হরব' ঘোষণা করে এবং দলে দলে ভাগত ত্যাগ করে আফগানিস্তানে আশ্রয় গ্রহণ করে এবং সেখান থেকে তারা তাশখন্দে চলে হায়। সেখানে সামরিক শিক্ষা লাভ করে তারা ভারতের আযাদী সংগ্রামে শরীক হবে, এই ছিল তাদের আশা । ১৯২৪ সালে মোস্তফা কামাল তুরস্কে গণতন্ত্র ঘোষণা করার পর খেলাফত আন্দোলনের পরিসমাপ্তি ঘটে। পরবর্তী পরিসংখ্যানে জানা যায় যে পাচ হাজারেরও বেশী মুসলমান ভারত ত্যাগ করেছিল। তারা কোনো মুসলিম রাস্ট্রে বাস করতে চায় এবং মোস্তফা কামালের গণবাহিনীতে যোগদানের ইচ্ছা পোষণ করে। কিছু মোহাজেররা আফগানিস্তানের মধ্য দিয়ে মধা এশিয়ায় প্রবেশ করে। এই সময় মধ্য এশিয়ায় বিদ্রোহ ও বিপ্লবের আগুন জ্বলছিল এবং সোভিয়েট রাশিয়া বিরাট অঞ্চল দখল করে রেখেছিল। মধ্য এশিয়ায় সোভিয়েট কতৃপক্ষ মোহাজেরদের আশ্রয় দান করে এবং যাঁরা তুরস্কে যেতে চায় তাদের যাত্রার সযোগ-সূবিধা করে দেয়। ১৯২০ সালের শেষ দিকে প্রায় ৮০ জনের একটি দল হিন্দুকুশ পার হয়ে হোটে এশীয় তুরস্কে প্রবেশ করার আগেই তুকাঁ বাহিনীর হাতে ধরা পড়ে। এই সময় তুকীরা এশিয়ায় বলশেভিক শাসনের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত ছিল। অবিশ্যি কিকি দুর্গে অবস্থিত সোভিয়েট সেনারা মোহাজেরদের উদ্ধার করে এবং তাদের তুরস্কে অথবা নিকটবতাঁ তাশখন্দে যাওয়ার অনুমতি দান করে। তাশখন্দে এদের সামরিক শিক্ষাদানের সুবিধা দেয়া হবে বলেও ঘোষণা করা হয়। এই দলের চল্লিশজন মোহাজের তাশখন্দে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। তারা তাশখন্দে উপনীত হলে এম, এন, রায় তাদের সাদর অভ্যর্থনা জানান। তিনি মস্কো থেকে সবেমাত্র সেখানে গিয়েছেন। কম্যনিস্ট ইন্টারন্যাশনালের সেন্ট্রাল এশিয়াটিক ব্যুরোর প্রধান হিসেবে তার কাজ ছিল এশিয়ায় কুম্যুনিস্ট আন্দোলনের প্রসার ঘটানো ! তার আর একটা কাঞ্জ ছিল ভারতের সীমান্ত প্রদেশের পাঠান উপজাতিদের নিকট প্রচুর অর্থ ও অস্ত্রশস্ত্র পাঠিয়ে বৃটিশ বিরোধী বিদ্রেহ জোরদার করা! এ জন্য তিনি তুরাঙ্গজজাই এর হাজী সাহেব, ইপির ফকীর সাহেব প্রভৃতির সঙ্গে যোগাযোগ স্থাপন করেছিলেন । এ ছাড়াও ভারতীয় সেনাবাহিনী থেকে ইতিহাস কথা কয় ৮৩ www.icsbook.info
— পৃষ্ঠা ৯২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।