বই-গৃস্তক আগেই সরিয়ে ফেলা হ।য়ছিল আর বাড়ীর থাশের কলা- বাগানের মধ্যে মাট্টির নীচে কিছু রিভলভার ও পিস্তল লুকিয়ে রাখা হয়েছিল । অ৷মাদের বাড়ীর কাছেই থাকতো বিধু সেন। সে নজরবন্দী ছিল। চট্টগ্রাম অস্ত্রগার ল্ন্ঠন মামলার আসামী ছিল সে। তার বিরূদ্ধে আনীত অভিঘোগের কোন প্রমাণ না পাওয়ায় বিচারে মৃত্তি পায়। কিন্ত নিরাপত্তা আইনে তাকে গ্রেফতার করে আমাদের ওখানে রাখা হয় । সেই বিধু সেন আমাদের বাড়ীতে লুকিয়ে আসতো! পুলিশ তাকে একদিন হাতেনাতে ধরে ফেলে । বিচারে তার ছয়মাস জেল হয়। অস্ত্রাথার ল্টের মামলার আসামীর সঙ্গে আমাদের যোগাযোগ আছে সন্দেহ করে হোস্নে আরাকে বাড়ীতে নজরবন্দী করে রাখা হল আর আমার পিছনে পুলিশের চর সদ্ধাই ছায়ার মত ঘুরতে শুরু করল । সে এক দুঃসহ জীবন। ইতিহাস কথা কয় ৭৫ www.icsbook.info
— পৃষ্ঠা ৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।