বাঙ্গালী ফাবসী কবি সুফী ফৎ্হ্ ‘আলী (বাঃ) ১০৩ এসো ওগো আহমদ নবী! এসো ওগো দয়ার ছবি' নেক নজর দাও আমার দশায়, পা রাখ মোর আঁখির 'পরে। নাই সখা মোর তোমা বিনে, নাই কো কোনও দিল-দরদী। তুমি কিবলা, তুমিই গতি, তোমা বৈ কে দুঃখ হরে ? দরশনের আশে তোমার আখি হ'তে বহাই ধারা, দোহাই খোদার, দাও এক নজর, খোল অন্ধ নয়নেরে। ধিক আমাবি বদ নসীবের, শোক ছাড়া নাই ভাগ্যে কিছু, পোড়ায় তোমাব বিচ্ছেদানল পাগলা আমার দিলখানারে। এস ওগো ব্যথার ওষুধ, এস আমার আশার আলো, দাও গো মলম জখম "পরে, বর্ষাও চিনি লাল অধবে। এস ওগো উজল জ্যোতি, এস উজল-দশন-জ্যোতি, জ্যোতির তব কি উন্নতি' দেখাও সুঠাম ও-দেহেরে । সে রূপ-রাজেব বন্দনাতে কিবা গযল গাইলে ওয়সী । আশেক দিবে কাব্যে তোমার বিলিয়ে দীন ও দুনিয়ারে।* হযরত শাহ সূফী ফৎহ "আলী (রঃ) আধ্যাত্মিক শক্তি (কারামত) সম্পন্ন ছিলেন। তাহার একটি বৃত্তান্ত এখানে দিতেছি। ইহা সূফী সাহেবের প্রশিষ্য হযরত শাহ কসীমুদ্দীন (রঃ) সাহেবের জীবনীতে (পৃঃ ৪ -_ ৯) উল্লিখিত হইয়াছে। ইহা তিনি তাহার মুরীদ ও জীবনীলেখক মৌলভী শাহ মুহাম্মদ নসীহতুল্লাহ মরহুম সাহেবের নিকট বর্ণনা করেন। একবার সূফী ফৎহ “আলী সাহেব ছদ্মবেশে দেশ ভ্রমণ করিতে করিতে উত্তর বঙ্গের কমচিবাড়ীর নিকটবর্তী সুন্দরগঞ্জ হাটে উপস্থিত হন। সেখানে তিনি শাহ কসীমুদ্দীনের পীর খোরাসান হইতে আগত হযরত মৌলানা শাহ সৈয়িদ মুহম্মদ কাসিম €বঃ) সাহেবের জনৈক মুরীদের বাড়ীতে কিছু কাল বাস করেন। তাহার আধ্যাত্বক গুণাবলীর কথা ফুলের সৌরভের ন্যায় চারিদিকে ছড়াইয়া পড়ে । তখন খোরাসানী পীর সাহেব কতিপয় মুরীদান সহ সুন্দরগঞ্জে তাহার যিয়ারতের জন্য আসেন । সূফী সাহেব তাহাকে দেখিবামাত্র জান্বিল হইতে কয়েকটি চাউল বাহির করিযা তাহাকে খাইতে দেন । তাহাতে তিনি আত্মহারা হইয়া মনে করেন যে তাহার অধিকতর আধ্যাত্মিক আলোক লাভ হইয়াছে । তাহাতে তিনি সূফী সাহেবের * মাহেনও শ্রাবণ, ১৩৬০ জুলাই, ১৯৫৩ ॥
— পৃষ্ঠা ১০১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।