॥ পাঁচ ॥ ১৯৩৩ সালের গোড়ার দিকের ঘটনা । ৩২ সালের স্বাধীনতা দিবসের বন্দিনীরা মূক্তি পেয়েছে। আমি মামার স্ত্রীকে কিছুদিন গ্রামের বাড়ীতে রাখান্তু পর কলকাতায় নিয়ে বধেনিয়াপাড়া লেনের একটি এক কামরার বাড়ীতে বাস করতে শুরু করলাম। কিন্ত শান্তি আমার ভাগ্যে নেইহ আমার স্ত্রীর এক বান্ধবী ক্ষিতীশ প্রসাদ চট্টো- পাধ্যায়ের বাড়ীতে থাকতো । আর সে বাড়ীতেই থাকতো ক্ষিতীশ বাবুর সম্পর্কিত ভাই কমরেড রজনী মুখাজী । বান্ধবী আরতি মুখাজী গোপনে কোর্টে গিয়ে রজনীর সঙ্গে বিয়ে করে বসলো । ফলে, ক্ষিতীম্ব বাবুর বাড়ী থেকে তাদের বাস উঠলো । ওরা বেলিয়াঘাটার এক বস্তিতে ছোট্র একটা দোতলা বাড়ীর উপরতলায় একটা কামরা ভাড়া নিয়ে বাস করতে লাগলো । রঙঞ্জনী যখন কলকাতার বাইরে যেতো তখন আরতিকে পাহারা দেয়ার ভার আমার উতর পড়তো । কিন্ত এভাবে আর কতদিন চালানো যায়। তাই আমার বাসস্থানের পাশে আর একটা বাড়ী ভাড়া নিয়ে রজনীকে সেখানে আনলাম, এতে আর এক বিপদ দেখা দিল। প্রায়ই ওদের হাতে পয়সা-কড়ি থাকতো না, তাই আমার বাজার করার সঙ্গ সঙ্গে ওদের জন্যও বাজার করতে হত । অবশ্য ওরাও হাতে পয়সা এলে আমার জন্যও বাজার করতো । আমারও পয়সা বাড়ন্ত প্রায়ই হত। এক সঙ্গে বাস করার ফলে এবং ঘনঘন রাজনৈতিক বিষয়ে আলোচনার ফলশ্রুতিতে আমি বুঝতে প্রারলাম, সন্ত্রাসবাদ এদেশের রাজনৈতিক সমস্যার সমাধান নয়, বরং বৈজ্ঞানিক ভিত্তিতে জনগণকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে হবে, এই সময় জর়প্রকাশ নারায়ণ কলকাতায় এলেন তার বন্ধু রাম মনোহর লোহিয়া কলকাতাকে ঘাটি করে কাজ শুরু করেছিলেন। একদিন রজনী মূখাজা, জয়প্রকাশ, রাম মনোহর www.icsbook.info
— পৃষ্ঠা ৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।