ডিঙে থাকাকালে তিনি সময় সময় রাত্রিকালে বাহির হইয়া যিকর
— পৃষ্ঠা ১০৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।