2/712021 ইতিহাসের বালাকোট : উপমহাদেশের আযাদি আন্দোলনের প্রেরণা | ইসলাম টাইমস ইতিহাসের বালাকোট : উপমহাদেশের আযাদি আন্দোলনের প্রেরণা ৬ মে, ২০১৯ ওলিউর রহমান ।। অন্যতম বাতিঘর শাহ ওলিউল্লাহ রহঃ মোঘল সম্রাট আওরঙ্জজেবের মৃত্যুর পর ভারতবর্ষে ইসলামের অস্তিত্বের সংকট দেখে তা থেকে উত্তরণের জন্য যে সুদূরপ্রসারী বুদ্ধিবৃত্তিক আন্দোলনের ভিত্তি গড়ে তোলেছিলেন দিল্লিতে, ১৮৩১ সালের ৬ মে খাইবার-পাখতুনখোয়ার বালাকোট ময়দানে মর্দে মুজাহিদ সাইয়্যেদ আহমাদের শাহাদাতের মাধ্যমে তার আপাত পরিসমাপ্তি ঘটে। সমাজের অভ্যন্তরে গেড়ে বসা শিরক-বিদ “আতী কার্যক্রম প্রতিহত করে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা ও উপমহাদেশের আযাদীর জন্য সংঘবদ্ধভাবে প্রথম সংঘটিত হওয়া বালাকোট ময়দানের এই যুদ্ধই পরবর্তীকালে শামেলির জিহাদ, সিপাহী বিদ্রোহ ও রেশমী রুমাল আন্দোলনের প্রেরণা যুগিয়েছে। বংশ পরম্পরায় আলী রা.-এর উত্তরপুরুষ বলে খ্যাত সাইয়্যেদ আহমাদ জন্ম গ্রহণ করেন ১৭৮৬ সালের ২৯ নভেম্বর অযোধ্যার রায়বেরেলিতে।শাহ ইসহাক দেহলভীর কাছ থেকে হাদীস, তাফসীর, ফিকহের ইলম হাসিল করেন। পরে শাহ ওলিউল্লাহর কর্ম ও চেতনার উত্তরাধিকারী স্বহস্ত লিখিত সাড়ে তিনশত পৃষ্ঠার ফতোয়ার মাধ্যমে ভারতবর্ষকে দারুল হরব ঘোষণাকারী শাহ আবদুল আযীয রহ. থেকে জিহাদ ও তাসাউফের বায়আত গ্রহণ করেন। 110139://1912110171524.001/2019/05/06/ইতিহাসের-বালাকোট-উপমহাদ/ 1/3
— صفحة ١ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.