ইসলাম প্রসঙ্গ ডক্টর মুহাম্মাদ শহীদুল্লাহ
/ ১১২
📝 লেখা 📖 পিডিএফ

১০৪ ইসলাম প্রসঙ্গ খিদ্‌মতে রহিয়া যান। একদিন সূফী সাহেব কয়েকজন মুরীদ সহ তাহাকে লইয়া তিস্তা নদীতে নৌকাভ্রমণ করিতে যান । তিনি নৌকায় ভ্রমণ কালে খোরাসানী পীর সাহেবকে বলেন, “হযরত, আমি যাই ।” তাহাতে খোরাসানী বলেন, “হা, যান।” তখন সূফী সাহেব ঝাঁপ দিয়া নদীবক্ষে দাড়াইলেন। আবার বলিলেন, “ আমি যাই।” তদুত্তরে তিনি বলিলেন, “যান” । এবার হাটু পর্যন্ত পানিতে ডুবিল । এইরূপে ক্রমে বুক, গলা পর্যন্ত পানিতে ডুবিয়া গেল। শেষ যখন বলিলেন, “আমি যাই” তখন “যান” বলার সঙ্গে সঙ্গেই সূফী সাহেব গভীর পানিতে অদৃশ্য হইয়া গেলেন। এই অভাবনীয় ব্যাপার দেখিয়া খোরাসানী পীর সাহেবও নদীতে ঝাপ দিতে উদ্যত হইলেন । কিন্তু নৌকাস্থিত লোকজন তাহাকে নিরস্ত করেন । অতঃপর তিনি তীরে উঠিয়া সূফী সাহেবের অবেষণে নদীর তীর দিয়া চলিতে থাকেন । কতক দূরে গিয়া তিনি দেখিতে পাইলেন, এক পাগলা ফকীর কতকগুলি ফুলের মালা গলায় দিয়া নদীতীরে বসিয়া আছেন। তিনি তাহাকে সূফী সাহেবের কথা জিজ্ঞাসা করিলেন । তাহাতে পাগলা ফকীর বলিলেন, “কি ভাল হইত, যদি তুমিও তাহার সঙ্গে নদীতে ডুবিতে ।” তখন খোরাসানী পীর সাহেব ব্যাফুলভাবে কিছু দূর গিয়া ফিরিয়া দেখেন যে, এ পাগলা ফকীর আর সেখানে নাই । তখন তিনি মনে করিলেন যে, এ পাগলা ফকীর অবশ্য সূফী সাহেব হইবেন । অতঃপর তিনি সন্ধান করিতে করিতে ভুটানের এক পাহাড়ে তাহার সাক্ষাৎ লাভ করেন । সূফী সাহেব তাহাকে সলুক শিক্ষা দিয়া রংপুর, গাইবাধা প্রভৃতি অঞ্চলে লোকদিগকে হিদায়াত করিতে উপদেশ দেন। হযরত শাহ সূফী ফৎহ “আলী সাহেবের ওফাতের বৃত্তান্ত ফুরফুরার পীর সাহেব সাহেব কেবলার মুরীদ মৌঃ মোঃ আবদুল্‌ হালীম'আরামবাগী সাহেবের “ফুর্ফুরার পীর কেবলার জীবনী” (পৃঃ ৪৮__৫০) হইতে উদ্ধত করিতেছি। “হয্রত দাদাপীর সাহেব কেবলা যেদিন এন্তেকাল ফরমান, তাহার পূর্বরাত্রে জনাব পীর ছাহেব কেবলা সমভিব্যাহারে হুগলী জেলার মোল্লা সিমলা গ্রামে জনৈক মোল্লার বাড়ীতে দাওয়াত উপলক্ষে অবস্থান করিতে ছিলেন । সেই সময় দাদা পীর ছাহেব কেবলা বলিয়াছিলেন যে, “তানফিরের ফয়েজ” আসিতেছে (অর্থাৎ দুনিয়া হইতে রুখছুত হইবেন বলিয়া ইঙ্গিত করিলেন)। তৎপর পীর সাহেব কেবলাকে হুকুম করিয়াছিলেন, হয্রত শাহ হালববীর (রঃ) মাজার শরীফে জিয়ারত করিতে যাও । উক্ত হজরতের তরফ হইতে যাহা মা'লুম হয় আমাকে জানাইও | হুজুর কেবলা বলিয়াছিলেন -_- “উক্ত মাজার শরীফে বসিয়া আমার মা'লুম হইয়াছিল যে কাল মোল্লার বাড়ীতে আমাদের খাওয়া হইবে না, কিন্তু সাহস করিয়া এই কথা পীর ছাহেবের কর্ণ গোচর করিতে পারিলাম না।” সেই রাত্রে দাদা পীর সাহেব কেবলা মোরাকাবায় বসিয়া সকলকেই ছবক জিজ্ঞাসা করিলেন বটে, কিন্তু কাহাকেও তাওয়াজ্জুহ প্রদান করিলেন না; কেবলমাত্র হুজুর কেবলাকেই তাওয়াজ্জুহ্‌ প্রদান করিয়াছিলেন । সেই তাওয়াজ্জুহই হুজুরের শেষ তাওয়াজ্জুহ। পরদিন প্রাতঃকালে উঠিয়া দাদা পীর ছাহেব কেবলা বলিলেন__ “একটি ফয়েজ বন্দ হইয়া গেল কেন?” পরক্ষণেই আবার তাহার চেহারা মোবারক উজ্জ্বলতর ধারণ করিল, তখন পুনরায় বলিলেন-_ “না ফয়েজ পুনরায় আসিয়াছে ।” দুপুর

— পৃষ্ঠা ১০২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।