১২ ইসলাম প্রসঙ্গ আমাদের ধর্মগুরুর একটা উক্তি আছে, “যাহাব হস্তে আমার জীবন তীহাব শপথ তোমরা স্বর্গে প্রবেশ করিতে পারিবে না, যে পর্য্যন্ত না তোমরা ম'মিন (ধর্মবিশ্বাসী) হইবে; এবং ৯৯৮২ ধর্মবিশ্বাসী হইবে না, যে পর্যন্ত না তোমরা পরস্পর বৃ”... । | আবু হুরয়রহ (রঃ) হইতে বর্ণিত; মুস্লিম|। সূৰ্য্য আলো দেয়। চাঁদ কিরণ বিলায় ৷ বাতাস ব্যজন করে। মেঘ বর্ষণ করে। নদী স্বচ্ছ জল বয়। ফুল মধুর গন্ধ ছড়ায় । এই সমস্ত কাহাদের জন্য? সকলই কি সেই করুণাময়ের জীবদের জন্য নয়? এখানে কোন ভেদ নাই; সকলেরই আল্লাহ্র লজিক সার তত রর হি “নিশ্চয় আল্লাহ্ ন্যায় বিচার ও উপকার করিতে আদেশ করেন ..... 1” (সূরাহ্ নহল্)। “উপকাব কর যেমন আল্লাহ্ তোমার উপকার করিয়াছেন ।” (সূরহ্ কসস্)। এই উপকার যাহারা সম্প্রদায় বিশেষের মধ্যে সীমাবদ্ধ করেন, তাহারা আল্লাহ্ ও তাহার সত্যধর্মের অবমাননা করেন। হয্রত পয়গম্বর সাহেবের (সঃ) জীবনী ও উপদেশ কখনই এই সংকীর্ণতার আশ্রয় দেয় না । তিনিই স্বয়ং সমস্ত জগতের জন্য মূর্তিমতী করুণা ছিলেন । আল্লাহ্ তা'আলা তাহার সম্বন্ধে বলিয়াছেন, “এবং তোমাকে সমস্ত জগতের জন্য করুণাস্বরূপে এততিন্ নহে”! (কুর'আন, সুরাহ্ আশ্বিয়াঅ) | এস্থলে হদীস গ্রন্থ হইতে হযূরতের কয়েকটা অমৃতবাণী উদ্ধৃত করিতেছি, রা মনুষ্যের জন্য তাহা ভালবাসিবে যাহা নিজের জন্য ভালবাস, তবেই মুস্লিম হইবে”; “যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না আল্লাহ তাহাব প্রতি দয়া করেন না।” "সে-ই লোকের মধ্যে ভাল, যে লোকের হিত করে। মনুষ্য পর্য্যন্তই দয়ার সীমা নহে। যেমন প্রেমময় খোদার দয়া সকল জীবের জন্য, তেমনই খোদা-ভক্তের দয়া । হযূরত ব ৮ বীবাসীর উপর দয়া কর তবে স্বর্গবাসী (আল্লাহ) তোমাদের উপর দয়া কারন “সমুদয় সৃষ্টি আল্লাহ্র পরিজন, সৃষ্টির মধ্যে সেই আল্লাহ্র প্রিয়তম যে তাহার এই পরিজনের সর্বাপেক্ষা উপকারক ৷” অনেক সময়ে হযরত পয়গম্বর সাহেব অবলা জক্তুদের প্রতি সদ্ব্যবহার করিতেও শিষ্গণকে উপদেশ দিতেন । কখন বা এই সম্পর্কে প্রাচীন উপাখ্যান বর্ণনা করিতেন । তাহার দুইটী এখানে হদীস হইতে উদ্ধত করিতেছি । (১) কোন স্ত্রীলোকের একটা বিড়াল ছিল । সে তাহাকে বাধিয়া রাখিত। সে বিড়ালটাকে কখনও ছাড়িয়া দিত না যে সে পোকা মাকড় ধরিয়া খায় কিংবা নিজেও কিছু খাইতে দিত না। অবশেষে বিড়ালটা মরিয়া গেল। এই জন্য সেই স্ত্রীলোকটা নর হইল । (আবদুল্লাহ্ বিন্’ উমর হইতে বর্ণিত: বুখারী)। (২) ইস্রাইল বংশীয় একটা স্ত্রীলোক ব্যভিচারের জন্য গ্রাম হইতে বহিষ্কৃত হইয়া স্থানান্তরে যাইতেছিল। পথিমধ্যে দেখিল একটী কুকুর পিপাসায়
— صفحة ١٠ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.