ইতিহাসের বালাকোট উপমহাদেশের আযাদি আন্দোলনের প্রেরণা ইসলাম টাইমস
/ ৩ ›
📝 লেখা 📖 পিডিএফ

2/7/2021 ইতিহাসের বালাকোট : উপমহাদেশের আযাদি আন্দোলনের প্রেরণা | ইসলাম টাইমস সম্মুখ যুদ্ধে পরাজয় নিশ্চিত জেনে ইংরেজ ও শিখরা কুটচালের আশ্রয় নেয়। নানা প্রলোভন দেখিয়ে স্থানীয় খান ও পাঠানদের অনুগত করে মুজাহিদদের বিরুদ্ধে উসকিয়ে দেয়। এক রাতেই বিভিন্ন এলাকায় নিয়োজিত পঞ্চাশোর্ধ কাযীকে গলা কেটে হত্যা করা হয় এবং অনেক মুজাহিদকে ছলচাতুরি করে শহিদ করে দেয়া হয়। আহত হৃদয়ে সাইয়্যেদ সাহেব আফগান অঞ্চল ছেড়ে কাশ্মীরের দিকে যাওয়ার মনস্থ করলেন। দুর্গম সব পথ বরফাবৃত পর্বত ডিঙিয়ে বালাকোট নামক স্থানে পৌঁছুলে রঞ্জিত সিং- এর স্বসৈন্য আগমনের সংবাদ পান। উচ্চ পাহাড়ঘেরা দুর্গম এতিহাসিক বালাকোট শহরটি পাকিস্তানের উত্তর-পূর্বাঞ্থলের খাইবার-পাখতুনখাওয়ার (সাবেক উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ) হাযারা অঞ্চলভুক্ত মানসেহরা জেলা থেকে ৩৮ কি. মি. পূর্ব-উত্তরে অবস্থিত। স্বল্পসংখ্যক মুজাহিদ নিয়েই সাইয়্যেদ সাহেব দৃঢ়তা, অসীম সাহসিকতার সাথে প্রতিরোধ যুদ্ধে দাঁড়িয়ে যান। কুনহার নদীর তীরে বালাকোট আগমনের পথে স্বশরন্ত্র পাহারাদার বসান। কিন্তু এবারও বিশ্বাসঘাতকদের সহায়তায় বালাকোট পৌঁছার গোপন সহজ সমতল পথের সন্ধান শিখ বাহিনী পেয়ে যায়। এমনকি মুজাহিদদের সৈন্য সংখ্যা, রসদ সামগ্রী, অস্ত্রের মজুদ ও যুদ্ধের প্রস্তুতি সম্পর্কেও শিখ বাহিনী আগাম সব তথ্য পেয়ে যায়। যেসব খান পাঠানরা নিজেদের স্বাধীনতার জন্য দাওয়াত করে সায়্যিদ সাহেবকে তাদের এলাকায় শিখদের সাথে যোগ দেয়। দশ হাজার শিখ, পাঠান ও অস্ত্রে সজ্জিত ইংরেজদের মোকাবেলায় মুজাহিদ ছিলেন সাকুল্যে ৭০০ জন। তবুও শাহ ইসমাঈল, মাওলানা খায়রুদ্দীন তাদের বাহিনী নিয়ে লড়ে যান প্রাণপনে। এক হাজারের মতো শিখ সেনা নিহত হয়। মুজাহিদদের শহিদ হন ৩০০ জন। যুদ্ধে সাইয়্যেদ আহমদ সামনে থেকে মুজাহিদদের নেতৃত্ব দেন। কিন্তু তিনদিক ঘেরাও করে তীর গুলি নিক্ষেপ করতে করতে যখন শিখদের আরো সৈন্য যুদ্ধে শরিক হয় তখন পরাজয় নিশ্চিত জেনে পালিয়ে যাওয়ার সুযোগ থাকা সত্তেও সায়্যিদ সাহেব হাদিসে বর্ণিত “আততাওয়াল্লি ইওমায যাহাফ' স্মরণ করে শাহাদাত পর্যন্ত লড়াই চালিয়ে যান। যুদ্ধে শাহ ইসমাঈলও শহীদ হন। সাইয়্যেদ আহমাদ শহীদ রহ.-এর এ আন্দোলন ইতিহাসে পরিচিত জিহাদ আন্দোলন নামে। বালাকোট আন্দোলনও বলা হয়। বলা হয়- ইংরেজ বিরোধি প্রথম আজাদি আন্দোলন। আরও কোনো কোনো নামেও ডাকা হয়। উনবিংশ শতাব্দীর প্রথম দিকে সংঘটিত বালাকোটের এ আন্দোলনের প্রভাব পরবর্তীকালে উপমহাদেশের ছোট-বড় প্রতিটি সংগ্রামকেই প্রেরণা যুগিয়েছে। আল্লাহ বালাকোট ময়দানে শহীদদের মর্যাদা জান্নাতে বৃদ্ধি করুন। 110039://1912110171524.001/2019/05/06/ইতিহাসের-বালাকোট-উপমহাদ/ 3/3

— পৃষ্ঠা ৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।