ইসলাম প্রসঙ্গ ডক্টর মুহাম্মাদ শহীদুল্লাহ
/ ১১২
📝 লেখা 📖 পিডিএফ

১০২ ইস্লাম প্রসঙ্গ তাহার পুত্র মৌলভী মুস্তফা 'আলী সাহেব তাহার অবসর গ্রহণের পর পোলিটিক্যাল পেনশন অফিসে তাহার পদে নিযুক্ত হন। মৌঃ মুস্তফা “আলী মরহুম সাহেবের জ্যেষ্ঠ পুত্র মৌঃ মুহম্মদ মস্*উদুর রহমান এবং দ্বিতীয় পুত্র মৌলভী জানে “আলম এম-এ, বি-এল বর্তমানে ঢাকা হাইকোর্টের এডভোকেট । হযরত সূফী ফৎহ্‌ ‘আলী সাহেব ১৩০৪ হিজরীর ৮ই রবী'উল আওওল তারিখ মোতাবেক ১২৯৩ সালের ২০শে অগ্াহায়ণ (১৮৮৬ খ্রীঃ) রবিবার দিন এন্তেকাল করেন। তাহার মাযার কলিকাতার মানিকতলায়। তিনি কেবল তরীকতের পীর ছিলেন না। তিনি ফারসী ভাষায় একজন উচ্চ শ্রেণীর কবি ছিলেন। তাহার তখনুস (কবি-নাম) ছিল ওয়সী। তাহার দীওয়ান-ই-ওয়সী তাহার দৌহিত্র মৌলভী সৈয়িদ মীর হাসান কর্তৃক সংগৃহীত হইয়া ১৯৩৫ খ্রীষ্টাব্দে পুস্তক প্রকাশক হাজী মুহম্মদ “আবদুল কয়্যুম কতুক কলিকাতা হইতে প্রকাশিত হয়। ইহাতে তাহার ১৭৯টি গযল এবং ২৩টি কসীদা আছে। যাহাদের ফারসী জানার সৌভাগ্য লাভ হইয়াছে, তাহারা মূল কবিতাগুলির রসাস্বাদন করিয়া ধন্য হইবেন। বাঙ্গালী পাঠকের জন্য আমি তাহার একটি মাত্র গযলের অনুবাদ দিতেছি। ইহার প্রথম দুইটি চরণ মহাকবি হাফিযের এক বিখ্যাত গযলের আরম্ভ বয়তের সহিত তুলনীয় । হাফিয বলিয়াছেন __ আগর আঁ তুর্কে শীরাধী ব-দস্ত আরিদ দিলে মারা ব-খালে হিন্দুয়শ্‌ বখ শম্‌ সমরকন্দ ও বুখারারা । (সেই শিরাধী তুর্কিবালা নেয় যদি মোর এ হিয়ারে, তার এক তিলে বিলিয়ে দিব সমরকন্দ বুখারারে ৷) আমাদের কবি বলেন __ আগর আঁ শাহে খুবানম্‌ নিহদ বর্‌ চশমে মন্‌ পারা ব-খাকে পাএউ বখুশম্‌ ম'আন্‌ দুন্ইয়া ও উক্বারা। এখন সমস্ত গযলটির অনুবাদ শুনুন- মোর যদি সে রূপের রাজা পা রাখে মোর আখির পরে, বিলিয়ে দিব দীন্-দুনিয়া তার চরণের ধূলির তরে। তার পীরিতি জ্বালায় নিতি পরাণ এমন বুকের মাঝে, আগুন-পারা মোর হাহাকার দেয় গলায়ে পাষাণেরে। হায় কি হ'ল রূপের রাজার? আমার দশায় নাই দয়া তার। মোর তবে কি রোদন দশার নাই খবর সেই রূপ-রাজেরে। বারেক ব'লো, মলয় পবন! মোর কথা রূপ-সুলতানেরে-__ তোমার বিনি দরশনে চাইনে আমি দুই চোখেরে।

— পৃষ্ঠা ১০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।