ইসলাম প্রসঙ্গ ডক্টর মুহাম্মাদ শহীদুল্লাহ
/ ১১২
📝 লেখা 📖 পিডিএফ

বাঙ্গালী ফারসী কবি সুফী ফত্হ “আলী (রাঃ) ১০৫ বেলায় দস্তরখানে খাওয়ার সামগ্রী প্রস্তুত, এমন সময় তিনি এস্তেঞ্জা করিয়া আসিয়া বলিলেন. “আছমান হইতে ব্যারাম আমার মধ্যে প্রবেশ করিতেছে, জলদি ছল্ব (রুহানী শক্তিবলে সরাইয়া দেওয়া) কর।” হুজুর কেবলা ছল্ব করিতে লাগিলেন বটে, কিন্তু ছল্ব হইতে ছিল না। হুজুর বলিয়াছেন যে-__ “তখন আমার কুওয়াতের ফয়েজের (রুহানী শক্তি) জোরও খুব বেশী ছিল, এত চেষ্টা করিতে লাগিলাম যেন আমি শূন্যে উঠিয়া যাইতেছি, তথাপি ব্যারাম ছল্ব হইতেছে না।” তৎপর তিনি ইশারায় জোহরের নামায আদায় করিলেন। কিয়ৎক্ষণ পরে তাহার অদ্ধেক শরীর অবশ হইয়া গেল। হুজুর কেবলা তাহাকে লইয়া গাড়ীতে করিয়া কলিকাতা অভিমুখে রওয়ানা হইলেন। সেদিন মোল্লার বাড়ীতে তাহাদিগের আর খাওয়া হইল না। গাড়ী হাওড়া ষ্টেশনে যেমন পৌছিল, অমুনি দাদা পীর ছাহেব কেবলা হুজুর কেবলার কোলে মাথা রাখিয়া বাং ১২৯৩ সালের ২০শে অগ্রহায়ণ, মোতাবেক হিঃ ১৩০৪ সালে ৮ই রবিউল আউয়াল রোজ রবিবার বেলা ৪ ঘটিকার সময় এন্তেকাল ফরমাইলেন। হন লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন।' তাহার মাযার শরীফ কলিকাতা মানিকতলায় ২৪/১ মুন্শীপাড়া লেন দিল্লীওয়ালা কবরস্থানে বিদ্যমান আছে। প্রত্যেক বছর ২৬শে রমযান দিন গতে রাত্রিতে সেখানে ঈসাল সওয়াবের জলসা হয় । হযরত পীর ফৎ্হ আলী (রাঃ) সাহেবের কয়েকজন প্রধান খলিফার নাম ১। মৌলানা শাহ সূফী আবুবকর সিদ্দিকী (রঃ) ফুরফুরা । ২। মৌলানা ‘আবদুল হক (রঃ), শিজগ্রাম, মুর্শিদাবাদ । ৩। শাহ সুফী এক্রামুল হক (রঃ), পুনাসি, মুর্শিদাবাদ । ৪। মৌলানা গোলাম সাল্মানী (রঃ), ফুরফুরা । ৫। সূফী নেয়ায আহমদ (রঃ), কাৎড়া পোতা, বর্ধমান। ৬। শাহ দীদার বখ্শ (রঃ), পদ্মপুকুর, হাওড়া। ৭। শাহ বাকাউল্লাহ্‌ (রঃ), কানপুর, হুগলি। ৮। শেখ কোরবান (রঃ), বানিয়াতালাব, কলিকাতা । ৯। শামসুল “উলামা মির্যা আশরফ “আলী (রঃ), কলিকাতা । ১০। শাহ সূফী সৈয়দ ওয়াজেদ আলী (রঃ), মেহদী বাগ, কলিকাতা । ১১। মৌলভী সৈয়িদ যুলফকার আলী (রঃ), টিটাগড়, ২৪ পরগণা। ১২। মৌলভী ‘আতাএ এলাহী (রঃ) মোগলকোট, বর্ধমান। ১৩। শাহ সূফী সুলয়মান (রঃ), বারাসাত, ২৪ পরগণা । ১৪ | মৌলভী কাযী খোদা 'নওয়ায (রঃ), ধসা, হুগলি । ১৫। সুফী শখ লাল মহদ (রঃ), চুচড়া, হগলি। ১৬ মৌলভী সৈয়দ ওবায়দুল্লাহ রে শার্তিপুর, নদীয়া । ১৭ । হাফিয মুহম্মদ ইবরাহীম (রঃ), চট্টগ্রাম । ১৮ । মৌলভী ‘আবদুল “আযীয (রঃ), চন্দোর, জাহানাবাদ, হুগলি । ১৯। মৌলভী আকবর আলী (রঃ), সিলহেট । ২০। হাফিজ মুহম্মদ ইবরাহীম (রঃ), ফুরফুরা, হুগলি; ইত্যাদি । প্রমাণ পঞ্জী ১। হায়াতে ওয়সী -_ মওলানা জযনুল আবিদীন আখতারী প্রণীত (১৯৫৫ ইং) ২। শাহ কছিম উদ্দীন (রঃ) সাহেবের জীবনী ___ মৌঃ শাহ মুহম্মদ নছিহত উল্লাহ প্রণীত [(১৩৫৫) মৌলভী মুহম্মদ মস'উদুর রহমান সাহেবের সৌজন্যে প্রাপ্ত ॥ প্রথম প্রকাশ ॥ মাহেলাও শ্রাবণ - ১৩৬০।

— পৃষ্ঠা ১০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।